নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অক্কু

I write poems

অক্কু › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি!

সত্যিই কি কাউকে ভালোবাসি?

হয়ত হ্যাঁ, হয়ত বা না।

ভালোবাসার ভাষা বুঝতে কি পারি?

হয়ত, হয়ত না,

হয়ত জীবনে সত্যিকারের ভালোবাসা আসেই না,

আসলেও আসে শুধুই কষ্ট দিতে।



ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি!

কেন তাকে ভালোবাসি?

জানি না, জানতেও চাই না।

শুধু জানি ভালোবাসি।

যাকে ভালোবাসি সে কি আমাকে ভালোবাসে?

হয়ত, হয়ত না,

আমি জানি না, জানতেও চাই না।

শুধু জানি তাকে ভালোবাসি, ভালোবাসব।



ভালোবাসার তীব্রতা এতটাই,

জানি সারা জীবন শুধু কষ্টই পেতে হবে,

তবু তাকে ভালোবাসি,

জীবনের শেষ দিন পর্যন্ত তাকেই ভালোবাসব।

হ্যাঁ ভালোবাসি, সত্যিই তাকে ভালোবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.