| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Canon 600D (দাম ৪৩০০০/=) এবং Canon 650D (দাম ৫৩৫০০/=)
কোনটা বেশি ভাল হবে?
কোনটা cost effective?
দুইটার মধ্যে basic তফাত কি?
এই সপ্তাহেই কিনব ঈনশা আল্লাহ ![]()
জরুরী হেল্প দরকার ......
২|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: জিনিস যেইটা ভাল, দাম তার একটু বেশীই...
৩|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮
লুলুপাগলা বলেছেন: আপনি কি কাজে ব্যাবহার করবেন সেটা উল্লেখ করলে পরামর্শ দেয়া সহজ হতো। আপনার বাজেট এবং ওভারঅল মিলিয়ে আমার পরামর্শ আপনি Canon 60D কেনাটা বেটার হবে। মূল্য ৫৪-৫৫ হাজার (Body only)।
বাজেট আরো বেশী হলে 7D অথবা 70D
এগুলো মিড লেভেল প্রফেশনাল ক্যামেরা, যা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের ফটোগ্রাফী করতে পারেন সাথে আপনার প্রয়োজন অনুসারে ল্যান্স কিনে নেবেন। এন্ট্রি ল্যভেলের ক্যামেরায় কিছু সীমাবদ্ধতা থাকে যা প্রথমে হয়তো বুঝতে পারবেন না। যখন ফটোগ্রাফী কিছুটা শিখে যাবেন তখন সীমাবদ্ধতাগুলি আস্তে আস্তে ধরতে পারবেন এবং ক্যামেরা আপগ্রেড করার চিন্তা করতে হতে পারে। সে কারণেই বাজেটে হলে মিড লেভেলই বেস্ট, তখন আপনি খুব এক্সপার্ট ফটোগ্রাফার না হলে ক্যামেরা আপগ্রেড করার কথা না ভাবলেও চলবে।
আপনার উল্লেখিত মডেলগুলি বিশেষ করে XXXD (৩ ডিজিট) মডেলগুলি এন্ট্রি লেভেল ক্যমেরা,
যেমনঃ 500D, 550D, 600D, 650D, 700D
XXD (২ ডিজিট) মডেলগুলি মিড লেভেল প্রফেশনাল ক্যমেরা এবং
যেমনঃ 50D, 60D, 70D
XD (১ ডিজিট) মডেলগুলি ফুল ফ্রেম প্রফেশনাল ক্যমেরা।
5D, 5D-MarkII, 5D-MarkIII, 6D, 1D
৪|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০
দূর আকাশের নীল তারা বলেছেন: বুঝায়ই যাচ্ছে, আপনি অ্যামেচার ফটোগ্রাফার। আপনি যদি কেবল শখের বশে ছবি তুলতে চান, তাহলে যে কোন একটি কিনতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪০
ইসমত বলেছেন: ক্যামেরা এক্সপার্ট নই। আযাচিত প্রবেশ করলাম আর কি! প্রথমত আপনি কেনো Canon কিনতে চান? ক্যামেরাই বা কেনো কেনা দরকার মানে কী ধরনের ব্যবহার করবেন? উত্তর জানতে পারলে জবাব দেয়া সহজ হতো। গুগলে সার্চ দিয়ে দু'টি মডেলের তফাৎ নিজেই বের করতে পারেন। এটাই সিদ্ধান্ত নেয়ার সহজ প্রক্রিয়া। এখানে বিভিন্ন ব্লগারএর মন্তব্যে দ্বিধায় পড়ে যেতে পারেন।
আর ভালো ক্যামেরা বলে কিছু আছে কি? অন্তত আমার জানা নেই। ফটোগ্রাফার ভালো হলে সবই ভালো। নয়তো ক্যামেরার ভারই বহন করতে হবে।
হ্যাপি ফটোগ্রাফি।