| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে অনেক দিন আগের কথা ...ক্লাস নাইনে পরি তখন...পুরদমে ক্লাস চলছে...তার মধ্যে আবার পরে গেল বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ টি টয়েন্টি ম্যাচ ...নতুন ঢাকা এসেছি কিছুদিন আগে ...তাই স্টেডিয়াম এ খেলা দেখার লোভ আর সামলাতে পারলাম না ...
পরের দিন ই স্কুল এ গিয়ে দোস্তরে ধরলাম...যেই কথা সেই কাজ ...তার পরদিন যাওয়ার কথা হল...বাজেট ২০০
রাত্রে ঘুমাইতেও পারলাম না ঠিকমতো ...সকালে ৫টার সময় ই দউর...মিরপুর ১৪ থেকে বাস ধরলাম...স্টেডিয়াম ে পৌঁছে এন্ট্রি ৩ এ যাইয়া দারায় আসি...দোস্ত এ বলে আর কিসুক্ষন পরেই বলে এখান থেকে টিকেট ছাড়বে ...
২ ঘন্টার মত দারায় থাকলাম ...এন্ট্রি ৩ এর গেট এ বসে আসি টিকেট কখন ছাড়ে এই আশায় ...তখন দেখি পিচ্চি কোলে এক লোক এসে বলতেসে ...''ভাই, টিকেট পাইসেন ?'' আমি বলি... ''এইত ছাড়বে কিসুক্ষন পর...'' লোক এমন হাসি দিলো যে আমার মনে হইলো ধরণী কাপতেসে ...আমি বললাম হাসেন কেন ভাই? ভাইজানে সবজান্তার মত হাসি দিয়া আমাদের বলল ঢাকায় কি নতুন আসছেন?
আমি বললাম হা ভাই...ক্যান? তিনি বলল ...আরে ভাই ইনডোর স্টেডিয়াম এর সামনে যান ...এইখান দিয়া মানুষ টিকেট দেখায়া ঢুকে ...টিকেট কাটে না...
আমার মাথার তাপমাত্রা তখন থার্মোমিটার দিয়ে মাপলে পারদ আমার ঘামে পরিনত হত ...ইনডোর স্টেডিয়াম কই তা জিজ্ঞেস করায় উনি আমাদের যা বললেন তাতে আমার মনে হলো হেলিকপ্টার ভাড়া করা উচিৎ ... সেই বাজেট ণা থাকায় রিকশা ঠিক করলাম । বলাই বাহুল্য ৩ মিনিট জেতেই ইনডোর স্টেডিয়াম পেয়ে গেলাম ...কিন্তু ভাড়া ঠিক করা হইছিলও ৩০ টাকা ...
ভাড়া দিয়ে থাকলো ১৬০ টাকা ; রিকশা থেকে নেমে চক্ষু যে ছানাবড়া হলও তা দিয়ে তিনবেলা ভরপেট আহার করা যাবে ...।লাইন এর শেষ প্রান্তে এসে মনে হল আমি চিকন হয়ে গেসি ...আমার সেই বিশাল ভুরি ার নেই...এত দূর রাস্তা এই প্রথম হাটলাম ...
সুতরাং একটা কোক না খেলেই নয় ...সাথে একটা কোণ ও নিয়ে আসলাম ...থাকল ১০০ তাকা...ফিরে লাইনে দারাতেই শুনি মাইকে ঘোষণা হচ্ছে ...''৫০ টাকা ার ১০০ তাকার টিকেট শেষ ...আপনারা যারা ২০০..৫০০..১০০০ টাকার টিকেট কিনতে আগ্রহি ...তারাই লাইনে থাকুন'' ![]()
বলাইবাহুল্য .. ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত লাইনে একটা গাছের নিচেই ছিলাম এবং এক পা ও আগাতে পারি নি....বাকি টাকা দিয়ে কাপ কোক খেয়ে বাসায় চলে আসি ...এবং টেলিভিশন দিয়েই খেলা উপভোগ(!) করি ।।
পুনশ্চ--
একটা জিনিশ আসার সময় লক্ষ করলাম ...মাইকে যখন বলা হল ৫০ ার ১০০ টাকার টিকেট শেষ...তারপর ও ইনডোর স্টেডিয়াম এর ভিতর কয়েকজন লোক তা বিক্রি করছিল...৫০ টাকার টা ১০০ টাকায় ার ১০০ টাকার টা ১৫০ তাকায়...প্রশ্ন হল...মানুশ এত কষ্ট করে শারাদিন লাইনে দারিয়েও যেখানে টিকেট পায় না,এনারা পায় কিভাবে?আর আসার পথে আরও শুনলাম...এই টিকেট কেনাকে ব্যবসা হিশেবে নিয়ে অনেকে লাখ লাখ টাকাও ইনকাম করে ! যেখানে একজন ভোর ৪ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত দারিয়েও টিকেট পায় না সেখানে একজন গাড়ি নিয়ে এসে মুহূর্তের মধ্যেই ১০০ টাকার টিকেট ৫০০ টাকায় কিনে নিয়ে যায় ...
ইহাকে নাকি বলে ''ব্ল্যাক ব্যবসা'' !
©somewhere in net ltd.