| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মি. আলম
আমি সব সময় স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে আমার ভালো লাগে ।
পড়া লেখা কর রে নুহাশ, মনযোগ দিয়া
তোমার আব্বু আম্মু স্বপ্ন দেখে, তোমারে নিয়া।
তুমি মোদের দুঃখের দিনে, আধার ঘরের চাঁদ
তোমায় নিয়ে মরণ বাঁচন, সুখ, শান্তি ,সাধ
তোমার কিছু হইলে মোরা, যাইবো যে মরিয়া ঐ
সুখের দিনে দুঃখের কথা না যাইও ভুলিয়া
দুঃখি লোকের দুঃখ বুঝবা, সমবেদী হইয়া
আল্লার কাছে করি দোয়া, দুই হাত তুলিয়া ঐ
সৎ কাজেরই জয় হবে, এটা রাখবা মনে
বন্দুত্ব করিবা সদায় সৎ লোকের সনে
মুরুব্বিদের করবা সালাম, ভদ্র নম্র হইয়া ঐ
অপচয় করিও না কবু, সখেতে পড়িয়া
আয় ব্যয় মিলাইয়া চলবা হিসাব করিয়া
বেহিসাবে চললে মানুষ , যায় যে ধ্বংস হইয়া ঐ
মুরুব্বিদের করবা সালাম, ভদ্র নম্র হইয়া ঐ
অপচয় করিও না কবু, সখেতে পড়িয়া
আয় ব্যয় মিলাইয়া চলবা হিসাব করিয়া
বেহিসাবে চললে মানুষ , যায় যে ধ্বংস হইয়া ঐ
©somewhere in net ltd.