নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হউক মানবতার

আমি অতি সাধারণ, ব্লগ লেখার চেয়ে পড়তে ভালো বাসি।

মি. আলম

আমি সব সময় স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে আমার ভালো লাগে ।

মি. আলম › বিস্তারিত পোস্টঃ

খেয়াল রাখতে হবে স্মার্টফোনে সাধারণ যত্ন

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮







স্মার্টফোনে কল করা ছাড়াও ইন্টারনেটসহ নানা কিছু করা যায়। এর পর্দা ছুঁয়ে ছুঁয়ে কাজ করতে হয়। তাই এ যন্ত্রটি ভালো রাখতে চাইলেচাই আলাদা যত্ন।



কেনার আগে কী কী বিষয় দেখবেন ?

* স্মার্টফোনের গায়ে IMEI নম্বর এবং প্যাকেটের গায়ে IMEI নম্বর আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে।

* স্মার্টফোনটির IMEI সার্চ করে দেখতে হবে ফোনটি ব্র্যান্ডের কিনা।

* স্মার্টফোনটি এর আগে ব্যবহার হয়েছে কি না, তা বুঝতে এর Life Time অপশনে গিয়ে সময়টা দেখে নিন।

* কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারি, চার্জার, হেডফোন ঠিকমতো আছে কি না।

* কোন ধরনের ওয়ারেন্টি আছে তা বিক্রেতার কাছ থেকে বুঝে নেবেন। অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি নিয়ে তা সংরক্ষণ করবেন।

* স্মার্টফোনটির গায়ে দাগ আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে।



কেনার পর প্রথম কাজ -

* আপনার স্মার্টফোনটি বন্ধ করে চার্জ দিন। ন্যূনতম দুই ঘণ্টা চার্জ দেওয়া ভালো।

* কখনো সাড়া রাত চার্জে রাখবেন না।



মোবাইল ফোনের সংযোগ পেতে স্মার্টফোনের জন্য সাধারণত তিন ধরনের সিমকার্ড (সাধারণ, মাইক্রো ও ন্যানো) লাগে। আপনার স্মার্টফোনের ট্রে অনুযায়ী সিম লাগাতে হঢ। মাইক্রো ও ন্যানো সিম কেটে ব্যবহার না করাই ভালো। কারণ, অনেক সময় সিমকার্ড কাজ করে না।মাইক্রো বা ন্যানো সিম কার্ড সংযোগদাতা কাছ থেকে সংগ্রহ করা ভালো।



সাধারণ যত্ন -



যন্ত্রাংশ : চার্জ করার জ্যাকপিন যত্ন নিয়ে ব্যবহার করতে হবে।

* ফোনটি যেন হাত থেকে পড়ে না যায়। অনেক সময় পড়ে গিয়ে পর্দা নষ্ট হয়ে যায়।

* পানিতে যেন না পড়ে স্মার্টফোন। পানিতে পড়লে যন্ত্রে সমস্যা হবে।

* স্মার্টফোনটি বালিশের নিচে চাপা না পড়ে, সেদিকে লক্ষ রাখতে হবে।

* জিনস বা কোনো প্রকার আঁটোশাঁটো প্যান্টের পকেটে না রাখাই ভালো।



সফটওয়্যার: সংস্করণ না বুঝে হালনাগাদ করবেন না -

* অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম নামাবেন না

* ব্লু টুথ দিয়ে অনেক বেশি তথ্য আদান-প্রদান না করাই ভালো। অনেক সময় স্মার্টফোন হ্যাং হয়ে যেতে পারে।

* সফটওয়্যার ফরম্যাট করার ক্ষেত্রে দরকারি সব কিছু অন্যকোথাও সংরক্ষল করে রাখতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.