| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনে যে নরকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে আজ সারা বিশ্ব নিরব। মাঝে মধ্যে রাশিয়াসহ দুই একটি দেশ কথা বললেও এটি তাদের দায় সারা গোছের বিবৃতি। প্রকৃতপক্ষে ফিলিস্তিনে বা মুসলমানদের কোন ক্ষয়ক্ষতি হলে রাশিয়া, আমেরিকা সহ অন্যান্য খ্রিষ্টান রাষ্ট্রের কিছু যায়আসে না। তথাপিও রাশিয়া বিবৃতি দিয়েছে বিশ্বরাজনীতে তাদের অবস্থান থাকার কারণে। এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু আমাদের কথা হলো যেখানে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা করা হচ্ছে সেখানে কেন আবর বিশ্বসহ অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলো নিরব ?????????? কোথায় ওআইসি ??? কোথায় আরব লীগের নেতারা ????? গতকাল পত্রিকায় দেখলাম রাজশাহীতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। তাদের মানববন্ধনে কার কি আসেযায়। আমাদের দেশের মানুষ যে ফিলিস্তিনিদের জন্য সমব্যাথি তার প্রচার সরকার কেন করছে না। কেন সরকারীভাবে কোন বিবৃতি দেয়া হচ্ছে না। ইতিহাস বলে ফিলিস্তিন দুই বার স্বাধীনতা লাভ করেছিল। ১- হযরত ওমর (রা
এর সময় এবং ২-বাদশা জুলকারনাইন এর সময়। কিন্তু তারা তা ধরে রাখতে পারেনি। কারণ মুসলমানদের ঈমানের দুর্বলতার জন্যই এমন হয়েছে। মানুষ ভুল করলে সংশোধিত হতে চেষ্টা করে। কিন্তু মুসলমানরা এমনি একটি জাতি যে তারা নিজেরা জানে তাদের ঈমানের কি অবস্থা কিন্তু সংশোধনের চেষ্টা নেই। কবে সকল মুসলমান একত্রিত হবে ইসলামের স্বার্থ রক্ষার জন্য। কবে নিজেদেরকে একটি সম্মিলিত জাতি ভাবতে শুরু করবে। কবে তেজদীপ্ত হবে তাদের ঈমানের শক্তি। এদিকে অলিখিত ক্রসেড যুদ্ধে বিজয়ী হতে চলেছে ইহুদীদের দল। আল্লাহ আমাদের সহায় হোন।
©somewhere in net ltd.