নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আল-আমীন

এক সময় সাংবাদিকতা করতাম। এখন ব্লগিং করব বলে মনস্থির করলাম। তাই এখানে আসা।

সরকার আল-আমীন › বিস্তারিত পোস্টঃ

ভারতীয়দের আইপিএল প্রহসন-বাংলাদেশ কে উপেক্ষা। অথচ বিভিন্ন ফ্রাঞ্চাইজীর অবস্থা দেখুন। গঠন মুলক সমালোচনা আশা করছি।

০২ রা মে, ২০১৩ সকাল ১০:৪২

আইপিএল জ্বরে আক্রান্ত গোটা ক্রিকেট বিশ্ব। আর বাংলাদেশ ত মনে হয় একটু বেশিই। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান গুলোতে বিভিন্ন বয়সি ছেলে-বুড়োরা বাজি (এক ধরনের জুয়া) লাগে কোন দল জিতবে এই নিয়ে। এমনকি এক ওভারে কত রান হবে বা এক বলে কত রান করবে তা নিয়েও চলে জুয়া খেলার রমরমা বানিজ্য। অবস্থা দেখে মনে হয় তারা (জুয়ারীরা) নিজেরাই খেলছে।

যেই ভারতের খেলা নিয়ে আমরা এত আনন্দিত, এত উত্তেজিত, একবার ও কি ভেবে দেখেছেন তারা আমাদের তথা আমাদের খেলোয়ারদের কিভাবে অবঞ্জা করছে?? আমরা কি ভারতীয়দের সুক্ষ চালবাজি গুলো বুজতে পারছি? না বুজলে নিচের নাম গুলা একটু ভাল করে খেয়াল করেন।





চেন্নাই সুপার কিংস:

এই দলে রয়েছেন এমন কিছু খেলোয়ার যাদের নাম আপনারা কোনদিন শুনেছেন কিনা সন্দেহ। তাদের মধ্যে অন্যতম

Jason Holder

Ben Laughlin



দিল্লি ডেয়ার ডেভিলস:

মিলিয়ে দখুন ত এদের মধ্যে কোন খেলোয়রটিকে আপনার বাংলাদেশে টিমের যে কোন খেলোয়ার থেকে ভাল মনে হয়।

Gulam Bodi

Johan Botha

Ben Rohrer

Roelof van der Merwe



কিংস ইলেভেন পাঞ্জাব:

একটা কে ও কি চেনা যায়??

Dimitri Mascarenhas

David Miller

Michael Neser

Luke Pomersbach



কলকাতা নাইট রাইডার্স:

যদিও এই দলে বিশ্বের সেরা অলরাইন্ডার সাকিব ভাই আছে তবুও তারা বাংলাদেশের অনেক খেলোয়ারের চাইতে নিন্মমানের খেলোয়াড় নিয়েছে।

Ryan McLaren

Sachithra Senanayake

Ryan ten Doeschate



মুম্বাই ইন্ডিয়ান্স:

কি আর বলব তাদের কথা। আশরাফূল কে ভাল লাগল না। তারা নিল নিচের বলদ গুলাকে। এগুলা দিয়া তারা পানির বস্তা ছাড়া আর কি ই বা করতে পারে??

Nathan Coulter-Nile

Glenn Maxwell

Phillip Hughes



পুনে ওয়ারিওর্স:

এই দলের মালিকের মাথায় ও সিট আছে। তারা তামিমের সাথে চুক্তি করেও একটা ম্যাচ ও খেলায় নি। অথচ তারা স্ব গৌরবে প্রতিবার পেয়েন্ট তালিকার শেষের দিকে অবস্থান করে আসছে।

Aaron Finch

Kane Richardson



রাজস্থান রয়েলস:

এই নামটি কি কখনও শুনেছেন??? আমার ত মনে হয় তার নিজের দেশেও তাকে চিনে না।

Samuel Badree



রয়াল চেলেঞ্জার ব্যাঙ্গালোর:

দারুন একটা দল। তাদের তাদের দলে দামি গাধাদের সংখ্যাও বেশী।

Christopher Barnwell

Daniel Christian

Moises Henriques

Andrew McDonald



সানরাইজার্স হায়দ্রাবাদ:

দলটি ভাল খেলছে। কিন্তু নিচের খেলোয়ারদের মান নিয়ে আমার প্রশ্ন আছে।

Quinton de Kock

Chris Lynn





এই বার বাংলাদেশের টাইগাররা একে একে...

নাসির হোসেন

মুশফিকুর রহিম

রবিউল ইসলাম

মাশরাফি বিন মুর্তাজা

তামিম ইকবাল খান

মো: আশরাফুল

আনামুল বিজয়





এই নাম গুলো কি উপরের বিদেশীদের তুলনায় কোন দিক দিয়ে কম???

ভারতীয় এই সকল ক্রিকেট জ্ঞানহীন ফ্রানঞ্চাইজীদের কি কোনদিন হুশ হবে না??? নাকি তারাও ভারত সরকারের মত বাংলাদেশ কে আজীবন তাদের গোলাম করে রাখার পায়তারা করছে??



উপরের বিদেশী গুলা ছাড়াও আর অনেক খেলোয়ার বিভিন্ন দলে আছে যারা মানের দিক থেকে বাংলাদেশের চাইতে অনেক নিচে। কিন্তু শুধুমাত্র অবহেলার কারনে তারা নিজেদেকে মেলে ধরতে পারছে না।









মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:৫৪

কাকভেজা বলেছেন: আইপিএল-এ না খেলে বাংলাদেশের ক্রিকেটাররা ওদের দূর্বল পয়েন্টগুলো অনেকখানী ধরেছে। যদি আইপিএল-এ সুযোগ পায় তবে তো ভারত আর বাংলাদেশের সাথে টক্কর মারতে পারবে না।

০২ রা মে, ২০১৩ সকাল ১১:২৪

সরকার আল-আমীন বলেছেন: সহমত। বাংলাদেশকে ভারত ভয় পায়।

২| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:৫৬

বিবর্ণ সময় বলেছেন: ভাই আমাদের দেশের মানুষের ই কিছু আসে যায় না। আম জনতা আইপিএল নিয়া ব্যাপক উল্লাসিত এবং আগ্রহী :|

০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৫

সরকার আল-আমীন বলেছেন: হমম। অনেকে আবার চোখের পানি ও ফেলে।

৩| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:৫৭

জাহাজ ব্যাপারী বলেছেন: ইন্ডিয়ানদের বাংলাদেশ-বিদ্বেষী চরিত্রের একটা নমুনা।

০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৭

সরকার আল-আমীন বলেছেন: হমমম। আমাদেরও তাদের বর্জন করতে হবে।

৪| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:০০

স্বপ্নসমুদ্র বলেছেন: আমদের খেলোয়ারদের উচিত আই পি এল এর সাথে নতুন চুক্তিতে আর না জড়ানো। কি হবে ওখানে না খেললে।

০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৭

সরকার আল-আমীন বলেছেন: ভাই, টাকা, গাড়ী, নারী সবই পাওয়া যাবে। বলেন, কি পাওয়া যাবে না।

৫| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:১১

হাসান মাহবুব বলেছেন: সত্যি কথা হইল নাসির আর মুশফিক ছাড়া কেউই চুক্তিতে আসার মত না। তামিম ইকবালের নাম লেখসেন কেন? সে তো পুনে ওয়ারিয়রস এ আছে। রবিউলের কথা বললেন? আইপিএল নিলামের আগে বাংলাদেশের কয়জনই বা তারে চিনতো? আশরাফুল তো বাংলাদেশ দলেই নিয়মিত হৈতে সংগ্রাম করতাসে। মাশরাফি তো আমাদের জাতীয় দলেই নাই ইনজুরির কারণে। আর আপনি যেসব "নিম্নমানের" বিদেশীদের কথা কৈতাসেন, তাদের সম্পর্কে আরো ভালোভাবে জানেন। বোথা, মাস্কারেনহাস, ফিল হিউজ, ম্যাক্লারেন, ম্যাক্সোয়েল, হিউজেস, ডেসকায়েট এরা যথেষ্ট ভালো প্লেয়ার। তবে নাসির আর মুশফিককে বিড না করাটা দুঃখজনক।

০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৪

সরকার আল-আমীন বলেছেন: ভাইজান, ভালই কইলেন।

বোথা, মাস্কারেনহাস, ফিল হিউজ, ম্যাক্লারেন, ম্যাক্সোয়েল, হিউজেস, ডেসকায়েট এরা যথেষ্ট ভালো প্লেয়ার।
রিকিপন্টিং ও ত ভাল প্লেয়ার। কিন্তু সে এখন মুম্বাই দলেই চান্স পায়না। কুমার সাঙ্গাকারা, এডাম গিগক্রীস্ট ও ত ভাল প্লেয়ার। তারাও কিন্তু লাস্ট কবে ম্যাচ জিতিয়েছে তা আপনি মনে করতে পারবেন না।
একটি কথা মনে রাখবেন, আপনি যাদেরকে ভাল প্লেয়ার বলে চাপা মারলেন, ডেসকায়েট ছাড়া তারা কেউও নিজেদের দল বা আইপিল এ নিয়মিত চান্সই পায় না। কারন তারা নামেই সব। কামের কাম কিছুই পারে না।
আর রবিউলের কথা বললেন? শুনেন ভাই, আই পি এলের মাঝখানে ও যে প্লেয়ার নেয়া যায় তা মনে হয় আপনি জানেন না।
ম্যাক্সোয়েল কে যখন নিলামে চড়া দামে (খুব সম্ভবত সাড়ে ৬ মিলিয়ন) কিনল, তখন তাকে কি আপনি চিনতেন?? ম্যাক্সোয়েল নিজেও কিন্তু তার দাম দেখে বিশ্বাস করতে পারছিলনা। সেই ম্যাক্সোয়েল কি আইপিএল কিছু করতে পারছে???

উত্তর গুলা দিয়ে যাবেন।

৬| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩১

বিবর্ণ সময় বলেছেন: ভাই দেখি শুধু নারীদের রিপলাই দেয় ;)

০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৮

সরকার আল-আমীন বলেছেন: তার মানে আপনি একটা মেয়ে??? =p~ =p~ =p~ =p~ =p~

৭| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৪০

হাসান মাহবুব বলেছেন: আইপিএল এর মাঝখানে খেলোয়াড় নেয়া যায় তা জানতাম না। ম্যাক্সোয়েল ওভাররেটেড। পন্টিং, গিলক্রিস্ট, এরা যতই খারাপ খেলুক, ফেস ভ্যালু বইলা ব্যাপার আছে। এদের তারকাদ্যুতির কারণে অনেকেই মাঠে আসবে। আর বোথা, মাস্কারেনহাস এরা তো পুরান এবং পরীক্ষিত সৈনিক। পাকিস্তানের সাথে সিরিজে ম্যাকলারেনের বোলিং দেইখা মুগ্ধ হইসি। আইচ্ছা এখন আপনে কন, ইনজুরড মাশরাফি, অধারাবাহিক আশরাফুলের পেছনে কোন দল কেন বিনিয়গ করতে যাবে?

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১২

সরকার আল-আমীন বলেছেন: ভাইজান, বোথা মাঝখানে কয়েকটা সিরিজ ভাল খেলছে। কিন্তু তাকে কখনই পরিক্ষিত সৈনিক বলা যায় না। বোথা যদি অলরাউন্ডার হয় তবে বংলাদেশের মাহমুদুল্লাহ কি তার চাইতে ভাল চয়েস না??
মাস্কারেনহাস ত নিজের দেশেই পাত্তা পায় না।
আর পুনে ওয়ারিওর্স ত সৌরভ গাঙ্গুলী কে আইপিএল এর মাঝখানে ই দলে নিছিল।
এই বার আসি মাশরাফি ও আশরাফুল বিষয়ে। মাশরাফি তার জীবনে যত বার ইনজুরিতে পরেছে তত বার ই আবার ব্যাক করেছে বেশ ভালভাবে। তাই তার পেছনে বিনিয়োগ নিরাপদ। আর আশরাফুল কে কি বলল। সে যেই দিন ব্যাট করে তাকে সেইদিন আলাদা ভাবে চেনা লাগে। তার চাইতে আর ও অনেক অধারাবাহিক ব্যাটসম্যান আইপিএল এ দাপটের সাথে খেলে যাচ্ছে।

৮| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৫০

বিবর্ণ সময় বলেছেন: দেখেন ভাই। আমাদের দেশের লোকজনের ই ধারনা আমাদের নেয়া উচিত না। ইন্ডিয়ারে আর দোষ দিয়া কি হবে?

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২৪

সরকার আল-আমীন বলেছেন: হমম। হাসান ভাই ত সেটা প্রমান করতে ব্যস্ত।

৯| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৫৬

হুমায়ুন তোরাব বলেছেন: ipl khela dekhi na.
india ke borjon korar try kri.

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২৭

সরকার আল-আমীন বলেছেন: বর্জন করা বা গ্রহন করা যার যার ব্যাক্তিগত ব্যাপার। তবে ভারতীয়দের বাংলা বিদ্বেশী বর্তমান মনোভাব আমাকে কষ্ট দেয়।

১০| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আইপিএল কি জিনিস? :| বিপিএল দেখছি কিন্তু আইপিএল তো দেখি নাই। এটা কবে এবং কোথায় শুরু হয়েছে? খুলনা কি ভেন্যু রাখছে না সব খেলা ঢাকায় হবে?

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সরকার আল-আমীন বলেছেন: খুজ নিতে হবে। আপনাকে জেনে জানাব।

১১| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:১৫

জাহিদ মজুমদার বলেছেন: আপনি নিজেই তো মনে হয় আইপিলের নিয়মিত দর্শক।

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

সরকার আল-আমীন বলেছেন: হ্যা। তাতে কি কোন সমস্যা???

আমি কি আমার পোষ্টের কোথাও বলছি আমি আইপিএল দেখী না??

১২| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:১৮

Sohelhossen বলেছেন: এবার ত আইপিএল এ কোন দল এ কে খেলছে এটাই ঠিক মত জানি না । জানব কিভাবে খেলাই ত দেখি না । কারন ইন্ডিয়া হইল একটা চুতিয়া দেশ । ওদের খেলা দেখার কোন প্রশ্নই আসে না , এর চেয়ে বাংলাদেশ এর টেস্ট খেলা দেখা বেশি ভাল লাগে ।

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সরকার আল-আমীন বলেছেন: ভাই, আইপিএল এ কি শুধুমাত্র ইন্ডিয়ার খেলোয়াড়রাই খেলে???

১৩| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:১৬

দি সুফি বলেছেন: হাসান মাহবুব ভাইয়ের কথা অবাস্তব না।
টি২০ কখনই আমার ভাল লাগে না। তাই বিপিএল, আইপিএল, ট২০ ওয়ার্ল্ডকাপ - এগুলো কোনটাই দেখা হয় না। তবে বাংলাদেশের আন্তর্জাতিক কোন টি২০ খেলা থাকলে মাঝে মাঝে দেখা হয়।

শুনছিলাম কোন বাংলাদেশী টিভি চ্যানেল নাকি আইপিএল লাইভ দেখায়! বুঝেন ঠেলা! এরা নাকি ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচও লাইভ দেখাইছিল!!! টিভি চ্যানেলটির মালিক আসলেই বাংলাদেশী?? নাকি বংশে ভারতীয়??

ফাইনাল্লী- ভারতে বাংলাদেশী চ্যানেল ঢুকতে দেয় নাই। সুতরাং আমাদের দেশেও ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করা হোক।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৮

সরকার আল-আমীন বলেছেন: আমাদের দেশেও ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করা হোক।

১৪| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৪৫

বিজয় বেষ্ট বলেছেন: IPL কি চলতেছে নাকি?
আরে এত বড়ো টুর্নামেন্ট চলতাছে খবরই তো পাইলাম না।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:০০

সরকার আল-আমীন বলেছেন: ভাই, বুজছি আপনি খেলাই বুজেন না।

১৫| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:০৯

বাংলাদেশী দালাল বলেছেন: বিবর্ণ সময় বলেছেন: দেখেন ভাই। আমাদের দেশের লোকজনের ই ধারনা আমাদের নেয়া উচিত না। ইন্ডিয়ারে আর দোষ দিয়া কি হবে?

জাহাজ ব্যাপারী বলেছেন: ইন্ডিয়ানদের বাংলাদেশ-বিদ্বেষী চরিত্রের একটা নমুনা।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:০২

সরকার আল-আমীন বলেছেন: আমাদের দেশের লোকজনের ই ধারনা আমাদের নেয়া উচিত না। ইন্ডিয়ারে আর দোষ দিয়া কি হবে?

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.