| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এনাম সামহোয়্যার ইন নেট
পেশায় চিকিৎসক এবং শিক্ষক। স্টেথো হাতে মানুষের চিকিৎসার চেষ্টা করি আর কলম হাতে সমাজের। শোষন ও দূর্নীতিমুক্ত সাম্য সমাজের স্বপ্নচারী। জীবনের শ্রেষ্ট সময় কাটাচ্ছি বর্তমানে, চেম্বারে সময় দেই না তাই রিলাক্স মুডে থাকি, টেনশন ফ্রি। কলেজ থেকে ফিরে বাকিটা সময় ঘরেই থাকি। বই পড়ি, আন্তঃজালে সময় কাটাই, ছবি তুলি, সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দেই রুটিন করে। শৌখিন তাই ছোটবেলা থেকে অনেক শখ জমে গিয়েছিলো, এখন সময় সুযোগে সব ইচ্ছে পূরন করার চেষ্টা করি। অনেক আগের একটি সখ বৃষ্টির রাতে নৌকার ভিতর লন্ঠন জ্বালিয়ে কবিতা পড়বো, আপাতত তাই নিয়ে ভাবছি। বিবাহিত, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বলে প্রায়ই অর্ধাঙ্গিনির বকা খাই। দীর্ঘদিনের প্রবাসজীবন অনেক কিছু শিখিয়েছে। খুব কম বয়স থেকেই হয়েছি কঠিনতম পরিস্থিতির মুখোমুখি, পরিবারের প্রত্যক্ষ রাজনীতির কারনে স্কুল জীবন থেকেই রাজনীতি, দেশ, নেতা-নেত্রী অনেককিছুই দেখেছি খুব কাছ থেকে, আর তাই আজকাল সবকিছু এড়িয়ে চলি সর্তকভাবে । রান্না করতে ভালোবাসি, তারচেয়েও ভালোবাসি নিজের রান্না পরিবার, বন্ধু বান্ধবকে খাওয়াতে। ছোটবেলা থেকেই অল্পতেই খুশি হতে শিখেছি তাই কিছুতে আফসোস নেই। যা পেয়েছি তার জন্য নিত্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ দেই। রাগকে দমন করতে শিখেছি তাই ভালো থাকি, তারপরও খুব রেগে গেলে চুপ মেরে যাই । আমার স্ত্রীর পর্যবেক্ষন হলো- "আমার ইগো খুব বেশি আর আমি খুবই জঠিল মানুষ" আমি হেসে বলি এই জন্যই তো মহামানব হইনি, মানুষ আমার এই দোষগুলো ক্ষমার যোগ্য নিশ্চয়ই"
![]()
প্রতিটি মানুষের পাঁজর খাঁচা (Retroperitoneum) দ্বারা সুরক্ষিত অবস্থায় উভয় দিকে দুটি কিডনি আছে, ডান পাশের একটি এবং বাম পাশের আরেকটি। কিডনি আপনার রক্ত থেকে বর্জ্য পদার্থসব ফিল্টার করে এবং এইসব বর্জ্য প্রস্রাব আকারে শরীর থেকে বের করে দেয়। কিডনি আপনার রক্ত এবং পানীয়ের সুষম ভারসাম্য বজায় রাখে, এবং অ্যাসিড ও ইলেক্ট্রোলাইট জাতীয় প্রয়োজনীয় উপাদান যেমন সোডিয়াম এবং পটাসিয়াম, গ্লুকোজ, এবং প্রোটিন শরীরের জন্য ধরে রাখে।
কিডনি সম্পর্কিত আরও কিছু মজাদার ব্যাপার পড়ুনঃ![]()
১। প্রতিটি কিডনিতে প্রায় এক মিলিয়ন নেফ্রন(nephrons) থাকে যা আপনার রক্তের ক্ষুদ্র ফিল্টার হিসেবে কাজ করে। রক্ত থেকে বর্জ্য পদার্থ প্রস্রাব আকারে বের করে দেয়।![]()
২।কিডনি আপনার শরীরের যাবতীয় তরলের ভারসাম্য বজায় রাখে, প্রাপ্তবয়স্ক একজনের রক্ত প্রায় ৫ থেকে ৬লিটার এবং এই কিডনি প্রতিদিন প্রায় ৪০০বার পুরো শরীরের রক্ত ফিল্টার করে!!
পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে শরীরে খুব দ্রুত পানি শুন্যতা দেখা দেয়।![]()
৩। কিডনি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যথেষ্ট রক্ত চাপ না পেলে, কিডনি শরীরের অন্যান্য অংশে সিগন্যাল পাঠায় এবং এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে যাতে শরীরের রক্তচাপ বৃদ্ধি পায় এবং কিডনি সচল থাকে। ![]()
৪। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কিডনি তা সহজেই ধরতে পারে এবং নিজে থেকে শরীরের অন্যান্য অংশে এক ধরনের হরমোনের মাধ্যমে সিগন্যাল পাঠায় যাতে অত্যধিক পরিমান লোহিত কণিকা তৈরি হয় যা অক্সিজেন বহন করে।
৫। আপনার শরীরের শুধুমাত্র একটি কিডনি থাকলেও আপনি সুস্থ থাকতে পারবেন এমন কি বুঝতেও পারবেন না আদৌ আপনার কিডনি একটি না দুটি। এই জন্য পরিবারের প্রয়োজনে অনেকেই কিডনি ডোনেট করে থাকেন। ![]()
৬। আপনারা সবাই জানেন ভিটামিন ডি ত্বকের বিশেষ কোষ দ্বারা সূর্যের আলো থেকে আহোরিত হয়। কিন্তু এই আহোরিত ভিটামিন ডি শরীর কখনোই সরাসরি ব্যবহার করতে পারে না যতক্ষণ কিডনি দ্বারা প্রক্রিয়াজাত না হচ্ছে। ![]()
৭। কিডনি দেখতে অনেকটা শিমের বিচির মত। পূর্ণ বয়স্ক একজনের একটি কিডনি ১১৫গ্রাম থেকে ১৭০গ্রাম ওজনের পর্যন্ত হয়ে থাকে।
৮। কিডনির সাথে মূত্র থলি যুক্ত থাকে। যখনি মূত্র থলি পূর্ণ হয় তখনই মস্তিষ্কে একধরনের সিগন্যাল পৌছায় এবং আমরা বুঝতে পারি এখনি বাথরুম/টয়লেটে যাওয়া প্রয়োজন। ![]()
৯। ধূমপান বা মদ্যপান জাতীয় বদভ্যাস কিডনির জন্য যথেষ্ট ক্ষতিকর এবং এতে কিডনির কর্মক্ষমতা সহজেই হ্রাস পায়। বেদনা নাশক ঔষধও কিডনির খুব ক্ষতি করে, এজন্য ডাক্তারের বিনা পরামর্শে কোনো ঔষধ খাবেন না।
১০। কিডনির ৭০% থেকে ৮০% কর্মক্ষমতা না হারালে শরীরকে সাধারণত কোনো উপসর্গই বুঝতে দেয় না। অর্থাৎ ২০-৩০% কার্যক্ষমতা নিয়েও একটি কিডনি মানুষকে সুস্থ্য রাখতে পারে।
©somewhere in net ltd.