নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় একাত্তর।

আলফা ব্রাইট

আলফা ব্রাইট › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার পর এবার অর্থমন্ত্রী আবুল মালের জন্মতারিখ ঠিক নেই, মন্ত্রীর সরল স্বীকারোক্তি।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

খালেদা জিয়ার আসল জন্মতারিখ ১৫ই আগষ্ট কিন্তু উনার সার্টিফিকেটের বয়স ছিল ৫ই আগষ্ট। এটা নিয়ে প্রতি বছর একটা তোলপাড় হয় খালেদা জিয়ার জন্মদিন পালন করা নিয়ে। এবিষয়ে বেগম খালেদা জিয়ার বোন বলেছিলেন, আমরা যদি সেদিন জানতে পারতাম ১৫ই আগষ্ট জন্মদিন হলে সমস্যা হবে তাহলে একদিন আগে সিজার করে বাচ্চা বের করে আনতাম!

"বয়স্ক লোকদের কারোরই জন্ম তারিখ ঠিক নেই। আমার নিজেরটাও ঠিক নেই। আমার জন্ম ১৯২৪ সালের ২৫ জানুয়ারি, অথচ সার্টিফিকেটে আমার জন্ম তারিখ হচ্ছে ১ জুন।’ -এই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমার ধারণা, আমার মতো বয়সী যাঁরা আছেন, তাদের সবারই জন্ম তারিখ একেক জায়গায় একেক রকম।’
বেতন ও পেনশনের টাকা উত্তলনের সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরাজমান হয়রানি ও জটিলতা দূর করতে অর্থমন্ত্রণালয় অনলাইন পদ্ধতি প্রবর্তন করেছে।

অর্থমন্ত্রীর এ বক্তব্যের সূত্র ধরে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল- ‘অনেকের জাতীয় পরিচয়ত্রে নম্বর, জম্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ঠিকানাসহ বিভিন্ন ধরনের ভুল-ভ্রান্তি রয়েছে। তা ছাড়া অনেক কর্মকর্তার সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত তারিখের মধ্যে গরমিল রয়েছে। এসব জাতীয় পরিচয়পত্র দিয়ে অনলাইনে প্রবেশ করে বেতন ও পেনশনের অর্থ নিরূপণ ও উত্তোলন করা যাবে কি?’
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আপনি ঠিকই বলেছেন। আমাদের জন্ম তারিখ একেক জায়গায় একেকটা। বিশেষ করে আমার মতো বয়সী যাঁরা তাঁদের তো আর কথাই নাই। আমার নিজের জন্ম তারিখের সঙ্গেই তো সার্টিফিকেটের জন্ম তারিখের মিল নেই।’

শৈশব আর কৈশোর জীবনের রোমন্থন করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের জন্মের সময় তারিখ লিখে রাখার রেওয়াজ ছিল না। বড়রা আমাদের ধরে স্কুলে নিয়ে গেছেন আর হেড স্যার ভর্তি করিয়ে নিয়েছেন। কেন্দ্রীয় পরীক্ষার ফরম পূরণের সময় কেরানি স্যার একটা জন্ম তারিখ লিখে দিয়েছেন, ব্যাস হয়ে গেছে। কোনো কোনো ফরমে জন্ম তারিখের কথাই ছিল না। কোথাও হয়তো বয়স লিখতে হতো। আবার কোথাও বয়স লেখারও ঘর ছিল না।’

অর্থমন্ত্রী আজ সঠিক কথাটাই বলেছেন। তবে এই তত্ত্ব খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নহে। খালেদা জিয়ার দুইটা জন্মতারিখ থাকায় সে খুনিদের রানী নাম পেয়েছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

নিমগ্ন বলেছেন: বিশেষ করে আমার মতো বয়সী যাঁরা তাঁদের তো আর কথাই নাই। আমার নিজের জন্ম তারিখের সঙ্গেই তো সার্টিফিকেটের জন্ম তারিখের মিল নেই।’

হাঃ হাঃ হাঃ B-) :-B

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ১০০% সত্য কথা। আগের দিনে স্কুলের সার্টিফিকেটে জন্ম তারিখ দিত স্কুলের মাস্টাররা তাদের ইচছা মত, যাতে সঠিক জন্ম তারিখ দিতে গিয়ে বয়স বেশি না হয়।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

াহো বলেছেন:

দেলোয়ার হোসেন সাইদীর চন্দ্র গমন ও ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা সমান্তরাল ■

বাংলাদেশ জাতীয়তাবাদী জোটের মর্দে মোজাহিদরা গুজব প্রচার করে খুব সহজেই মানুষকে বিভ্রান্ত বানানোর অপপ্রয়াস চালায়। তেমনি দেলোয়ার হোসেন সাইদীর চন্দ্র গমনের মত ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার নতুন গুজব ”হোসেন মোহাম্মদ বেলাল” নামের আইডি ও “তাবিথ আউয়াল ফ্যান পেইজ” নামের পেজ থেকে ছড়ানো হয়। আইডি গুলুতে একজন মহিলার রক্তাক্ত ছবি দিয়ে লেখা হয় ” ফেনী জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক এর নেতৃত্বে ফেনী শহর ট্রাংক রোড এলাকায় এক প্রবাসীর স্ত্রীর কাছে থেকে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে দাবীকৃত টাকা না দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের পর কুপিয়ে হত্যা করা হয় এবং ঘরে ঢুকে নগত ২ লাখ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যাওয়া হয়। ” এই সব গুজব প্রচার কারীদের এখনই কঠোর হস্তে দমন না করলে ভবিষ্যতে বড় রকমের মাসুল দিতে হবে

http://prothom-feni.com/archives/10136

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সুখী পৃথিবীর পথে বলেছেন: জন্ম তারিখের গড়মিলের ব্যাপারটির সাথে একমত।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

ভোরের শিশির । বলেছেন: বয়স্ক দের কথা বাদ দিলাম । আমি এসএসসি রেজিষ্ট্রেশনের সময় আমার আসল বার্থডে ০৪/১২/১৯৯৩ দিছিলাম । কিন্তু এডমিট আমার পরে দেখি রেজিষ্ট্রেশন কার্ডে ডেট অব বার্থ দেয়া আছে ০৫/১২/১৯৯৫ ..... তো তাই বলে কি আমি ৪র্থ ডিসেম্বার জন্মদিন পাল করা কিংবা বলতে পারবো না ????? সার্টিফিকেট কি আমার জন্মের দলিল ????? এটা কেমন কথা ?????? ( উল্লেখ্য ঃ- আমি জন্মদিন এর উৎসব পালন করি না । )

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

আলফা ব্রাইট বলেছেন: কারোটাতে সমস্যা নেই। শুধু সমস্যা খালেদা জিয়ার ক্ষেত্রে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.