নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধবিরতি ভেঙে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী।

১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:১২

যু!দ্ধবিরতি ভেঙে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ১৭ অক্টোবর, শুক্রবার মধ্যরাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে চালানো বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
আফগানিস্তানের ক্রিকেট বোর্ড শনিবার জানিয়েছে, শুক্রবার রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হাম!লায় নিহত আট জনের মধ্যে তিনজন ক্রিকেট খেলোয়াড়ও রয়েছেন।
হাম!লার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি আফগান সংবাদমাধ্যম টোলোনিউজকে বলেন, “আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে— তারা এখানে মুসলিম নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপরে হা!মলা করল।”
এদিকে পাকতিকায় আগ্রাস!নের পাশপাশি কান্দাহারের স্পিন বোল্ডাক শহরের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাকে একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি স্থলবাহিনী। এতে বেশ কিছু বাড়িঘর এবং দোকান ধ্বংস হয়ে গেছে। এতে হতাহত হয়েছেন আরও ২১০ জন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.