নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

গুজরাটে ফেসবুকে ‘I love Muhammad’ লিখা পোস্টের জেরে মুসলিম-মালিকানাধীন দোকানপাট ও ঘরবাড়ী পুড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা

২১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫১

গুজরাটে ফেসবুকে ‘I love Muhammad’ লিখা পোস্টের জেরে মুসলিম-মালিকানাধীন দোকানপাট ও ঘরবাড়ী পুড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা
গুজরাটের গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টকে কেন্দ্র করে মুসলিম মালিকানাধীন একাধিক দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উ_গ্র হি_ন্দু-ত্ববাদী যুবকরা।
ঘটনার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে “I Love Muhammad” লেখা পোস্ট প্রকাশের পর। এর জবাবে বিশ্ব হি_ন্দু পরিষদ (VHP) এর হি_ন্দু-ত্ববাদী নেতা হিতেশ ব্যাঙ্কার “I Love Mahadev” লিখে পাল্টা পোস্ট করে, এবং তা ব্যাপকহারে ছড়িয়ে দেয়ার জন্য নিজ ফলোয়ারদের উৎসাহিত করে। সেইসাথে মুসলিমদের ’শিক্ষা’ দেয়ার হুমকি দেয়।
তার এই উসকানিমূলক পোস্ট হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, এরপর উ_গ্র হি_ন্দু-ত্ববাদী যুবকরা দলবদ্ধ হয়ে রাস্তায় নেমে সংখ্যালঘু মুসলিমদের ঘরবাড়ি, দোকানপাট ও স্থাপনায় পাথর ছোড়ে, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জানায়, স/হিংসতা, অগ্নি/সংযোগ ও জনশান্তি বিঘ্নের অভিযোগে প্রায় ১০০ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.