নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ করেছে বিজিবি

২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ করেছে বিজিবি। গত ২৬ অক্টোবর গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে দুইটি ওয়াকিটকি জব্দ করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
জানা যায়, রবিবার রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেওয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি। এ সময় তাদের ধাওয়া করলে তারা একটি কার্টন ফেলে পালিয়ে যায়। ওই কার্টন থেকে এক সেট (দুটি) ওয়াকিটকি জব্দ করা হয়।
৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, ২৬ অক্টোবর রাতে দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এছাড়া ওয়াকিটকিগুলোর টেকনিক্যাল বিষয়গুলো যাচাই বাছাই চলছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.