নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে গাছের গুড়ি ফেলে অবরোধ

১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১১

তথাকথিত শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে গাছের গুড়ি ফেলে অবরোধ করার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা এই অবরোধ করে।
এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজটের। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, আমরা খবর পেয়ে ভোর থেকেই পুলিশের সহযোগিতায় গাছের গুড়ি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.