নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

একটি মাছ ধরার ট্রলারসহ ২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪১

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ফেলা চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলারসহ ২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড।

গত ১৫ নভেম্বর রাতে ঘটনাটি ঘটে। পরে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ট্রলারটির নাম ‘আমেনা গণি’।

ট্রলারটির মালিক সৈয়দ নূর জানান, গত ১২ নভেম্বর ট্রলারটি চট্টগ্রামের ফিশারিঘাট থেকে রওনা দেয়। যাত্রাবিরতি দিয়ে মহেশখালীর ধলঘাটা থেকে ১৩ নভেম্বর সকালের দিকে ট্রলারটি মাছ ধরতে সাগরে যায়। এতে দুই মাঝি, এক চালকসহ মোট ২৯ জন জেলে ছিলেন। গত ১৫ নভেম্বর রাতেই মাঝিদের কাছ থেকে তারা জানতে পারেন, কুয়াশার মধ্যে পথ হারিয়ে সীমান্তের কাছাকাছি চলে যাওয়া অবস্থায় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করেছে। আমাদেরকে জেলেরা মুঠোফোনে জানিয়েছেন, তাদেরকে ভারতের চব্বিশ পরগণা কোষ্টাল থানা হেফাজতে নিয়েছে। বিষয়টি তারা মৎস্য অধিদপ্তরকেও জানিয়েছে।

আটক জেলেরা হলেন— মোহাম্মদ জাহাঙ্গীর, তার ভাই আবু বক্কর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতুল, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদসহ মোট ২৯ জন। তাদের মধ্যে ২৮ জনের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায় ও একজনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে বলে জানা গেছে।

জেলে নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম জানান, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। নেছার জানিয়েছিলেন, তারা কুয়াশায় দিক হারিয়ে ফেলেছেন এবং অজানা দিকে চলে যাচ্ছেন। এরপর রাতে ফোন দিয়ে তার ফোনের আর সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কোষ্টগার্ডের চট্টগ্রাম বেইস ও সদরদপ্তরের জনসংযোগ শাখায় যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.