| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের আসামে উগ্র হি/ন্দুত্ব-বাদী প্রশাসন স্থানীয় ০৫ মুসলিম নাগরিককে ‘বিদেশি নাগরিক’ আখ্যা দিয়ে দেশ ছাড়ার জন্য ২৪ ঘণ্টার নোটিশ দিয়েছে। গত বুধবার (১৯ নভেম্বর) এই নোটিশ দেয় উগ্র হি/ন্দুত্ব-বাদী বিজেপি মদদ-পুষ্ট হেমন্ত বিশ্ব শর্মা প্রশাসন। স্থানীয় প্রশাসনের এমন সিদ্ধান্তে হতবাক ভুক্তভোগী ওই ০৫ মুসলিম সহ স্থানীয়রা।
ওই ০৫ মুসলিম হলেন— হানুফা, মরিয়ম নেসা, ফাতিমা, মোনোয়ারা ও আমজাদ আলী। তারা সকলেই জামুগুড়িহাট থানার ধোবোকাটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, বহু বছর ধরেই এই পরিবারটি এখানে বসবাস করে আসছিল। তারা এখানে বাচ্চাদের বড় করেছে এবং স্থানীয় একটি ফার্মে চাকরি করতো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গণমাধ্যমকে জানান, ‘ এই পরিবারগুলো আমাদের সাথেই বসবাস করতো। আমরা তাদেরকে কখনই কোনো ‘বিদেশি’ হিসেবে পাইনি। কিন্তু হঠাৎ কোনা আত্মপক্ষ সমর্থন ছাড়াই তাদের বের হয়ে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে।’
আরেকজন গ্রামবাসী গণমাধ্যমকে জানিয়েছে, ‘আমরা গরিব মানুষ। আমাদের টাকাও নাই আইনজীবীও নাই। এই নোটিশ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
এই ঘটনার প্রতিবাদ করেছে ইত্তেহাদ ফ্রন্ট আসাম। মুসলিম এই দলটির প্রধান নুরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে উগ্র হি/ন্দুত্ব-বাদী হেমন্ত বিশ্ব শর্মা প্রশাসন মুসলিমদের সাথে যে আচরণ করছে তা চরম বৈষম্যমূলক। কোনও পরিবারকে শুধু একটি রায়ের ভিত্তিতে বিদেশি ঘোষণা দিয়ে দেশে ছেড়ে চলে যেতে বলার অধিকার প্রশাসনের নেই।
©somewhere in net ltd.