নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ উঠেছে। গত ২২ নভেম্বর দিবাগত রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকার ভেলুকমারা গ্রামের পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের দাবি, ভারতের মেঘালয়ের খাসিয়া সম্প্রদায়ের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে। নিহতের নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মরহুম মকরম আলীর ছেলে।
পরিবারের লোকজন জানায়, ২২ নভেম্বর সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। এরপর থেকে তিনি আর ফেরেননি। রাত ১১টার দিকে লোভাছড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা সীমান্ত এলাকায় তার গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.