নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

আবারো ভূমিকম্পে কাঁপলো ঢাকা

২৭ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪


আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র তথা ইএমএসসি তাদের ওয়েবসাইটে বাংলাদেশে ভূকম্পন অনুভূত হওয়ার বিষয় নিশ্চিত করেছে। সংস্থাটির মতে ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৬।
তারা আরো বলেন, ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো টঙ্গী থেকে ২১ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩১ কিলোমিটার।
গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা। এর মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) একটি শনিবার (২২ নভেম্বর) তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।
উল্লেখ্য, তার আগে (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে বঙ্গোপসাগরে সৃষ্ট মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.