| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশ্চিমা আগ্রাসন ও দীর্ঘ যুদ্ধের ফলস্বরূপ আফগানিস্তানের পরিবহন ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। তখন সড়ক পথেও অবকাঠামোগত ব্যাপক অবনতি ঘটে ছিল। তবে ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতার গ্রহণের পর থেকে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি আফগানিস্তানের কাবুল পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে কাবুলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর হিসেবে পরিচিত খাইরখানা কোটাল সড়কের কাজ সম্পন্ন হয়েছে। সব ধরনের প্রযুক্তিগত ও কারিগরি মান বজায় রেখে এ কাজ শেষ করে ২৮ নভেম্বর, শুক্রবার সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে সড়কের একই অংশের বাম লাইনেও তৃতীয় লেয়ারের কার্পেটিং শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
খাইরখানা কোটাল সড়কের দ্বিতীয় এই অংশটি কোটালের উপরিভাগ থেকে বোস্তান সড়ক পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য ২,৫২০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। প্রকল্পটির মধ্যে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত, আলোকব্যবস্থা, রোড মার্কিং সহ একটি আধুনিক মানের সড়কের সবগুলো উপাদান।
প্রকল্পটি বাস্তবায়নের ফলে খাইরখানা কোটাল সড়কে দীর্ঘদিনের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং নাগরিকদের যাতায়াতে ব্যাপক স্বস্তি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই অগ্রগতি কাবুলের উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
©somewhere in net ltd.