| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে এক পাবলিক নিলামে প্রায় ৮,৭৮৫ কেজি মূল্যবান পাথর বিক্রি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১১১,৫৫৭,০০০ আফগানি। নিলামকৃত পাথরগুলোর মধ্যে ছিল কুনজাইট, কোয়ার্টজ এবং বেরিল।
২৯ নভেম্বর, শনিবার নুরিস্তান প্রদেশের দোয়াব জেলার মাউই এলাকায় এই নিলাম অনুষ্ঠিত হয়। এই পাথরগুলো মাউই খনি থেকে উত্তোলন করা হয়েছে এবং নিলামের মাধ্যমে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ জাতীয় কোষাগারে জমা হবে।
এর আগে নুরিস্তান প্রদেশের দোয়াব জেলার এই খনি থেকে প্রায় আট টন মূল্যবান পাথর বিক্রি করা হয়েছে, যার বাজার মূল্য ছিল প্রায় ১৫ কোটি আফগানি।
উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।
©somewhere in net ltd.