নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

যে ঈমানী চেতনা নিয়ে আফগানিস্তান স্বাধীন হয়েছে, একই মনোভাব নিয়ে দেশ পুনর্গঠন করবো

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

কোনও বিদেশি শক্তি আফগানিস্তান পুনর্গঠন করতে পারে না। আফগানিস্তান পুনর্গঠন হবে দেশের জনগণের সম্পৃক্ততার মাধ্যমে। যে সংকল্প ও চেতনা নিয়ে আফগানিস্তান স্বাধীন হয়েছিল, সে একই মনোভাব নিয়ে এই দেশ পুনর্গঠিত হবে।
২ ডিসেম্বর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশাসনের অন্তর্গত ৩৫০০ মুজাহিদিনের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে এই সব মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ।
তিনি বিগত প্রশাসন আমলে দেশের অবস্থা তুলে ধরে বলেন, বিগত সময়ে বছরের পর বছর ধরে আফগানিস্তানে বিদেশি দখলদারিত্ব বিদ্যমান ছিল। এখানে আরোপিত যুদ্ধ দেশের অবকাঠামোসমূহ ধ্বংস করেছে। গত দুই দশকে দেশে কোনও মৌলিক উন্নয়ন সাধিত হয় নি।
এর বিপরীতে ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি উৎসাহিত করে তিনি বলেন, বিজ্ঞান ও পেশাদার দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ ইমারাতে ইসলামিয়া সরকার। দেশের তরুণদের জ্ঞানের অলংকারে সুসজ্জিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়া কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.