নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক পরিবারের ১৩ জন সদস্য হত্যাকারীর উপর কিসাস কার্যকর

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৮

২ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার) আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে এক হ*ত্য|কারীর মৃ/ত্যুদণ্ড (কিসাস) কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত। ১০ মাস পূর্বে এই ব্যক্তি প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় নারী-শিশুসহ এক পরিবারের ১৩ জন সদস্যকে হ*ত্য| করেছিল।
হত্যাকারীর নাম মঙ্গল ,পিতা: তালা খান। সে মূলত পাকতিয়া প্রদেশের সাইদ কারাম জেলার বাসিন্দা। তবে সে বর্তমানে খোস্ত প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় বসবাস করছিল।
কিসাস কার্যকরের পূর্বে মামলাটি আদালতের বিভিন্ন ধাপে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়। অতঃপর আমীরুল মু'মিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ'র চূড়ান্ত অনুমোদনের পর কিসাস কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের নিকট হ*ত্য|কারীকে ক্ষমার জন্য অনুরোধ জানানো হলে তারা অপরাধীকে ক্ষমা করতে অস্বীকার করে।
খোস্ত প্রদেশের আপিল আদালতের প্রধান এই প্রসঙ্গে বলেন, অমানবিক হ*ত্য|ক|ণ্ড এক ধরনের ঘাতক ব্যাধি। এই ব্যাধি নির্মূলের একমাত্র সমাধান হল মহান আল্লাহর আইন বাস্তবায়ন।
উল্লেখ্য যে, এর আগেও বেশ কয়েকটি কিসাস কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। ইসলামি শরিয়াহ বাস্তবায়ন ও একটি দায়িত্বসম্পন্ন শাসনব্যবস্থা হিসেবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আফগান মুসলমানগণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.