নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ইমারাতে ইসলামিয়ার ৫০০ কেভি জাতীয় বিদ্যুৎ লাইন প্রকল্পে ব্যাপক অগ্রগতি

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

আফগানিস্তানের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প “শেবারগান–দশত-আলওয়ান ৫০০ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইন” এর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দা আফগানিস্তান ব্রেশনা শেরকত (ড্যাবস)জানিয়েছে, প্রকল্পের প্রথম ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজও ত্বরান্বিত করা হয়েছে।
প্রকল্পের দ্বিতীয় ধাপের মোট দৈর্ঘ্য ৩০৫ কিলোমিটার। এর মধ্যে ১২৫ কিলোমিটার লাইনের তার টানার (লাইন-কশি) কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মোট ৭৭৫টি টাওয়ারের মধ্যে ৬৪৯টি টাওয়ার স্থাপন সম্পন্ন হয়েছে, অবশিষ্ট রয়েছে মাত্র ১২৬টি। এছাড়া টাওয়ারের ভিত্তিনির্মাণের কাজও প্রায় শেষের পথে। ৭৭৫টি মধ্যে মাত্র ৯টি ভিত্তিনির্মাণ বাকি আছে।
দা আফগানিস্তান ব্রেশনা কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের বাকি অংশও দ্রুত এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে সম্পন্ন করা হবে। পাশাপাশি, অগ্রগতির সকল তথ্য নিয়মিতভাবে জনগণ ও গণমাধ্যমে জানানো হবে। এই প্রকল্প চালু হলে আফগানিস্তানের বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও টেকসই হবে ইনশাআল্লাহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.