নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

উজবেকিস্তান ও মধ্য এশিয়ায় আফগানিস্তানের ফল রপ্তানি শুরু

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশ থেকে ৩ ডিসেম্বর, বুধবার প্রথমবারের মত হায়রাতান বন্দরের মাধ্যমে উজবেকিস্তান ও মধ্য এশিয়ার বাজারে ৫০০ টন তাজা ও শুকনো ফল রপ্তানি করা হয়েছে।
বালখ প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র হাজি জায়েদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় ২,৫০,০০০ ডলার মূল্যের ৫০০ টন আফগান ডালিম, আপেল এবং শুকনো তুঁত রপ্তানি করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বালখ মিডিয়া সেন্টার জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে হায়রাতান বন্দর দিয়ে তাজা সবজি, ফলমূল, মাংস এবং অন্যান্য কৃষিপণ্য নিয়মিত রপ্তানি করা হবে। এ রপ্তানি কার্যক্রম সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর শুরু হয়েছে। চুক্তিটি আফগানিস্তানের তাজা ফল ও কৃষিপণ্যকে মধ্য এশিয়া তথা বিশ্ববাজারে পৌঁছানোর পথকে অনেক সহজ করেছে।
স্থানীয় রপ্তানিকারকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, এর ফলে আফগানিস্তানের কৃষি খাত নতুন গতি পাবে এবং আফগানিস্তানের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.