নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় আরও ৫,৪৩৫ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন

১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৮

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের খনি থেকে উত্তোলিত ৫,৪৩৫ ক্যারেট পান্না মোট ১,৮৯,৯৯০ মার্কিন ডলারে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় বিক্রয় করেছে ইমারাতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৯ ডিসেম্বর, মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। উক্ত নিলামে দেশি-বিদেশি বহু ব্যবসায়ী অংশ নেন।
আয়োজকদের মতে, নিলামে অংশ নেওয়া কয়েকজন বিদেশি ব্যবসায়ী পাঞ্জশিরে পান্না উত্তোলনের প্রক্রিয়া আধুনিকায়ন ও শিল্পায়নের বিষয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে পান্না আহরণ আরও নিরাপদ, টেকসই ও লাভজনক হবে।
উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.