| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানের কুনার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ ও মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রদেশটির নুরগাল জেলার দারা-ই-মাজার এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পে ৩৫টি গৃহ ও ১টি মসজিদ নির্মাণ করা হবে। এতে ৩ কোটি ৩৫ লক্ষ আফগানি ব্যয় নির্ধারিত হয়েছে। মসজিদে ৩০০ জন মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ৯ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এছাড়া এই উদ্যোগ জনগণের প্রতি ইমারাতে ইসলামিয়ার মুজাহিদ ভাইদের গভীর ভালোবাসা ও সংহতির বহিঃপ্রকাশ।
©somewhere in net ltd.