| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে ঐতিহাসিক সাদা মসজিদ নির্মাণের অসমাপ্ত কাজ আবার শুরু করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। বহু ইতিহাস বহনকারী এ মসজিদটি শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।
মসজিদটি মোট প্রায় ৭ একর জায়গাজুড়ে নির্মিত হচ্ছে। ২ তলা বিশিষ্ট মসজিদের ভবনটিতে ২৪টি গম্বুজ রয়েছে। এখানে একই সাথে প্রায় চৌদ্দ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এই ঐতিহাসিক মসজিদটি প্রথমবার আমির আবদুর রহমান খান এর সময়ে নির্মিত হয়েছিল। ১৩৯২ হিজরি সনের (২০১৩ খ্রিস্টাব্দ) ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়। পূর্ববর্তী সরকারের সময়ে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ মসজিদের আদলে এটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু অর্থনৈতিক দুর্নীতির কারণে কাজ অসম্পূর্ণ রয়ে যায়।
এখন আবার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই মসজিদটি জালালাবাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচিত।
©somewhere in net ltd.