নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

নয় মাসে ৩ কোটি ৩০ লাখ ডলারের জাফরান রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া

১১ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪২

চলতি বছরের নয় মাসে বিশ্ববাজারে মোট ৩ কোটি ৩০ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার মূল্যের জাফরান রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

হেরাতের চেম্বার অফ কমার্স এর কর্মকর্তারা জানিয়েছেন, এ সময়ে আফগানিস্তান থেকে মোট ২২ টন ১৩০ কেজি জাফরান বিদেশে রপ্তানি করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রপ্তানি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, চলতি বছরে শুধুমাত্র হেরাত প্রদেশেই প্রায় ৪০ টন জাফরানের উৎপাদন আশা করা হচ্ছে। উৎপাদিত জাফরান বর্তমানে প্যাকেজিং ও রপ্তানির বিভিন্ন ধাপ অতিক্রম করছে।

সূত্র মতে, আফগানিস্তানের জাফরান ইউরোপ, আমেরিকা, উপসাগরীয় দেশসমূহ, পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানি হয়। দেশটির মোট উৎপাদিত জাফরানের ৯৫ শতাংশ-ই হেরাত প্রদেশে উৎপাদিত হয়, যা আফগানিস্তানকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাফরান রপ্তানিকারক দেশে পরিণত করেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.