| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের দৌলতাবাদ জেলা থেকে আন্দখয় লবণ খনি পর্যন্ত একটি নতুন সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রায় ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য এই সড়কটি খনিজ খাতের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান জানান, নির্মাণাধীন সড়কটির দৈর্ঘ্য ১৪ দশমিক ২ কিলোমিটার এবং এটি নির্ধারিত মান বজায় রেখে দেড় বছরের মধ্যে সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহরাব ওসমানি বলেন, এই সড়ক নির্মাণের ফলে আন্দখয় লবণ খনিতে খনিজ উত্তোলন কার্যক্রম আরও দ্রুততর হবে।
ফারিয়াব প্রদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে, দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহায়তায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। ফারিয়ব প্রদেশে বিনিয়োগকারীদের প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে এবং এ ক্ষেত্রে প্রশাসনের দ্বার সবসময় উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, আন্দখয় লবণ খনি দেশের অন্যতম বৃহৎ খনি হিসেবে পরিচিত, যেখান থেকে প্রতিবছর প্রায় দুই লাখ টন লবণ উত্তোলন করা হয়। দুই বছর আগে এই খনি ১৫ বছরের জন্য ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে খনিজ উত্তোলন ও সরবরাহ কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে
©somewhere in net ltd.