নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

দিল্লিতে জানুয়ারি মাসের প্রথমার্ধে প্রতিদিন গড়ে ৫৪টি নিখোঁজের ঘটনা রেকর্ড, নিখোঁজের দুই-তৃতীয়াংশ নারী

১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

২০২৬ সালের প্রথম ১৫ দিনে ভারতের রাজধানী দিল্লিতে ৫০০ এরও বেশি নারী নিখোঁজ হয়েছে।

পুলিশের দেয়া তথ্যানুযায়ী, ১ থেকে ১৫ জানুয়ারীর মধ্যে দিল্লিতে নিখোঁজ হয়েছে সর্বমোট ৮০৭ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলা ও মেয়েশিশু রয়েছে প্রায় দুই-তৃতীয়াংশ তথা ৫০৯ জন।

নিখোঁজদের মধ্যে ২৩৫ জনকে সনাক্ত করতে পেরেছে পুলিশ, অবশিষ্ট প্রায় ৫৭২ জন এখনও নিখোঁজ রয়েছে।

মোট নিখোঁজ মামলার মধ্যে ১৯১টি শিশু রয়েছে। এর মধ্যে মেয়েশিশুর সংখ্যা ১৪৬ এবং ছেলেশিশুর সংখ্যা ৪৫।

এছাড়া এই সময়ের মধ্যে কিশোর-কিশোরী নিখোঁজ হয়েছে ১৬৯ জন। এর মধ্যে কিশোরী রয়েছে ১৩৮ জন এবং কিশোর রয়েছে ৩১ জন।

উক্ত নিখোঁজ মামলাসমূহের ৭১ শতাংশ এখনও সমাধান হয়নি বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে।

নিখোঁজ ৬১৬ জন প্রাপ্তবয়স্কদের (কিশোর-কিশোরীসহ) মধ্যে ৩৬৩ জন নারী ও ২৫৩ জন পুরুষ। এর মধ্যে কেবল ১৮১ জনকে সনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।

এছাড়া ৮ থেকে ১২ বছরের নিখোঁজ শিশুর সংখ্যা ১৩। ৮ বছরের কম বয়সী শিশু আছে ৯ জন। এই কম বয়সী শিশুদের মধ্যে কেবল ৬ জনের সন্ধান পেয়েছে পুলিশ।

এই সকল পরিসংখ্যান হিন্দুত্ববাদী ভারতে ব্যাপক নিরাপত্তা ঘাটতির চিত্র তুলে ধরেছে। কেবল ২০২৫ সালে দিল্লিতে ২৪,৫০০ এরও অধিক নিখোঁজের ঘটনা রেকর্ড করা হয়েছে, এর মধ্যে ৬০ শতাংশের অধিক নারী।

বিশ্লেষণে দেখা গেছে, বিগত ১০ বছরে শুধুমাত্র রাজধানী দিল্লিতেই প্রায় ২.৩ লক্ষ লোক নিখোঁজ হয়েছে, এর মধ্যে প্রায় ৫২,০০০ মামলা এখনও অমীমাংসিত রয়ে গেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.