নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে আর‌ও ৬৭ শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন

১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হযরত আবু উবাইদাহ ইবনে জাররাহ (রা.) জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের ৬৭ জন শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়টি প্রতিরক্ষা খাতে দক্ষ ও যোগ্য জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সামরিক একাডেমিতে বর্তমানে এক হাজার একশ পঞ্চাশ জন শিক্ষার্থী বিভিন্ন পেশাগত বিষয়ে অধ্যয়নরত রয়েছে। স্নাতক সমাপনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবীন স্নাতকদের উদ্দেশে দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষিত ও নৈতিকভাবে দৃঢ় শিক্ষার্থীদের গুরুত্ব তুলে ধরেন।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, নতুন স্নাতকরা অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে তাদের দায়িত্বশীল ও সৎ কর্মদক্ষতা দেশের সামরিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.