নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় সেনাবাহিনীর লোগো সংবলিত ৪০ রাউন্ড গুলি উদ্ধার

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (৮ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, কালিয়ান্ড কওমি মাদ্রাসার সামনে মানিক শেখ (৫০) নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে রাখা একটি টুলের ওপর দুটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান। এশার নামাজ আদায় শেষে দোকানে ফিরে প্যাকেট দুটি চোখে পড়লে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে বোয়ালমারী থানায় খবর দেন।

সংবাদ পেয়ে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দ তালিকার মাধ্যমে প্যাকেট দুটি উদ্ধার করে। পরে প্যাকেট খুলে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত ‘7.62×39 mm Ball Ammo’ লেখা দুটি প্যাকেটের ভেতরে মোট ৪০ রাউন্ড গুলি রয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.