নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

১৫ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগান জাতির ঐতিহাসিক বিজয়ের দিন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

১৫ ফেব্রুয়ারি, আফগানিস্তানের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের স্মরণে দেশব্যাপী পালিত হয়েছে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের ৩৭তম বার্ষিকী। প্রায় এক দশক ধরে আফগান ভূমিকে রক্তাক্ত করার পর ১৯৮৯ সালের এই দিনে সোভিয়েত সেনারা পেশাওয়ার হয়ে নিজ দেশে পালিয়ে গিয়েছিল।

‎৩৭ বছর আগে এই দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনীর পরাজয় ও বাধ্যতামূলক প্রত্যাহারের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল ইসলামী ভূমির তৃতীয় মহান স্বাধীনতা। এ উপলক্ষে এক বিবৃতি প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া দিনটিকে জাতির ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে অভিহিত করেছে এবং সমগ্র মুসলিম উম্মাহ ও মুজাহিদদের প্রতি অভিনন্দন জানিয়েছে।

‎বিবৃতিতে এ দিনটিকে আফগান জাতির জন্য একটি গর্বের ও ঐতিহাসিক দিন এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত হিসেবে অভিহিত করা হয়েছে। ইমারাতে ইসলামিয়া জানায়, দীর্ঘ এক দশকের জিহাদ, ত্যাগ-তিতিক্ষা, হিজরত ও আফগান জনগণের অবর্ণনীয় কষ্টের মাধ্যমেই এই বিজয় অর্জিত হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আফগানরা তৎকালীন বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে আফগান ভূখণ্ড থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল।

‎বিবৃতিতে আরও বলা হয়, গত এক শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো আফগানিস্তান বিদেশী দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছে, যা তাদের ঈমান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আফগান জনগণের দৃঢ় সংকল্প ও অঙ্গীকারেরই প্রতিফলন।

‎ইমারাতে ইসলামিয়া গত একশো বছরের মধ্যে আফগানিস্তানে সংঘটিত বিদেশী আগ্রাসনের ধারাবাহিক ব্যর্থতা থেকে বিশ্বশক্তিগুলোর জন্য শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছে। আগামীতে আফগান জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্যও সতর্ক করা হয়েছে।

‎বিবৃতিতে আফগান জাতিকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় আফগানদের ঐক্যবদ্ধ থেকে তাদের ইসলামী ইমারাতের স্বাধীনতা রক্ষা করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.