নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

হিন্দু ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২

হিন্দু ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, হুমকি ও ভাঙচুর করায় বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, সোমবার (১৬ জানুয়ারি) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্তরা হল- জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং একই ওয়ার্ড আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা আরজু আহমেদ।

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.