নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৩

ঢাকার সাভারে হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দৈনিক ইত্তেফাক জানায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।

সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.