নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ইমারাতে ইসলামিয়ার বাদাখশান প্রদেশের আকরিক সোনার খনিতে ১০০,০০০ মানুষের কর্মসংস্থান

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের খনিজ সম্পদ উত্তোলন কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের জন্য এক বিরাট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই খাতটি এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখেরও বেশি মানুষের জীবিকার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।

পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাদাখশান প্রদেশের শাহর-ই-বাজার, ইয়াওয়ান, কোহিস্তান, রাঘিস্তান, খাওয়াহান এবং আরগঞ্জখাওয়া জেলায় সোনার আকরিক উত্তোলন ও এর সঙ্গে সম্পৃক্ত প্রযুক্তিগত কাজে বিপুল সংখ্যক মানুষ নিয়োজিত রয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মসূচির আওতায় আগে যারা বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিনাতিপাত করতেন, তারা এখন নিজেদের ও পরিবারের ভরণপোষণের নিশ্চয়তা পেয়েছেন।

শুধু কর্মসংস্থানই নয়, খনি খাতের উন্নয়নের ফলে বাদাখশানে অবকাঠামো খাতেও যুগান্তকারী অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয় জানায়, প্রদেশটিতে কর্মরত খনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ২২ কোটি ৩০ লাখ আফগানী ব্যয়ে ১৭টি উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, কোকচা নদীর ওপর পাঁচটি বড় সেতু নির্মাণ করা হয়েছে, যা এলাকাটির যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে এবং খনি শ্রমিকসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।

প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার মাধ্যমে সরকার শুধু রাষ্ট্রীয় রাজস্বই বৃদ্ধি করছে না, বরং দূরবর্তী ও অনুন্নত অঞ্চলের হাজার হাজার তরুণ-যুবক ও শ্রমজীবী মানুষের জন্য টেকসই জীবিকার পথ তৈরি করে দিচ্ছে। খনি কেন্দ্রিক এই উন্নয়ন ও কর্মসংস্থানের ধারা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.