নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো আফগান মুদ্রা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৫

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বৈদেশিক মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দা আফগানিস্তান ব্যাংক(কেন্দ্রীয় ব্যাংক) প্রকাশিত বিনিময় হার অনুযায়ী, গত কয়েক সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার এই শক্তিশালী অবস্থান দেশের সামষ্টিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

‎সরকারের গৃহীত বিভিন্ন নীতি ও বাজার তদারকির ফলে এই অস্থিতিশীল সময়েও আফগানি মুদ্রা তার স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।

‎বিস্তারিত প্রতিবেদনে জানা গেছে, দা আফগানিস্তান ব্যাংকের প্রকাশিত সর্বশেষ বিনিময় হারের তথ্য অনুযায়ী, দেশের স্থানীয় বাজারগুলোতে এক মার্কিন ডলারের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬২ আফগানিতে। মাত্র এক সপ্তাহ আগেও যেখানে ডলারের দাম ছিল প্রায় ৬৫ আফগানি, সেখানে এই পতন আফগানি মুদ্রার জন্য একটি বড় সাফল্য বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই ঊর্ধ্বগতির বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে বিগত কয়েক মাসে আফগানি মুদ্রা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে স্থিতিশীল মুদ্রাগুলোর একটি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

‎দা আফগানিস্তান ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, বিচক্ষণ ও ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি বাস্তবায়ন, রপ্তানি বৃদ্ধি, লেনদেনে স্বচ্ছতা আনা এবং আফগানি মুদ্রার ব্যবহার উৎসাহিত করার মাধ্যমেই এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে উদ্বৃত্ত ডলার তুলে নেওয়া এবং মুদ্রাবাজারকে নিয়মিত তদারকির মাধ্যমে এই স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।

‎অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইমারাতে ইসলামিয়া সরকারের কঠোর নজরদারি এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়ন্ত্রণ আফগানির মান বৃদ্ধির মূল কারণ। তারা বিশেষ করে পাকিস্তান ও ইরানের মাধ্যমে বাণিজ্যিক রুটের বিকল্প ব্যবহার এবং দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়াকে এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

‎আফগান মুদ্রার মূল্য বৃদ্ধির খবর শুধু অর্থনৈতিক পরিসংখ্যান নয়, এটি দেশের একটি নতুন সূর্যোদয়ের প্রতীক। ডলারের বিরুদ্ধে আফগান মুদ্রার শক্তিশালী অবস্থান দেশের কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় নেতৃত্ব, সঠিক নীতি এবং জনগণের আস্থার ফলাফল।

‎বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও আফগানিস্তানের এই অর্জন দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক নতুন আশার বার্তা। আসা করা যায়, আগামী দিনগুলোতে আফগান মুদ্রার এই দৃঢ় অবস্থান দেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.