| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের ভিতর
জেগেছিল সত্য-অনুসন্ধানের রথ।
তারপর ইতিহাসের আকাশে
আর এক নতুন ভোরের আলো
আরবের মরু, পারস্যের প্রান্তর
বাগদাদের জ্ঞানসভা হলো।
ইসলামের নবীন সভ্যতার বুকে
যখন জ্ঞান পেল নতুন আশ্রয়
গ্রিক গ্রন্থ এল আরবি ভাষায়
পুরোনো প্রশ্ন পেল নতুন পরিচয়।
অষ্টম থেকে দশম শতক
অনুবাদের সেই মহাযাত্রা
অ্যারিস্টটল, ইউক্লিড, টলেমি
ফিরে পেলেন নতুন ভাষা।
শুধু অনুবাদ নয়
শুরু হলো প্রশ্ন, ব্যাখ্যা, সমালোচনা
অতীতের জ্ঞানকে নিজের করে
নতুন জ্ঞানের নির্মাণ-সাধনা।
আল-কিন্দি : আরবি দর্শনের প্রথম প্রভাত
আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি
প্রায় ৮০৮৭০ খ্রিস্টাব্দ।
আরবি দার্শনিকতার প্রভাত-আলোয়
প্রথম স্পষ্ট এক কণ্ঠ শোনা গেল
আল-কিন্দি
যিনি নিজেকে দার্শনিকের পরিচয়ে
আরবি জগতে প্রতিষ্ঠিত করলেন।
গ্রিকের জ্ঞানকে তিনি দেখলেন
শত্রু নয়
একটি উত্তরাধিকার হিসেবে
অ্যারিস্টটলের যুক্তি
গণিতের শৃঙ্খলা
প্রকৃতির অনুসন্ধান
সবকিছুকে আনলেন নতুন ভাষার দেশে।
অনুবাদকদের পাশে দাঁড়িয়ে
তিনি যেন বললেন
জ্ঞান যারই হোক
সত্য তারই সম্পদ
জাতি দেখে সত্য বদলায় না
ভাষা বদলালেও যুক্তি মরে না।
প্রথম দর্শন-এর আলোচনায়
একত্ব, সৃষ্টিজগৎ ও কারণের প্রশ্ন
আর মন ও বুদ্ধির অনুসন্ধানে
তিনি খুললেন নতুন দ্বার।
গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা
প্রকৃতি ও দর্শনের নানা প্রান্তে
তাঁর অনুসন্ধিৎসু মন
ছড়িয়ে দিল জ্ঞানের বীজ।
তাই আল-কিন্দির হাতে
শুধু একটি দর্শন জন্মাল না
জন্ম নিল এক মানসিক সেতু
গ্রিক জ্ঞান থেকে আরবি জগৎ
আরবি জগৎ থেকে নতুন প্রশ্ন।
আল-রাজি : যুক্তির স্বাধীন কণ্ঠ
এরপর পারস্যের মাটিতে
আরও এক সাহসী চিন্তার উত্থান
আবু বকর মুহাম্মদ ইবন জাকারিয়া আল-রাজি,
প্রায় ৮৫৪–৯২৫ খ্রিস্টাব্দ।
চিকিৎসক তিনি
রসায়ন ও প্রকৃতির অনুসন্ধানী
কিন্তু দর্শনের অঙ্গনেও
তাঁর কণ্ঠ ছিল স্বতন্ত্র।
তিনি যেন বললেন
অন্ধ অনুসরণ নয়,
বুদ্ধির আলোয় বিচার করো
কোন কথা কে বলেছেন
তার চেয়ে দেখো
কথাটির কারণ ও প্রমাণ কী।
সত্যের সন্ধানে
প্রশ্ন করার অধিকার
মানুষের বুদ্ধিরই অধিকার
এই প্রবল স্বাধীনতার সুর
তাঁর চিন্তায় শোনা যায়।
তাঁর দর্শনে
স্রষ্টা, আত্মা, সময়, পদার্থ
ও জগতের প্রকৃতি নিয়ে
ছিল নিজস্ব ও বিতর্কিত মত
পরবর্তী ধর্মতাত্ত্বিক ও দার্শনিকেরা
তাঁর অনেক মতের বিরোধিতা করেছেন
তবু প্রশ্ন করার সাহসটুকু
রয়ে গেল ইতিহাসের পাতায়।
কারণ জ্ঞানের পথ কখনো শুধু
সম্মতির পথ নয়
আপত্তি, পরীক্ষা, বিরোধিতা,
পুনর্বিচার-
এসবও জ্ঞানেরই অঙ্গ।
আল-ফারাবি : যুক্তির দ্বিতীয় গুরু
তারপর এলেন
আর এক মহান নির্মাতা
আবু নসর আল-ফারাবি
প্রায় ৮৭০–৯৫০ খ্রিস্টাব্দ।
অ্যারিস্টটল ছিলেন
প্রথম গুরু
আর তাঁকে বলা হলো
দ্বিতীয় গুরু।
কিন্তু তিনি শুধু
অ্যারিস্টটলের অনুবাদক নন
যুক্তিকে তিনি দেখলেন
জ্ঞান অর্জনের এক সুসংবদ্ধ যন্ত্র হিসেবে।
শব্দ কীভাবে অর্থ বহন করে?
নাম কীভাবে বস্তু চিনিয়ে দেয়?
প্রস্তাব কীভাবে সত্য বা মিথ্যা হয়?
যুক্তি কীভাবে বিতর্ককে
ভ্রান্তি থেকে সত্যের দিকে নেয়?
এই প্রশ্নগুলিকে
তিনি সাজালেন শৃঙ্খলায়।
ভাষা,যুক্তি,জ্ঞান, প্রমাণ, বিতর্ক
একটির সঙ্গে অন্যটির
সম্পর্ক খুঁজে তিনি
গড়ে তুললেন জ্ঞানের মানচিত্র।
অ্যারিস্টটলের Organon-এর
বিভিন্ন গ্রন্থ ব্যাখ্যা করে
তিনি দেখালেন
যুক্তি শুধু তর্ক জেতার অস্ত্র নয়
যুক্তি সত্য অনুসন্ধানের পদ্ধতি।
তাঁর যুক্তি ও ভাষা-চিন্তা
পরবর্তী বহু আরবি দার্শনিককে প্রভাবিত করল;
বিশেষত ইবন সিনার দর্শনে
ফারাবির প্রভাব ছিল গভীর।
আর সমাজের প্রশ্নে তিনি ভাবলেন
মানুষ একা নয়
মানুষ সমাজের প্রাণী
জ্ঞানী ও ন্যায়ভিত্তিক সমাজ
মানবজীবনের পূর্ণতার দিকে
মানুষকে নিয়ে যেতে পারে।
এ যেন প্লেটোর
দার্শনিক-শাসকের প্রশ্নের
এক নতুন আরবি প্রতিধ্বনি
কিন্তু নতুন সভ্যতার ভাষায়।
ইবন সিনা : অস্তিত্বের গভীর অরণ্যে
আর তারপর সমাধি ও হামাদান যাদুঘরে
রুপার অলংকৃত পাত্রের উপর ইবনে সিনা প্রতকৃতি 
৯৮০ খ্রিস্টাব্দে জন্ম নিলেন
আবু আলি আল-হুসাইন ইবন আবদুল্লাহ ইবন সিনা
ইউরোপে যিনি Avicenna নামে পরিচিত।
৯৮০ পারস্যের মাটিতে
এক বিস্ময়কর মেধার আবির্ভাব।
চিকিৎসক,দার্শনিক,যুক্তিবিদ, পদার্থবিদ ,প্রকৃতিবিদ
এক মানুষের মধ্যে
যেন বহু জ্ঞানের নদী এসে মিশল।
তিনি উত্তরাধিকার পেলেন
অ্যারিস্টটলের যুক্তি, ফারাবির ব্যাখ্যা
গ্রিক ঐতিহ্যের দীর্ঘ সাধনা
কিন্তু উত্তরাধিকারকে
শুধু বহন করেননি
পুনর্গঠন করেছেন।
তিনি বললেন
জ্ঞান অর্জনের আগে ধারণা চাই
ধারণার পরে চাই সত্য-মিথ্যার বিচার।
তাসাওউর ধারণা,তাসদিক প্রত্যয়ন
আর সত্যের বিচার যুক্তির সুশৃঙ্খল পথে
পরিণত হতে পারে।
সিলোজিজমের কাঠামোকে
তিনি নতুনভাবে করলেন বিশ্লেষণ
সম্ভাবনা ও প্রয়োজনীয়তার
মোডাল যুক্তিকে করলেন সূক্ষ্ম
শর্তযুক্ত ও বিচ্ছিন্ন প্রস্তাব নিয়েও
গড়ে তুললেন বিস্তৃত বিশ্লেষণ।
কিন্তু তাঁর সবচেয়ে গভীর প্রশ্ন
অস্তিত্ব কী?কোনো বস্তুর
সত্তা কী,আর তার
অস্তিত্ব আছে কি না
এই দুই প্রশ্নকে পৃথক করে
তিনি মেটাফিজিক্সে
নতুন এক বিশাল ক্ষেত্র খুললেন।
ভাবনার আকাশে
তখন যেন একটি প্রশ্ন
কোনো কিছুর ‘কী’ জানা
আর তার ‘আছে’ জানা
কি একই কথা?
ইবন সিনার উত্তর-অনুসন্ধান
পরবর্তী শতাব্দীর
আরবি, পারসীয় ও লাতিন দর্শনকে
গভীরভাবে প্রভাবিত করল।
তাঁর যুক্তি এত শক্তিশালী প্রভাব ফেলেছিল
যে পরবর্তী আরবি যুক্তির ইতিহাসকে
অনেক সময় ইবন সিনার-পূর্ব ও
ইবন সিনার-পরবর্তী পর্যায়ে দেখা হয়।
আল-গাজ্জালি : যুক্তির ভিতর দিয়ে সংশয়ের পথে
কিন্তু জ্ঞান যত বাড়ে,
সন্দেহও তত গভীর হয়।
এবার মঞ্চে এলেন
১০৫৮–১১১১ খ্রিস্টাব্দ।
তিনি দার্শনিকদের যুক্তি
শুধু গ্রহণ করলেন না
তাদের বিরুদ্ধে
যুক্তি দিয়েই প্রশ্ন তুললেন।
তিনি জিজ্ঞেস করলেন
মানুষের বুদ্ধি কি সর্বশক্তিমান?
যুক্তি কি সব সত্যকে ধরতে পারে?
কারণ ও ফলের সম্পর্ক
আমরা যেভাবে দেখি
তা কি অপরিবর্তনীয়?
তাঁর বিখ্যাত সমালোচনায়
ইবন সিনা ও ফারাবির মতো
দার্শনিকদের কিছু মতের বিরুদ্ধে
তিনি তীব্র আপত্তি তুললেন।
কিন্তু আশ্চর্য এখানেই
যুক্তির বিরোধিতা করতে গিয়েও
তিনি যুক্তিকে করলেন না বর্জন।
বরং যুক্তিবিদ্যাকে
শিক্ষার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে
ইসলামী শিক্ষাজগতে আরও
প্রতিষ্ঠিত হতে সাহায্য করলেন।
পরবর্তী আরবি যুক্তিচর্চায়
এই প্রবাহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তাই গাজ্জালির কণ্ঠে
শোনা গেল অন্য রকম প্রশ্ন
বুদ্ধি যতদূর যেতে পারে
তার সীমা কতদুর?
প্রশ্নটি জ্ঞানের শত্রু নয়
বরং জ্ঞানের নিজের সীমা
জানারও এক পথ।
জ্ঞান-আকাশে দীপ্ত নক্ষত্র
গাজ্জালি তাঁর নাম
চিন্তার জগৎ আলো করে
ছড়িয়েছেন জ্ঞানের ধাম।
মুসলিম বিশ্বের মনন ভুবনে
ছিলেন তিনি পথের দিশা
তাঁর চিন্তায় নতুন আলোয়
ধর্মতত্ত্ব পেল নবতর ভাষা।
দার্শনিকের যুক্তির প্রাসাদ
যতই হোক সুউচ্চ শিখর
ওহির আলো ছাড়া সত্যের পথ
থেকে যায় অন্ধকারের ভিতর।
তিনি বললেন-
দার্শনিক মতবাদ কখনও
হতে পারেনা ধর্মীয় চিন্তার ভিত্তি
প্রয়োজনীয় সত্যের সন্ধান মেলে
ওহির মাঝে সেখানেই তার নীতি।
সমকালীন যত দর্শনধারা
যত যুক্তির আয়োজন
অপূর্ণতার ছায়া দেখে
করলেন তিনি সমালোচন।
কলম হাতে সত্যের সৈনিক
চিন্তায় দৃঢ়, প্রজ্ঞায় গভীর
ভ্রান্ত মতের আবরণ ভেদে
তুলে ধরলেন সত্যের তীর।
তাহাফাতুল ফালাসিফা
অমর তাঁর সেই গ্রন্থ
দার্শনিক চিন্তার সীমা দেখিয়ে
করলেন যুক্তির মিথ্যা ভ্রান্ত।
তবু জ্ঞানের প্রতি বিরাগ নয়
ছিল সত্যের গভীর অন্বেষণ
বুদ্ধি যখন থেমে যায়
ওহিই তখন দেখায় পথের দিশন।
আজও তাঁর সেই জ্ঞান-প্রদীপ
জ্বলে মননের ঘরে
সত্যের খোঁজে পথিকেরা
ফিরে আসে তাঁর দ্বারে।
গাজ্জালি তাই শুধু নাম নন
এক জাগ্রত চিন্তার আলো
ওহির পথে সত্যের সন্ধান
তাঁর বাণী আজও চিরভালো।
আলকেমি অফ হ্যাপিনেস (ফার্সি: কিমিয়াই সাদাত)
ইমাম আল-গাজ্জালির বিখ্যাত বইটির
ঐতিহাসিক এই ফার্সি পাণ্ডুলিপিটি
বর্তমানে ফ্রান্সের প্যারিসে অবস্থিত
বিব্লিওথেক নাসিওনাল দ্য ফ্রঁস
(Bibliothèque nationale de France - BnF)
বা ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে
অত্যন্ত যত্নসহকারে সংরক্ষিত রয়েছে।

ইবন রুশদ : আবার অ্যারিস্টটলের দিকে প্রত্যাবর্তন
আর শেষে আন্দালুসের আকাশে
উঠল আর এক দীপশিখা
আবু আল-ওয়ালিদ ইবন রুশদ
১১২৬–১১৯৮ খ্রিস্টাব্দ।

স্পেনের করদোবায় ইবনে রুশদ এর প্রতিকৃতি
লাতিন ইউরোপ তাঁকে জানল
Averroes নামে।
তিনি বললেন
দর্শনকে বুঝতে হলে
অ্যারিস্টটলকে গভীরভাবে পড়ো।
কিন্তু তাঁর অ্যারিস্টটল
শুধু পুরোনো গ্রিসের অ্যারিস্টটল নয়;
তিনি ব্যাখ্যা করলেন
সমালোচনা করলেন
পুনরায় পাঠ করলেন।
গাজ্জালির দার্শনিক সমালোচনার
জবাব দিলেন দর্শনের ভাষায়
বিশেষত কারণ, প্রকৃতি, জ্ঞান
ও দর্শনের মর্যাদা নিয়ে
তাঁর চিন্তা হয়ে উঠল গুরুত্বপূর্ণ।
তাঁর কাছে
যুক্তি ধর্মের শত্রু নয়
দর্শন বিশ্বাসের অস্বীকার নয়
বরং সত্য যদি এক হয়
তবে সত্যের অনুসন্ধানের পথগুলির
মধ্যে গভীর সম্পর্ক থাকা উচিত।
তাঁর অ্যারিস্টটল-ব্যাখ্যা
পরবর্তী ইউরোপীয় চিন্তাতেও
ফেলছিল গভীর প্রভাব।
আর আরবি দর্শনের প্রাথমিক ও ধ্রুপদি পর্ব
আল-কিন্দির অনুবাদ-পরিসর থেকে
ইবন রুশদের বৃহৎ অ্যারিস্টটল-ব্যাখ্যায় এসে
এক দীর্ঘ বৌদ্ধিক যাত্রা করল সম্পন্ন ।
নবযুগের জ্ঞানদীপ
বাগদাদের পথে পথে তখন বইয়ের কাফেলা
দামেস্ক, বসরা, কুফা,নিশাপুর, বুখারা
কায়রো, কর্ডোবা জ্ঞান যেন এক শহর থেকে
অন্য শহরে করে যাত্রা।
আরবি হলো
এক বিস্তৃত জ্ঞানভাষা
পারস্য দিল তার
কবিতা, দর্শন ও চিন্তার গভীরতা
গ্রিস দিল যুক্তির পুরোনো বীজ
ভারত দিল গণিতের নতুন অঙ্ক
চীন ও অন্যান্য সভ্যতার জ্ঞানও
এই বৃহৎ আদান-প্রদানের ইতিহাসে
বিভিন্ন পথে করল প্রবেশ।
এ ছিল কেবল
এক সভ্যতার গল্প নয়
এ ছিল জ্ঞানের ভ্রমণ।
একদিন থেলিস বলেছিলেন প্রকৃতির মূল কী?
পিথাগোরাস শুনেছিলেন সংখ্যার সুর
হেরাক্লিটাস দেখেছিলেন পরিবর্তনের নদী
পারমেনিদিস জিজ্ঞেস করেছিলেন অস্তিত্বের সত্য
জেনো ছুড়ে দিয়েছিলেন প্যারাডক্স
সক্রেটিস প্রশ্ন করেছিলেন মানুষকে
প্লেটো খুঁজেছিলেন ছায়ার ওপারে আলো
অ্যারিস্টটল নির্মাণ করেছিলেন যুক্তির স্থাপত্য।
ভারতে ন্যায় বলেছিল প্রমাণ কোথায়?
চীনের মোহিস্ট বলেছিল নাম ও বাস্তবের সম্পর্ক কী?
আর এবার ইসলামী জ্ঞানভূমি বলল-
পুরোনো জ্ঞানকে অনুবাদ করো
কিন্তু শুধু অনুবাদে থেমো না
পরীক্ষা করো,ব্যাখ্যা করো
সমালোচনা করো
প্রয়োজনে সংশোধন করো
তারপর নতুন জ্ঞান সৃষ্টি করো।
এইভাবেই
আল-কিন্দি থেকে আল-রাজি
আল-ফারাবি থেকে ইবন সিনা
গাজ্জালি থেকে ইবন রুশদ
এক দীর্ঘ আলোকরেখা
ইতিহাসের আকাশে টেনে দিল।
প্রশ্ন থেকে যুক্তি, যুক্তি থেকে প্রমাণ
প্রমাণ থেকে দর্শন
দর্শন থেকে নতুন প্রশ্ন
এই তো জ্ঞানের চিরন্তন পথ।
সভ্যতা বদলায়, ভাষা বদলায়,
মানুষের পোশাক বদলায়
কিন্তু সেই পুরোনো প্রশ্ন
থাকে একই সত্য কোথায়?
আর তার পাশে আর একটি প্রশ্ন
আমরা কীভাবে জানি যে
আমরা সত্যকে জেনেছি?
সেখানেই
আগের সব সর্গের নদী এসে
মিশল এক মহাসমুদ্রে
যুক্তির সমুদ্র,জিজ্ঞাসার সমুদ্র
মানববুদ্ধির অশেষ সমুদ্র।
আর ইতিহাসের পরের পৃষ্ঠায়
অপেক্ষা করে রইল নতুন আলো
গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা
অপটিক্স, রসায়ন ও পরীক্ষণ
দর্শনের প্রশ্ন পেরিয়ে
প্রকৃতির নিজস্ব ভাষা পাঠের আয়োজন।
জ্ঞানদীপ তখন আর শুধু দর্শনের নয়
বিজ্ঞানও তার পাশে এসে দাঁড়াল।
দ্বিতীয় সর্গ - পরীক্ষার আলো : গণিত, চিকিৎসা ও প্রকৃতির পাঠ
আগের সর্গে প্রশ্ন ছিল সত্য কোথায়?
জ্ঞান কীভাবে সত্য হয়?
যুক্তির পথ কোনটি?
আল-কিন্দি, ফারাবি, ইবন সিনা
গড়েছিলেন চিন্তার প্রাসাদ
গাজ্জালি তুলেছিলেন সংশয়ের পর্দা,
ইবন রুশদ ফিরেছিলেন
অ্যারিস্টটলের যুক্তির কাছে।
কিন্তু এবার প্রশ্নটি বদলাল-
শুধু ভাবলেই কি জানা যায়?
নাকি প্রকৃতিকে জিজ্ঞাসা করতে হবে
প্রকৃতির নিজের ভাষায়?
তখন দর্শনের কক্ষ পেরিয়ে
জ্ঞান বেরিয়ে এল বাইরে
তার হাতে সংখ্যা,চোখে পর্যবেক্ষণ
মনে অনুমান,আর সামনে পরীক্ষা।
এভাবেই
যুক্তির প্রদীপটি ধীরে ধীরে
প্রকৃতির পরীক্ষাগারে প্রবেশ করল।
আল-খাওয়ারিজমি : সংখ্যার ভাষায় নতুন পৃথিবী
মুহাম্মদ ইবন মুসা আল-খাওয়ারিজমি
প্রায় ৭৮০–৮৫০ খ্রিস্টাব্দ।

মাদ্রিদের সিউদাদ ইউনিভার্সিটারিয়ায় মুহাম্মাদ বিন মুসা আল খোয়ারিজমির স্মৃতিস্তম্ভ
বাগদাদের জ্ঞানভুবনে
যখন গ্রিক ও ভারতীয় জ্ঞান
নতুন ভাষায় মিলিত হচ্ছে
তখন এক পারসীয় বংশোদ্ভূত গণিতবিদ
সংখ্যাকে দিলেন নতুন সংগঠন।
আল খারেজমি, আল খাওয়ারেজমি
বা আল খোয়ারিজমি নামেও সমধিকভাবে পরিচিত
মূলত অ্যালগরিদম ও আলজেবরা যথাক্রমে তার
নামের ভুল লাতিনিকরণ আলোগোরিদমি ও
তার গ্রন্থ আল-জাবর থেকে প্রাপ্ত।
আল-খাওয়ারিজমি
তাঁর হাতে অঙ্ক
শুধু গণনার কৌশল নয়
হয়ে উঠল সমস্যাকে
পদ্ধতিগতভাবে সমাধানের ভাষা।
তিনি লিখলেন
আল-জাবর ওয়া আল-মুকাবালা
অর্থাৎ সমীকরণকে
পুনর্গঠন ও সামঞ্জস্যের পদ্ধতি।
আজ আমরা যে শব্দ বলি
Algebra,
তার শিকড় সেই al-jabr-এ।
আর তাঁর নামের লাতিন রূপ
Algoritmi থেকে
পরবর্তীকালে জন্ম নিল-
Algorithm
তিনি অজানাকে
শুধু একটি রহস্য হিসেবে রাখলেন না
অজানাকে ধরলেন
একটি রাশি হিসেবে।
সমীকরণ বলল
যা জানা নেই
তাকেও নিয়মের মধ্যে আনা যায়।
যেমন
x² + 10x = 39
আজকের প্রতীকী ভাষা তখন ছিল না
কিন্তু ছিল যুক্তির পদ্ধতি
ধাপে ধাপে
সামঞ্জস্য রেখে
অজানাকে জানা রাশির সঙ্গে মিলিয়ে
উত্তরের দিকে এগিয়ে যাওয়া।
এ ছিল এক বিপ্লব-
জ্যামিতির রেখা থেকে
বীজগণিতের বিমূর্ততায়।
গণিত আর শুধু
ত্রিভুজ, বৃত্ত, ক্ষেত্রফল নয়
এবার গণিত
সমস্যার নিজস্ব কাঠামোকে
ধরতে শিখল।
ভারত থেকে আসা
স্থানীয়-মূল্যভিত্তিক সংখ্যা-পদ্ধতির জ্ঞানও
আরবি জগতে নতুনভাবে ছড়িয়ে পড়ল;
শূন্যের স্থানধারক ব্যবহারের ঐতিহ্য
এই বিস্তৃত গণিত পরম্পরার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল।
তাই আল-খাওয়ারিজমির হাতে
সংখ্যা যেন বলল-
আমাকে শুধু গুনো না
আমাকে দিয়ে চিন্তা করো।
আল-রাজি : রোগের নাম, লক্ষণের ভাষা
এরপর-
আবু বকর মুহাম্মদ ইবন জাকারিয়া আল-রাজি
প্রায় ৮৬৪/৮৬৫–৯২৫ খ্রিস্টাব্দ।
চিকিতসা সেবায় রত আল-রাজি
দর্শনের প্রশ্ন এবার
মানুষের শরীরে এসে পড়ল।
রোগ কী?কীভাবে তাকে চিনব?
শুধু প্রাচীন গ্রন্থে যা লেখা আছে
তাই কি যথেষ্ট?
নাকি রোগীর শরীরও
একটি জীবন্ত পুস্তক?
আল-রাজির চিকিৎসাচিন্তায়
পর্যবেক্ষণ পেল বিশেষ মর্যাদা।
রোগীর জ্বর,ব্যথা,
চামড়ার পরিবর্তন,
শরীরের প্রতিক্রিয়া
একটির সঙ্গে আরেকটি মিলিয়ে
তিনি রোগকে চিনতে চাইলেন।
বসন্ত ও হাম
দুটি রোগকে পৃথকভাবে
চিহ্নিত করার ক্ষেত্রে
তাঁর Treatise on Smallpox and Measles
চিকিৎসার ইতিহাসে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ।
রোগের লক্ষণকে সূক্ষ্মভাবে
আলাদা করে দেখা
তাঁর কাজের বিশেষ বৈশিষ্ট্য।
এখানে যুক্তি আর শুধু তর্কের ঘরে নেই
যুক্তি এবার বলে দেখো,
লক্ষণ নথিবদ্ধ করো,
তুলনা করো,তারপর সিদ্ধান্তে যাও।
চিকিৎসকের চোখ
হয়ে উঠল অনুসন্ধানের যন্ত্র।
প্রাচীন গ্রন্থের কর্তৃত্বের পাশে
দাঁড়াল অভিজ্ঞতা।
আর সেখানেই বিজ্ঞান ধীরে ধীরে
শিখল একটি নতুন অভ্যাস
যা দেখেছি, তা লিখে রাখো
যা লিখেছি
তা অন্য পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে দেখো।

ভিয়েনায় জাতিসংঘ অফিসের সামনে আল রাযির ভাস্কর্য;
ইবন আল-হাইসাম : চোখের আলো থেকে পরীক্ষার আলো
তারপর ইতিহাসে এলেন
এক অসাধারণ নাম-
আবু আলি আল-হাসান ইবন আল-হাইসাম
প্রায় ৯৬৫–১০৩৯ খ্রিস্টাব্দ।

ইউরোপে যিনি পরিচিত হলেন
Alhazen নামে।তাঁর সামনে প্রশ্ন
আমরা দেখি কীভাবে?
গ্রিক ঐতিহ্যের কিছু ধারায়
ধারণা ছিল
চোখ থেকে যেন কোনো রশ্মি বেরিয়ে
বস্তুকে দৃশ্যমান করে।
কিন্তু ইবন আল-হাইসাম
প্রশ্ন করলেন-
প্রকৃতপক্ষে আলো
কোন দিক থেকে আসে?

তিনি চোখ ও আলোর সম্পর্ককে
নতুনভাবে অনুসন্ধান করলেন
তাঁর বিখ্যাত গ্রন্থ-
কিতাব আল-মানাজির
Book of Optics।
সাত খণ্ডে বিস্তৃত এই রচনায়
আলো, দৃষ্টি, প্রতিফলন,প্রতিসরণ ও দৃশ্যগ্রহণ
গাণিতিক ও পরীক্ষামূলকভাবে
করা হয়েছিল বিশ্লেষন ।
তিনি যেন গবেষকের জন্য
একটি নৈতিক বিধানই দিলেন-
অনুমান করো,
কিন্তু অনুমানকে সত্য বলে মানো না
পরীক্ষা করো।
একটি ধারণা যদি থাকে আলো সরলরেখায় চলে
তবে শুধু যুক্তি দিয়ে সন্তুষ্ট হয়ো না
আলোকে এমন পরিস্থিতিতে ফেলো
যেখানে সেই ধারণা পরীক্ষিত হতে পারে।
তারপর দেখো কী ঘটে
এইখানেই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন
পরীক্ষা আর কেবল কৌতূহলের খেলা নয়
পরীক্ষা হলো
একটি অনুমানকে যাচাই করার উপায়।
আলো নিয়ে তাঁর অনুসন্ধানে
দেখালেন তিনি দৃষ্টির ক্ষেত্রে আলো
বস্তু থেকে চোখের দিকে আসে
আর আলো ও দৃষ্টির সমস্যাকে
পরীক্ষা, জ্যামিতি ও পর্যবেক্ষণের
সমন্বয়ে বিশ্লেষণ করলেন।
Camera obscura-র ধারণাও
তাঁর আলোকবিজ্ঞানের আলোচনায়
বিশেষ স্থান পেল।
তখন যেন বিজ্ঞান বলল-
চোখ শুধু দেখবে না,
চোখ যা দেখে তা কে পরীক্ষা করবে
দর্শনের প্রশ্ন এবার পরীক্ষাগারের
দরজায় এসে দাঁড়াল।
আল-বিরুনি : পৃথিবীকে মাপার মানুষ
আর তারপর
পারস্যের আকাশে উঠলেন
আবু রায়হান আল-বিরুনি
৯৭৩–১০৪৮ খ্রিস্টাব্দ।
তিনি যেন বললেন
শুধু জানলেই হবে না মাপতে হবে।
আকাশের তারা,পৃথিবীর পরিধি
পর্বতের উচ্চতা, ভূগোল,সময়
ছায়া, দূরত্ব সবকিছুকে তিনি
সংখ্যার সঙ্গে যুক্ত করতে চাইলেন।
তাঁর বিশেষ শক্তি ছিল
পর্যবেক্ষণ ও পরিমাপকে
গণিতের সঙ্গে যুক্ত করা।
জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণে
তিনি ভুলের বিষয়টিকেও
গুরুত্ব দিয়েছিলেন
কোন পর্যবেক্ষণ কতটা নির্ভরযোগ্য?
কোথায় হিসাবের ত্রুটি?
কোথায় গোলকীকরণ বা আনুমানিকতার প্রভাব?
অর্থাৎ বিজ্ঞান শুধু ফল নয়
ফলের অনিশ্চয়তাকেও
চিনতে শেখে।
পৃথিবীর আকার নির্ণয়ে
ত্রিকোণমিতি ও জ্যামিতির সাহায্যে
তিনি পরিমাপের পদ্ধতি ব্যবহার করেন
তাঁর গণনায় পৃথিবীর ব্যাসার্ধের
পাওয়া যায় একটি উল্লেখযোগ্য মান ।
ছায়া নিয়েও করলেন গবেষণা
ছায়া কীভাবে বদলায়?
সূর্যের অবস্থানের সঙ্গে
তার সম্পর্ক কী?
জ্যামিতি আর জ্যোতির্বিজ্ঞান
এখানে একে অপরের হাত ধরল।
আর তাঁর কাছে
প্রকৃতি যেন একটি বিশাল গ্রন্থ
কিন্তু সেই গ্রন্থের অক্ষর
শুধু দর্শন নয়
সংখ্যা, কোণ, দূরত্ব, সময় ও পরিমাপ।
গোঁড়ামিকে মানেননি তিনি
সত্যের পথে ছিলেন স্থির
ধর্মপ্রাণ হৃদয় নিয়ে জ্ঞানের
সাধক আল-বিরুনি বীর।
অদম্য শ্রম, যুক্তির দীপ্তি
সাধনায় ছিলেন মহান
ভূতত্ত্ব, জ্যোতির্বিদ্যা জ্ঞানে
গড়লেন অমর সম্মান।
মধ্যযুগের জ্ঞান-আকাশে
জ্বলে তাঁর নাম
ইতিহাসের পাতায় তাই
চির অম্লান তাঁর ধাম।
দর্শনের প্রাসাদ থেকে পরীক্ষার প্রান্তর
এখন পেছনে তাকাও
আল-খাওয়ারিজমি বললেন
সমস্যাকে সমীকরণে ধরো
আল-রাজি বললেন
রোগকে লক্ষণে চিনো।
ইবন আল-হাইসাম বললেন
অনুমানকে পরীক্ষায় যাচাই করো
আল-বিরুনি বললেন
প্রকৃতিকে মাপো
ভুলের হিসাবও রাখো।
চারটি কণ্ঠ, চারটি ক্ষেত্র
গণিত, চিকিৎসা,আলোকবিজ্ঞান,জ্যোতির্বিজ্ঞান
কিন্তু অন্তরে একই সুর
প্রমাণ কোথায়?
ন্যায়শাস্ত্রের ভারতীয় প্রশ্ন
এখানে যেন নতুন ভাষা পেল
মোহিস্টদের বিতর্ক
পেরিয়ে এল পরীক্ষার ঘরে
অ্যারিস্টটলের যুক্তি
এবার পেল সংখ্যার সহায়তা।
ইবন সিনার বিশ্লেষণ
প্রকৃতির সমস্যার দিকে ফিরল,
আর দর্শনের সেই পুরোনো প্রশ্ন
আমরা কীভাবে জানি?
ধীরে ধীরে রূপ নিল
কীভাবে পরীক্ষা করব?
এ এক গভীর পরিবর্তন।
কারণ-
জ্ঞান বলেছিল আমি জানি
যুক্তি বলেছিল কেন জানো, ব্যাখ্যা করো।
প্রমাণ বলেছিল কীভাবে প্রমাণ করবে?
আর পরীক্ষা বলল একবার নয়
পদ্ধতি তৈরি করো
আবার পরীক্ষা করো
ফল লিখে রাখো
অন্যকেও পরীক্ষা করতে দাও।
এই পথেই
বিজ্ঞান ধীরে ধীরে
ব্যক্তির জ্ঞান থেকে
পুনরাবৃত্তিযোগ্য অনুসন্ধানের দিকে
অগ্রসর হতে লাগল।
জ্ঞান তখন এক মহাযাত্রা
বাগদাদের গ্রন্থাগার থেকে
পারস্যের শিক্ষাকেন্দ্র,
বসরা থেকে বুখারা,
কায়রো থেকে কর্ডোবা
জ্ঞান চলল
এক নগর থেকে অন্য নগরে।
ভারতের গণিত
আরবিতে নতুন জীবন পেল
গ্রিক জ্যামিতি পেল নতুন ব্যাখ্যা
পারস্যের পণ্ডিতেরা
তাতে যোগ করলেন নিজস্ব অনুসন্ধান।
আর পরে
এই আরবি-লাতিন সেতু পেরিয়ে
ইউরোপেও পৌঁছবে
এই জ্ঞানের বহু ধারা।
কিন্তু সেই কাহিনি
এখনও সামনে।
কারণ ইতিহাসের এই পর্যায়ে
একটি নতুন শক্তি জন্ম নিয়েছে
পর্যবেক্ষণ + গণিত + পরীক্ষা।
দর্শনের প্রদীপ এবার হাতে তুলে নিল
প্রকৃতির মানচিত্র।
আর জিজ্ঞাসা করল
আকাশ কেন চলে?
আলো কীভাবে চলে?
রোগ কীভাবে আলাদা হয়?
পৃথিবী কত বড়?
একটি অজানা রাশি কীভাবে নির্ণয় করব?
প্রশ্নগুলো আর শুধু চিন্তার নয়
এবার তাদের উত্তর চাই
সংখ্যায়, পরিমাপে, পরীক্ষায়।
এভাবেই
মানবচিন্তার নদী
দর্শনের পাহাড় পেরিয়ে
প্রবেশ করল বিজ্ঞানের সমতলে।
প্রশ্ন থেকে যুক্তি
যুক্তি থেকে প্রমাণ
প্রমাণ থেকে পরীক্ষা
পরীক্ষা থেকে পরিমাপ
আর সেই পরিমাপের ভিতরেই
নীরবে জন্ম নিচ্ছে
আধুনিক বিজ্ঞানের এক নতুন ভাষা।
পরের দিগন্তে
আকাশের দিকে উঠবে
জ্যোতির্বিজ্ঞানের চোখ
নক্ষত্র, গ্রহ ও পৃথিবীর গতিকে
ধরার চেষ্টা হবে গণিতের ভাষায় ।
সেখানে আবার
মানুষ তাকাবে আকাশের দিকে
পৃথিবী কি সত্যিই স্থির?
এবং সেই প্রশ্নই
একদিন পৌঁছে দিবে
কোপার্নিকাস, কেপলার ও গ্যালিলিওর যুগে
পরের পর্বে আসবেন তাঁরা বিস্তারিত ভাবে ।
উপরের বলা হাজার বছরের শ্রেষ্ট মহামনিষিদের ভিরে
অপেক্ষাকৃত কম ওজনদার স্বশিক্ষিত পল্লী বাংলার এক
দার্শনিক আরজ আলী মাতুব্ববের যে নামটি হুদয়পটে
গেথে আছে এখনো, তাঁর কথাই বা ভুলি কেমন করে ?

একদা বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজে
ছুটির দিনের পড়ন্ত বিকালে
পুকুরপাড়ে ছোট্ট স্টেজে
হুইল ছিপে টোপটি মেলে
দর্শন বিভাগ প্রধান সনে
সেই মাতুব্বরো ছিলেন বসে।
জলের বুকে চোখ দু’জনের
মাছের ঠোকর আসবে কখন
নিস্তব্ধ সেই অপেক্ষাতে
আমিও বসি তাঁদের সনে।
হঠাৎ যেন কথার ঢেউ
জীবনটা কী? সত্যটা কোথায়?
প্রশ্ন ওঠে নীরব জলে
উত্তর খোঁজেন ধীর চালে।
দর্শনের প্রধান টিচার বলেন
মানুষ কেন সত্য খোঁজে?
আরজ আলী মৃদু হেসে
বলেন, প্রশ্ন মানুষ গড়ে।
মাছের ঠোকর দেখার ফাঁকে
কথা চলে জীবন নিয়ে,
জগত, মানুষ, সত্যের সন্ধান
কত প্রশ্ন যায় যে ছুঁয়ে!
সেদিন পুকুরপাড়ের জলে
শুধু মাছের অপেক্ষা ছিল না
নীরব জলের গভীর তলে
সত্যের খোঁজও থামেনি আর।
সেই কথাগুলো আজও মনে
ঢেউ তোলে নিঃশব্দ ক্ষণে
আরজ আলীর ‘সত্যের সন্ধানে
জেগে থাকে সেসব প্রশ্নের টান।
সেই স্বশিক্ষিত আরজ আলী মাতুব্বরের
বিষয় জানতে হলে ক্লিক করুন এখানে
https://bn.wikipedia.org/wiki/আরজ_আলী_মাতুব্বর
উপসংহার: প্রশ্নের অনন্ত যাত্রা
থেলিসের বিস্ময় থেকে শুরু
বিশ্বের মূল কোথায়?
পিথাগোরাস শুনলেন সংখ্যার অন্তর্লীন সুর;
হেরাক্লিটাস দেখলেন পরিবর্তনের অনন্ত প্রবাহ
পারমেনিদিস খুঁজলেন অস্তিত্বের অচল সত্য।
সক্রেটিস প্রশ্ন ফেরালেন মানুষের নিজের দিকে
নিজেকে জানো।
প্লেটো ছায়ার গুহা পেরিয়ে খুঁজলেন আলোর জগৎ;
অ্যারিস্টটল যুক্তির নিয়মে চিন্তাকে দিলেন কাঠামো।
ভারতের ন্যায় জিজ্ঞাসিল প্রমাণ কোথায়?
চীনের মোহিস্টরা তুলল নাম, ভাষা ও বাস্তবের প্রশ্ন।
তারপর বাগদাদ, পারস্য, আন্দালুস
আল-কিন্দি, আল-ফারাবি, ইবন সিনা,
গাজ্জালি, ইবন রুশদ-
পুরোনো জ্ঞানকে অনুবাদ করে
শুধু রক্ষা নয়,করলেন পুনর্বিচার।
আল-খাওয়ারিজমি
অজানাকে আনলেন সমীকরণে
আল-রাজি দেখলেন রোগকে
পর্যবেক্ষণের চোখে
ইবন আল-হাইসাম বললেন
অনুমানকে পরীক্ষায় যাচাই করো
আল-বিরুনি বললেন প্রকৃতিকে মাপো।
এই দীর্ঘ যাত্রায় জ্ঞান বদলেছে ভাষা
বদলেছে পদ্ধতি, কিন্তু বদলায়নি মূল সুর
প্রশ্ন যুক্তি প্রমাণ পরীক্ষা নতুন প্রশ্ন।
সভ্যতার ইতিহাস তাই
শুধু রাজ্য ও সাম্রাজ্যের ইতিহাস নয়
এ মানুষের জিজ্ঞাসার ইতিহাস।
একটি উত্তর আরেকটি প্রশ্নের জন্ম দেয়,
একটি আবিষ্কার খুলে দেয় অজানার নতুন দ্বার।
তাই এই সমাপ্তি আসলে কোনো শেষ নয়
যতদিন মানুষ প্রশ্ন করবে
ততদিন জ্ঞানের পথ চলবে।
অন্ধকার থেকে আলোয়
অজ্ঞতা থেকে অনুসন্ধানে
অনুসন্ধান থেকে জ্ঞানে
এই অনন্ত যাত্রার নামই মানুষ।
আর তার হাতে এখনও জ্বলছে
একটি ক্ষুদ্র অথচ অমর প্রদীপ
প্রশ্নের আলো।
এই পর্বের সমাপ্তি আসলে কোনো শেষ নয়
যতদিন মানুষ প্রশ্ন করবে
ততদিন জ্ঞানের পথে নতুন পর্ব লেখার কাজ চলবে ।
এত দীর্ঘ সময় ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ
সাথে লম্বা লেখা পাঠে বা দর্শনে বিরোক্তির কারণ
সৃজনের জন্য ক্ষমা প্রার্থনা করছি বিনীতভাবে ।
সকলের জন্য রইল শুভেচ্ছা ।
পরের ৪র্থ পর্ব দেখার আমন্ত্রন রইল ।
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের ভিতর
জেগেছিল সত্য-অনুসন্ধানের রথ।
তারপর ইতিহাসের আকাশে
আর এক নতুন ভোরের আলো
আরবের মরু, পারস্যের প্রান্তর
বাগদাদের জ্ঞানসভা হলো।
ইসলামের নবীন সভ্যতার বুকে
যখন জ্ঞান পেল নতুন আশ্রয়
গ্রিক গ্রন্থ এল আরবি ভাষায়
পুরোনো প্রশ্ন পেল নতুন পরিচয়।
অষ্টম থেকে দশম শতক
অনুবাদের সেই মহাযাত্রা
অ্যারিস্টটল, ইউক্লিড, টলেমি
ফিরে পেলেন নতুন ভাষা।
শুধু অনুবাদ নয়
শুরু হলো প্রশ্ন, ব্যাখ্যা, সমালোচনা
অতীতের জ্ঞানকে নিজের করে
নতুন জ্ঞানের নির্মাণ-সাধনা।
আল-কিন্দি : আরবি দর্শনের প্রথম প্রভাত
আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি
প্রায় ৮০৮৭০ খ্রিস্টাব্দ।
আরবি দার্শনিকতার প্রভাত-আলোয়
প্রথম স্পষ্ট এক কণ্ঠ শোনা গেল
আল-কিন্দি
যিনি নিজেকে দার্শনিকের পরিচয়ে
আরবি জগতে প্রতিষ্ঠিত করলেন।
গ্রিকের জ্ঞানকে তিনি দেখলেন
শত্রু নয়
একটি উত্তরাধিকার হিসেবে
অ্যারিস্টটলের যুক্তি
গণিতের শৃঙ্খলা
প্রকৃতির অনুসন্ধান
সবকিছুকে আনলেন নতুন ভাষার দেশে।
অনুবাদকদের পাশে দাঁড়িয়ে
তিনি যেন বললেন
জ্ঞান যারই হোক
সত্য তারই সম্পদ
জাতি দেখে সত্য বদলায় না
ভাষা বদলালেও যুক্তি মরে না।
প্রথম দর্শন-এর আলোচনায়
একত্ব, সৃষ্টিজগৎ ও কারণের প্রশ্ন
আর মন ও বুদ্ধির অনুসন্ধানে
তিনি খুললেন নতুন দ্বার।
গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা
প্রকৃতি ও দর্শনের নানা প্রান্তে
তাঁর অনুসন্ধিৎসু মন
ছড়িয়ে দিল জ্ঞানের বীজ।
তাই আল-কিন্দির হাতে
শুধু একটি দর্শন জন্মাল না
জন্ম নিল এক মানসিক সেতু
গ্রিক জ্ঞান থেকে আরবি জগৎ
আরবি জগৎ থেকে নতুন প্রশ্ন।
আল-রাজি : যুক্তির স্বাধীন কণ্ঠ
এরপর পারস্যের মাটিতে
আরও এক সাহসী চিন্তার উত্থান
আবু বকর মুহাম্মদ ইবন জাকারিয়া আল-রাজি,
প্রায় ৮৫৪–৯২৫ খ্রিস্টাব্দ।
চিকিৎসক তিনি
রসায়ন ও প্রকৃতির অনুসন্ধানী
কিন্তু দর্শনের অঙ্গনেও
তাঁর কণ্ঠ ছিল স্বতন্ত্র।
তিনি যেন বললেন
অন্ধ অনুসরণ নয়,
বুদ্ধির আলোয় বিচার করো
কোন কথা কে বলেছেন
তার চেয়ে দেখো
কথাটির কারণ ও প্রমাণ কী।
সত্যের সন্ধানে
প্রশ্ন করার অধিকার
মানুষের বুদ্ধিরই অধিকার
এই প্রবল স্বাধীনতার সুর
তাঁর চিন্তায় শোনা যায়।
তাঁর দর্শনে
স্রষ্টা, আত্মা, সময়, পদার্থ
ও জগতের প্রকৃতি নিয়ে
ছিল নিজস্ব ও বিতর্কিত মত
পরবর্তী ধর্মতাত্ত্বিক ও দার্শনিকেরা
তাঁর অনেক মতের বিরোধিতা করেছেন
তবু প্রশ্ন করার সাহসটুকু
রয়ে গেল ইতিহাসের পাতায়।
কারণ জ্ঞানের পথ কখনো শুধু
সম্মতির পথ নয়
আপত্তি, পরীক্ষা, বিরোধিতা,
পুনর্বিচার-
এসবও জ্ঞানেরই অঙ্গ।
আল-ফারাবি : যুক্তির দ্বিতীয় গুরু
তারপর এলেন
আর এক মহান নির্মাতা
আবু নসর আল-ফারাবি
প্রায় ৮৭০–৯৫০ খ্রিস্টাব্দ।
অ্যারিস্টটল ছিলেন
প্রথম গুরু
আর তাঁকে বলা হলো
দ্বিতীয় গুরু।
কিন্তু তিনি শুধু
অ্যারিস্টটলের অনুবাদক নন
যুক্তিকে তিনি দেখলেন
জ্ঞান অর্জনের এক সুসংবদ্ধ যন্ত্র হিসেবে।
শব্দ কীভাবে অর্থ বহন করে?
নাম কীভাবে বস্তু চিনিয়ে দেয়?
প্রস্তাব কীভাবে সত্য বা মিথ্যা হয়?
যুক্তি কীভাবে বিতর্ককে
ভ্রান্তি থেকে সত্যের দিকে নেয়?
এই প্রশ্নগুলিকে
তিনি সাজালেন শৃঙ্খলায়।
ভাষা,যুক্তি,জ্ঞান, প্রমাণ, বিতর্ক
একটির সঙ্গে অন্যটির
সম্পর্ক খুঁজে তিনি
গড়ে তুললেন জ্ঞানের মানচিত্র।
অ্যারিস্টটলের Organon-এর
বিভিন্ন গ্রন্থ ব্যাখ্যা করে
তিনি দেখালেন
যুক্তি শুধু তর্ক জেতার অস্ত্র নয়
যুক্তি সত্য অনুসন্ধানের পদ্ধতি।
তাঁর যুক্তি ও ভাষা-চিন্তা
পরবর্তী বহু আরবি দার্শনিককে প্রভাবিত করল;
বিশেষত ইবন সিনার দর্শনে
ফারাবির প্রভাব ছিল গভীর।
আর সমাজের প্রশ্নে তিনি ভাবলেন
মানুষ একা নয়
মানুষ সমাজের প্রাণী
জ্ঞানী ও ন্যায়ভিত্তিক সমাজ
মানবজীবনের পূর্ণতার দিকে
মানুষকে নিয়ে যেতে পারে।
এ যেন প্লেটোর
দার্শনিক-শাসকের প্রশ্নের
এক নতুন আরবি প্রতিধ্বনি
কিন্তু নতুন সভ্যতার ভাষায়।
ইবন সিনা : অস্তিত্বের গভীর অরণ্যে
আর তারপর সমাধি ও হামাদান যাদুঘরে
রুপার অলংকৃত পাত্রের উপর ইবনে সিনা প্রতকৃতি 
৯৮০ খ্রিস্টাব্দে জন্ম নিলেন
আবু আলি আল-হুসাইন ইবন আবদুল্লাহ ইবন সিনা
ইউরোপে যিনি Avicenna নামে পরিচিত।
৯৮০ পারস্যের মাটিতে
এক বিস্ময়কর মেধার আবির্ভাব।
চিকিৎসক,দার্শনিক,যুক্তিবিদ, পদার্থবিদ ,প্রকৃতিবিদ
এক মানুষের মধ্যে
যেন বহু জ্ঞানের নদী এসে মিশল।
তিনি উত্তরাধিকার পেলেন
অ্যারিস্টটলের যুক্তি, ফারাবির ব্যাখ্যা
গ্রিক ঐতিহ্যের দীর্ঘ সাধনা
কিন্তু উত্তরাধিকারকে
শুধু বহন করেননি
পুনর্গঠন করেছেন।
তিনি বললেন
জ্ঞান অর্জনের আগে ধারণা চাই
ধারণার পরে চাই সত্য-মিথ্যার বিচার।
তাসাওউর ধারণা,তাসদিক প্রত্যয়ন
আর সত্যের বিচার যুক্তির সুশৃঙ্খল পথে
পরিণত হতে পারে।
সিলোজিজমের কাঠামোকে
তিনি নতুনভাবে করলেন বিশ্লেষণ
সম্ভাবনা ও প্রয়োজনীয়তার
মোডাল যুক্তিকে করলেন সূক্ষ্ম
শর্তযুক্ত ও বিচ্ছিন্ন প্রস্তাব নিয়েও
গড়ে তুললেন বিস্তৃত বিশ্লেষণ।
কিন্তু তাঁর সবচেয়ে গভীর প্রশ্ন
অস্তিত্ব কী?কোনো বস্তুর
সত্তা কী,আর তার
অস্তিত্ব আছে কি না
এই দুই প্রশ্নকে পৃথক করে
তিনি মেটাফিজিক্সে
নতুন এক বিশাল ক্ষেত্র খুললেন।
ভাবনার আকাশে
তখন যেন একটি প্রশ্ন
কোনো কিছুর ‘কী’ জানা
আর তার ‘আছে’ জানা
কি একই কথা?
ইবন সিনার উত্তর-অনুসন্ধান
পরবর্তী শতাব্দীর
আরবি, পারসীয় ও লাতিন দর্শনকে
গভীরভাবে প্রভাবিত করল।
তাঁর যুক্তি এত শক্তিশালী প্রভাব ফেলেছিল
যে পরবর্তী আরবি যুক্তির ইতিহাসকে
অনেক সময় ইবন সিনার-পূর্ব ও
ইবন সিনার-পরবর্তী পর্যায়ে দেখা হয়।
আল-গাজ্জালি : যুক্তির ভিতর দিয়ে সংশয়ের পথে
কিন্তু জ্ঞান যত বাড়ে,
সন্দেহও তত গভীর হয়।
এবার মঞ্চে এলেন
১০৫৮–১১১১ খ্রিস্টাব্দ।
তিনি দার্শনিকদের যুক্তি
শুধু গ্রহণ করলেন না
তাদের বিরুদ্ধে
যুক্তি দিয়েই প্রশ্ন তুললেন।
তিনি জিজ্ঞেস করলেন
মানুষের বুদ্ধি কি সর্বশক্তিমান?
যুক্তি কি সব সত্যকে ধরতে পারে?
কারণ ও ফলের সম্পর্ক
আমরা যেভাবে দেখি
তা কি অপরিবর্তনীয়?
তাঁর বিখ্যাত সমালোচনায়
ইবন সিনা ও ফারাবির মতো
দার্শনিকদের কিছু মতের বিরুদ্ধে
তিনি তীব্র আপত্তি তুললেন।
কিন্তু আশ্চর্য এখানেই
যুক্তির বিরোধিতা করতে গিয়েও
তিনি যুক্তিকে করলেন না বর্জন।
বরং যুক্তিবিদ্যাকে
শিক্ষার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে
ইসলামী শিক্ষাজগতে আরও
প্রতিষ্ঠিত হতে সাহায্য করলেন।
পরবর্তী আরবি যুক্তিচর্চায়
এই প্রবাহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তাই গাজ্জালির কণ্ঠে
শোনা গেল অন্য রকম প্রশ্ন
বুদ্ধি যতদূর যেতে পারে
তার সীমা কতদুর?
প্রশ্নটি জ্ঞানের শত্রু নয়
বরং জ্ঞানের নিজের সীমা
জানারও এক পথ।
জ্ঞান-আকাশে দীপ্ত নক্ষত্র
গাজ্জালি তাঁর নাম
চিন্তার জগৎ আলো করে
ছড়িয়েছেন জ্ঞানের ধাম।
মুসলিম বিশ্বের মনন ভুবনে
ছিলেন তিনি পথের দিশা
তাঁর চিন্তায় নতুন আলোয়
ধর্মতত্ত্ব পেল নবতর ভাষা।
দার্শনিকের যুক্তির প্রাসাদ
যতই হোক সুউচ্চ শিখর
ওহির আলো ছাড়া সত্যের পথ
থেকে যায় অন্ধকারের ভিতর।
তিনি বললেন-
দার্শনিক মতবাদ কখনও
হতে পারেনা ধর্মীয় চিন্তার ভিত্তি
প্রয়োজনীয় সত্যের সন্ধান মেলে
ওহির মাঝে সেখানেই তার নীতি।
সমকালীন যত দর্শনধারা
যত যুক্তির আয়োজন
অপূর্ণতার ছায়া দেখে
করলেন তিনি সমালোচন।
কলম হাতে সত্যের সৈনিক
চিন্তায় দৃঢ়, প্রজ্ঞায় গভীর
ভ্রান্ত মতের আবরণ ভেদে
তুলে ধরলেন সত্যের তীর।
তাহাফাতুল ফালাসিফা
অমর তাঁর সেই গ্রন্থ
দার্শনিক চিন্তার সীমা দেখিয়ে
করলেন যুক্তির মিথ্যা ভ্রান্ত।
তবু জ্ঞানের প্রতি বিরাগ নয়
ছিল সত্যের গভীর অন্বেষণ
বুদ্ধি যখন থেমে যায়
ওহিই তখন দেখায় পথের দিশন।
আজও তাঁর সেই জ্ঞান-প্রদীপ
জ্বলে মননের ঘরে
সত্যের খোঁজে পথিকেরা
ফিরে আসে তাঁর দ্বারে।
গাজ্জালি তাই শুধু নাম নন
এক জাগ্রত চিন্তার আলো
ওহির পথে সত্যের সন্ধান
তাঁর বাণী আজও চিরভালো।
আলকেমি অফ হ্যাপিনেস (ফার্সি: কিমিয়াই সাদাত)
ইমাম আল-গাজ্জালির বিখ্যাত বইটির
ঐতিহাসিক এই ফার্সি পাণ্ডুলিপিটি
বর্তমানে ফ্রান্সের প্যারিসে অবস্থিত
বিব্লিওথেক নাসিওনাল দ্য ফ্রঁস
(Bibliothèque nationale de France - BnF)
বা ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে
অত্যন্ত যত্নসহকারে সংরক্ষিত রয়েছে।

ইবন রুশদ : আবার অ্যারিস্টটলের দিকে প্রত্যাবর্তন
আর শেষে আন্দালুসের আকাশে
উঠল আর এক দীপশিখা
আবু আল-ওয়ালিদ ইবন রুশদ
১১২৬–১১৯৮ খ্রিস্টাব্দ।

স্পেনের করদোবায় ইবনে রুশদ এর প্রতিকৃতি
লাতিন ইউরোপ তাঁকে জানল
Averroes নামে।
তিনি বললেন
দর্শনকে বুঝতে হলে
অ্যারিস্টটলকে গভীরভাবে পড়ো।
কিন্তু তাঁর অ্যারিস্টটল
শুধু পুরোনো গ্রিসের অ্যারিস্টটল নয়;
তিনি ব্যাখ্যা করলেন
সমালোচনা করলেন
পুনরায় পাঠ করলেন।
গাজ্জালির দার্শনিক সমালোচনার
জবাব দিলেন দর্শনের ভাষায়
বিশেষত কারণ, প্রকৃতি, জ্ঞান
ও দর্শনের মর্যাদা নিয়ে
তাঁর চিন্তা হয়ে উঠল গুরুত্বপূর্ণ।
তাঁর কাছে
যুক্তি ধর্মের শত্রু নয়
দর্শন বিশ্বাসের অস্বীকার নয়
বরং সত্য যদি এক হয়
তবে সত্যের অনুসন্ধানের পথগুলির
মধ্যে গভীর সম্পর্ক থাকা উচিত।
তাঁর অ্যারিস্টটল-ব্যাখ্যা
পরবর্তী ইউরোপীয় চিন্তাতেও
ফেলছিল গভীর প্রভাব।
আর আরবি দর্শনের প্রাথমিক ও ধ্রুপদি পর্ব
আল-কিন্দির অনুবাদ-পরিসর থেকে
ইবন রুশদের বৃহৎ অ্যারিস্টটল-ব্যাখ্যায় এসে
এক দীর্ঘ বৌদ্ধিক যাত্রা করল সম্পন্ন ।
নবযুগের জ্ঞানদীপ
বাগদাদের পথে পথে তখন বইয়ের কাফেলা
দামেস্ক, বসরা, কুফা,নিশাপুর, বুখারা
কায়রো, কর্ডোবা জ্ঞান যেন এক শহর থেকে
অন্য শহরে করে যাত্রা।
আরবি হলো
এক বিস্তৃত জ্ঞানভাষা
পারস্য দিল তার
কবিতা, দর্শন ও চিন্তার গভীরতা
গ্রিস দিল যুক্তির পুরোনো বীজ
ভারত দিল গণিতের নতুন অঙ্ক
চীন ও অন্যান্য সভ্যতার জ্ঞানও
এই বৃহৎ আদান-প্রদানের ইতিহাসে
বিভিন্ন পথে করল প্রবেশ।
এ ছিল কেবল
এক সভ্যতার গল্প নয়
এ ছিল জ্ঞানের ভ্রমণ।
একদিন থেলিস বলেছিলেন প্রকৃতির মূল কী?
পিথাগোরাস শুনেছিলেন সংখ্যার সুর
হেরাক্লিটাস দেখেছিলেন পরিবর্তনের নদী
পারমেনিদিস জিজ্ঞেস করেছিলেন অস্তিত্বের সত্য
জেনো ছুড়ে দিয়েছিলেন প্যারাডক্স
সক্রেটিস প্রশ্ন করেছিলেন মানুষকে
প্লেটো খুঁজেছিলেন ছায়ার ওপারে আলো
অ্যারিস্টটল নির্মাণ করেছিলেন যুক্তির স্থাপত্য।
ভারতে ন্যায় বলেছিল প্রমাণ কোথায়?
চীনের মোহিস্ট বলেছিল নাম ও বাস্তবের সম্পর্ক কী?
আর এবার ইসলামী জ্ঞানভূমি বলল-
পুরোনো জ্ঞানকে অনুবাদ করো
কিন্তু শুধু অনুবাদে থেমো না
পরীক্ষা করো,ব্যাখ্যা করো
সমালোচনা করো
প্রয়োজনে সংশোধন করো
তারপর নতুন জ্ঞান সৃষ্টি করো।
এইভাবেই
আল-কিন্দি থেকে আল-রাজি
আল-ফারাবি থেকে ইবন সিনা
গাজ্জালি থেকে ইবন রুশদ
এক দীর্ঘ আলোকরেখা
ইতিহাসের আকাশে টেনে দিল।
প্রশ্ন থেকে যুক্তি, যুক্তি থেকে প্রমাণ
প্রমাণ থেকে দর্শন
দর্শন থেকে নতুন প্রশ্ন
এই তো জ্ঞানের চিরন্তন পথ।
সভ্যতা বদলায়, ভাষা বদলায়,
মানুষের পোশাক বদলায়
কিন্তু সেই পুরোনো প্রশ্ন
থাকে একই সত্য কোথায়?
আর তার পাশে আর একটি প্রশ্ন
আমরা কীভাবে জানি যে
আমরা সত্যকে জেনেছি?
সেখানেই
আগের সব সর্গের নদী এসে
মিশল এক মহাসমুদ্রে
যুক্তির সমুদ্র,জিজ্ঞাসার সমুদ্র
মানববুদ্ধির অশেষ সমুদ্র।
আর ইতিহাসের পরের পৃষ্ঠায়
অপেক্ষা করে রইল নতুন আলো
গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা
অপটিক্স, রসায়ন ও পরীক্ষণ
দর্শনের প্রশ্ন পেরিয়ে
প্রকৃতির নিজস্ব ভাষা পাঠের আয়োজন।
জ্ঞানদীপ তখন আর শুধু দর্শনের নয়
বিজ্ঞানও তার পাশে এসে দাঁড়াল।
দ্বিতীয় সর্গ - পরীক্ষার আলো : গণিত, চিকিৎসা ও প্রকৃতির পাঠ
আগের সর্গে প্রশ্ন ছিল সত্য কোথায়?
জ্ঞান কীভাবে সত্য হয়?
যুক্তির পথ কোনটি?
আল-কিন্দি, ফারাবি, ইবন সিনা
গড়েছিলেন চিন্তার প্রাসাদ
গাজ্জালি তুলেছিলেন সংশয়ের পর্দা,
ইবন রুশদ ফিরেছিলেন
অ্যারিস্টটলের যুক্তির কাছে।
কিন্তু এবার প্রশ্নটি বদলাল-
শুধু ভাবলেই কি জানা যায়?
নাকি প্রকৃতিকে জিজ্ঞাসা করতে হবে
প্রকৃতির নিজের ভাষায়?
তখন দর্শনের কক্ষ পেরিয়ে
জ্ঞান বেরিয়ে এল বাইরে
তার হাতে সংখ্যা,চোখে পর্যবেক্ষণ
মনে অনুমান,আর সামনে পরীক্ষা।
এভাবেই
যুক্তির প্রদীপটি ধীরে ধীরে
প্রকৃতির পরীক্ষাগারে প্রবেশ করল।
আল-খাওয়ারিজমি : সংখ্যার ভাষায় নতুন পৃথিবী
মুহাম্মদ ইবন মুসা আল-খাওয়ারিজমি
প্রায় ৭৮০–৮৫০ খ্রিস্টাব্দ।

মাদ্রিদের সিউদাদ ইউনিভার্সিটারিয়ায় মুহাম্মাদ বিন মুসা আল খোয়ারিজমির স্মৃতিস্তম্ভ
বাগদাদের জ্ঞানভুবনে
যখন গ্রিক ও ভারতীয় জ্ঞান
নতুন ভাষায় মিলিত হচ্ছে
তখন এক পারসীয় বংশোদ্ভূত গণিতবিদ
সংখ্যাকে দিলেন নতুন সংগঠন।
আল খারেজমি, আল খাওয়ারেজমি
বা আল খোয়ারিজমি নামেও সমধিকভাবে পরিচিত
মূলত অ্যালগরিদম ও আলজেবরা যথাক্রমে তার
নামের ভুল লাতিনিকরণ আলোগোরিদমি ও
তার গ্রন্থ আল-জাবর থেকে প্রাপ্ত।
আল-খাওয়ারিজমি
তাঁর হাতে অঙ্ক
শুধু গণনার কৌশল নয়
হয়ে উঠল সমস্যাকে
পদ্ধতিগতভাবে সমাধানের ভাষা।
তিনি লিখলেন
আল-জাবর ওয়া আল-মুকাবালা
অর্থাৎ সমীকরণকে
পুনর্গঠন ও সামঞ্জস্যের পদ্ধতি।
আজ আমরা যে শব্দ বলি
Algebra,
তার শিকড় সেই al-jabr-এ।
আর তাঁর নামের লাতিন রূপ
Algoritmi থেকে
পরবর্তীকালে জন্ম নিল-
Algorithm
তিনি অজানাকে
শুধু একটি রহস্য হিসেবে রাখলেন না
অজানাকে ধরলেন
একটি রাশি হিসেবে।
সমীকরণ বলল
যা জানা নেই
তাকেও নিয়মের মধ্যে আনা যায়।
যেমন
x² + 10x = 39
আজকের প্রতীকী ভাষা তখন ছিল না
কিন্তু ছিল যুক্তির পদ্ধতি
ধাপে ধাপে
সামঞ্জস্য রেখে
অজানাকে জানা রাশির সঙ্গে মিলিয়ে
উত্তরের দিকে এগিয়ে যাওয়া।
এ ছিল এক বিপ্লব-
জ্যামিতির রেখা থেকে
বীজগণিতের বিমূর্ততায়।
গণিত আর শুধু
ত্রিভুজ, বৃত্ত, ক্ষেত্রফল নয়
এবার গণিত
সমস্যার নিজস্ব কাঠামোকে
ধরতে শিখল।
ভারত থেকে আসা
স্থানীয়-মূল্যভিত্তিক সংখ্যা-পদ্ধতির জ্ঞানও
আরবি জগতে নতুনভাবে ছড়িয়ে পড়ল;
শূন্যের স্থানধারক ব্যবহারের ঐতিহ্য
এই বিস্তৃত গণিত পরম্পরার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল।
তাই আল-খাওয়ারিজমির হাতে
সংখ্যা যেন বলল-
আমাকে শুধু গুনো না
আমাকে দিয়ে চিন্তা করো।
আল-রাজি : রোগের নাম, লক্ষণের ভাষা
এরপর-
আবু বকর মুহাম্মদ ইবন জাকারিয়া আল-রাজি
প্রায় ৮৬৪/৮৬৫–৯২৫ খ্রিস্টাব্দ।
চিকিতসা সেবায় রত আল-রাজি
দর্শনের প্রশ্ন এবার
মানুষের শরীরে এসে পড়ল।
রোগ কী?কীভাবে তাকে চিনব?
শুধু প্রাচীন গ্রন্থে যা লেখা আছে
তাই কি যথেষ্ট?
নাকি রোগীর শরীরও
একটি জীবন্ত পুস্তক?
আল-রাজির চিকিৎসাচিন্তায়
পর্যবেক্ষণ পেল বিশেষ মর্যাদা।
রোগীর জ্বর,ব্যথা,
চামড়ার পরিবর্তন,
শরীরের প্রতিক্রিয়া
একটির সঙ্গে আরেকটি মিলিয়ে
তিনি রোগকে চিনতে চাইলেন।
বসন্ত ও হাম
দুটি রোগকে পৃথকভাবে
চিহ্নিত করার ক্ষেত্রে
তাঁর Treatise on Smallpox and Measles
চিকিৎসার ইতিহাসে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ।
রোগের লক্ষণকে সূক্ষ্মভাবে
আলাদা করে দেখা
তাঁর কাজের বিশেষ বৈশিষ্ট্য।
এখানে যুক্তি আর শুধু তর্কের ঘরে নেই
যুক্তি এবার বলে দেখো,
লক্ষণ নথিবদ্ধ করো,
তুলনা করো,তারপর সিদ্ধান্তে যাও।
চিকিৎসকের চোখ
হয়ে উঠল অনুসন্ধানের যন্ত্র।
প্রাচীন গ্রন্থের কর্তৃত্বের পাশে
দাঁড়াল অভিজ্ঞতা।
আর সেখানেই বিজ্ঞান ধীরে ধীরে
শিখল একটি নতুন অভ্যাস
যা দেখেছি, তা লিখে রাখো
যা লিখেছি
তা অন্য পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে দেখো।

ভিয়েনায় জাতিসংঘ অফিসের সামনে আল রাযির ভাস্কর্য;
ইবন আল-হাইসাম : চোখের আলো থেকে পরীক্ষার আলো
তারপর ইতিহাসে এলেন
এক অসাধারণ নাম-
আবু আলি আল-হাসান ইবন আল-হাইসাম
প্রায় ৯৬৫–১০৩৯ খ্রিস্টাব্দ।

ইউরোপে যিনি পরিচিত হলেন
Alhazen নামে।তাঁর সামনে প্রশ্ন
আমরা দেখি কীভাবে?
গ্রিক ঐতিহ্যের কিছু ধারায়
ধারণা ছিল
চোখ থেকে যেন কোনো রশ্মি বেরিয়ে
বস্তুকে দৃশ্যমান করে।
কিন্তু ইবন আল-হাইসাম
প্রশ্ন করলেন-
প্রকৃতপক্ষে আলো
কোন দিক থেকে আসে?

তিনি চোখ ও আলোর সম্পর্ককে
নতুনভাবে অনুসন্ধান করলেন
তাঁর বিখ্যাত গ্রন্থ-
কিতাব আল-মানাজির
Book of Optics।
সাত খণ্ডে বিস্তৃত এই রচনায়
আলো, দৃষ্টি, প্রতিফলন,প্রতিসরণ ও দৃশ্যগ্রহণ
গাণিতিক ও পরীক্ষামূলকভাবে
করা হয়েছিল বিশ্লেষন ।
তিনি যেন গবেষকের জন্য
একটি নৈতিক বিধানই দিলেন-
অনুমান করো,
কিন্তু অনুমানকে সত্য বলে মানো না
পরীক্ষা করো।
একটি ধারণা যদি থাকে আলো সরলরেখায় চলে
তবে শুধু যুক্তি দিয়ে সন্তুষ্ট হয়ো না
আলোকে এমন পরিস্থিতিতে ফেলো
যেখানে সেই ধারণা পরীক্ষিত হতে পারে।
তারপর দেখো কী ঘটে
এইখানেই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন
পরীক্ষা আর কেবল কৌতূহলের খেলা নয়
পরীক্ষা হলো
একটি অনুমানকে যাচাই করার উপায়।
আলো নিয়ে তাঁর অনুসন্ধানে
দেখালেন তিনি দৃষ্টির ক্ষেত্রে আলো
বস্তু থেকে চোখের দিকে আসে
আর আলো ও দৃষ্টির সমস্যাকে
পরীক্ষা, জ্যামিতি ও পর্যবেক্ষণের
সমন্বয়ে বিশ্লেষণ করলেন।
Camera obscura-র ধারণাও
তাঁর আলোকবিজ্ঞানের আলোচনায়
বিশেষ স্থান পেল।
তখন যেন বিজ্ঞান বলল-
চোখ শুধু দেখবে না,
চোখ যা দেখে তা কে পরীক্ষা করবে
দর্শনের প্রশ্ন এবার পরীক্ষাগারের
দরজায় এসে দাঁড়াল।
আল-বিরুনি : পৃথিবীকে মাপার মানুষ
আর তারপর
পারস্যের আকাশে উঠলেন
আবু রায়হান আল-বিরুনি
৯৭৩–১০৪৮ খ্রিস্টাব্দ।
তিনি যেন বললেন
শুধু জানলেই হবে না মাপতে হবে।
আকাশের তারা,পৃথিবীর পরিধি
পর্বতের উচ্চতা, ভূগোল,সময়
ছায়া, দূরত্ব সবকিছুকে তিনি
সংখ্যার সঙ্গে যুক্ত করতে চাইলেন।
তাঁর বিশেষ শক্তি ছিল
পর্যবেক্ষণ ও পরিমাপকে
গণিতের সঙ্গে যুক্ত করা।
জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণে
তিনি ভুলের বিষয়টিকেও
গুরুত্ব দিয়েছিলেন
কোন পর্যবেক্ষণ কতটা নির্ভরযোগ্য?
কোথায় হিসাবের ত্রুটি?
কোথায় গোলকীকরণ বা আনুমানিকতার প্রভাব?
অর্থাৎ বিজ্ঞান শুধু ফল নয়
ফলের অনিশ্চয়তাকেও
চিনতে শেখে।
পৃথিবীর আকার নির্ণয়ে
ত্রিকোণমিতি ও জ্যামিতির সাহায্যে
তিনি পরিমাপের পদ্ধতি ব্যবহার করেন
তাঁর গণনায় পৃথিবীর ব্যাসার্ধের
পাওয়া যায় একটি উল্লেখযোগ্য মান ।
ছায়া নিয়েও করলেন গবেষণা
ছায়া কীভাবে বদলায়?
সূর্যের অবস্থানের সঙ্গে
তার সম্পর্ক কী?
জ্যামিতি আর জ্যোতির্বিজ্ঞান
এখানে একে অপরের হাত ধরল।
আর তাঁর কাছে
প্রকৃতি যেন একটি বিশাল গ্রন্থ
কিন্তু সেই গ্রন্থের অক্ষর
শুধু দর্শন নয়
সংখ্যা, কোণ, দূরত্ব, সময় ও পরিমাপ।
গোঁড়ামিকে মানেননি তিনি
সত্যের পথে ছিলেন স্থির
ধর্মপ্রাণ হৃদয় নিয়ে জ্ঞানের
সাধক আল-বিরুনি বীর।
অদম্য শ্রম, যুক্তির দীপ্তি
সাধনায় ছিলেন মহান
ভূতত্ত্ব, জ্যোতির্বিদ্যা জ্ঞানে
গড়লেন অমর সম্মান।
মধ্যযুগের জ্ঞান-আকাশে
জ্বলে তাঁর নাম
ইতিহাসের পাতায় তাই
চির অম্লান তাঁর ধাম।
দর্শনের প্রাসাদ থেকে পরীক্ষার প্রান্তর
এখন পেছনে তাকাও
আল-খাওয়ারিজমি বললেন
সমস্যাকে সমীকরণে ধরো
আল-রাজি বললেন
রোগকে লক্ষণে চিনো।
ইবন আল-হাইসাম বললেন
অনুমানকে পরীক্ষায় যাচাই করো
আল-বিরুনি বললেন
প্রকৃতিকে মাপো
ভুলের হিসাবও রাখো।
চারটি কণ্ঠ, চারটি ক্ষেত্র
গণিত, চিকিৎসা,আলোকবিজ্ঞান,জ্যোতির্বিজ্ঞান
কিন্তু অন্তরে একই সুর
প্রমাণ কোথায়?
ন্যায়শাস্ত্রের ভারতীয় প্রশ্ন
এখানে যেন নতুন ভাষা পেল
মোহিস্টদের বিতর্ক
পেরিয়ে এল পরীক্ষার ঘরে
অ্যারিস্টটলের যুক্তি
এবার পেল সংখ্যার সহায়তা।
ইবন সিনার বিশ্লেষণ
প্রকৃতির সমস্যার দিকে ফিরল,
আর দর্শনের সেই পুরোনো প্রশ্ন
আমরা কীভাবে জানি?
ধীরে ধীরে রূপ নিল
কীভাবে পরীক্ষা করব?
এ এক গভীর পরিবর্তন।
কারণ-
জ্ঞান বলেছিল আমি জানি
যুক্তি বলেছিল কেন জানো, ব্যাখ্যা করো।
প্রমাণ বলেছিল কীভাবে প্রমাণ করবে?
আর পরীক্ষা বলল একবার নয়
পদ্ধতি তৈরি করো
আবার পরীক্ষা করো
ফল লিখে রাখো
অন্যকেও পরীক্ষা করতে দাও।
এই পথেই
বিজ্ঞান ধীরে ধীরে
ব্যক্তির জ্ঞান থেকে
পুনরাবৃত্তিযোগ্য অনুসন্ধানের দিকে
অগ্রসর হতে লাগল।
জ্ঞান তখন এক মহাযাত্রা
বাগদাদের গ্রন্থাগার থেকে
পারস্যের শিক্ষাকেন্দ্র,
বসরা থেকে বুখারা,
কায়রো থেকে কর্ডোবা
জ্ঞান চলল
এক নগর থেকে অন্য নগরে।
ভারতের গণিত
আরবিতে নতুন জীবন পেল
গ্রিক জ্যামিতি পেল নতুন ব্যাখ্যা
পারস্যের পণ্ডিতেরা
তাতে যোগ করলেন নিজস্ব অনুসন্ধান।
আর পরে
এই আরবি-লাতিন সেতু পেরিয়ে
ইউরোপেও পৌঁছবে
এই জ্ঞানের বহু ধারা।
কিন্তু সেই কাহিনি
এখনও সামনে।
কারণ ইতিহাসের এই পর্যায়ে
একটি নতুন শক্তি জন্ম নিয়েছে
পর্যবেক্ষণ + গণিত + পরীক্ষা।
দর্শনের প্রদীপ এবার হাতে তুলে নিল
প্রকৃতির মানচিত্র।
আর জিজ্ঞাসা করল
আকাশ কেন চলে?
আলো কীভাবে চলে?
রোগ কীভাবে আলাদা হয়?
পৃথিবী কত বড়?
একটি অজানা রাশি কীভাবে নির্ণয় করব?
প্রশ্নগুলো আর শুধু চিন্তার নয়
এবার তাদের উত্তর চাই
সংখ্যায়, পরিমাপে, পরীক্ষায়।
এভাবেই
মানবচিন্তার নদী
দর্শনের পাহাড় পেরিয়ে
প্রবেশ করল বিজ্ঞানের সমতলে।
প্রশ্ন থেকে যুক্তি
যুক্তি থেকে প্রমাণ
প্রমাণ থেকে পরীক্ষা
পরীক্ষা থেকে পরিমাপ
আর সেই পরিমাপের ভিতরেই
নীরবে জন্ম নিচ্ছে
আধুনিক বিজ্ঞানের এক নতুন ভাষা।
পরের দিগন্তে
আকাশের দিকে উঠবে
জ্যোতির্বিজ্ঞানের চোখ
নক্ষত্র, গ্রহ ও পৃথিবীর গতিকে
ধরার চেষ্টা হবে গণিতের ভাষায় ।
সেখানে আবার
মানুষ তাকাবে আকাশের দিকে
পৃথিবী কি সত্যিই স্থির?
এবং সেই প্রশ্নই
একদিন পৌঁছে দিবে
কোপার্নিকাস, কেপলার ও গ্যালিলিওর যুগে
পরের পর্বে আসবেন তাঁরা বিস্তারিত ভাবে ।
উপরের বলা হাজার বছরের শ্রেষ্ট মহামনিষিদের ভিরে
অপেক্ষাকৃত কম ওজনদার স্বশিক্ষিত পল্লী বাংলার এক
দার্শনিক আরজ আলী মাতুব্ববের যে নামটি হুদয়পটে
গেথে আছে এখনো, তাঁর কথাই বা ভুলি কেমন করে ?

একদা বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজে
ছুটির দিনের পড়ন্ত বিকালে
পুকুরপাড়ে ছোট্ট স্টেজে
হুইল ছিপে টোপটি মেলে
দর্শন বিভাগ প্রধান সনে
সেই মাতুব্বরো ছিলেন বসে।
জলের বুকে চোখ দু’জনের
মাছের ঠোকর আসবে কখন
নিস্তব্ধ সেই অপেক্ষাতে
আমিও বসি তাঁদের সনে।
হঠাৎ যেন কথার ঢেউ
জীবনটা কী? সত্যটা কোথায়?
প্রশ্ন ওঠে নীরব জলে
উত্তর খোঁজেন ধীর চালে।
দর্শনের প্রধান টিচার বলেন
মানুষ কেন সত্য খোঁজে?
আরজ আলী মৃদু হেসে
বলেন, প্রশ্ন মানুষ গড়ে।
মাছের ঠোকর দেখার ফাঁকে
কথা চলে জীবন নিয়ে,
জগত, মানুষ, সত্যের সন্ধান
কত প্রশ্ন যায় যে ছুঁয়ে!
সেদিন পুকুরপাড়ের জলে
শুধু মাছের অপেক্ষা ছিল না
নীরব জলের গভীর তলে
সত্যের খোঁজও থামেনি আর।
সেই কথাগুলো আজও মনে
ঢেউ তোলে নিঃশব্দ ক্ষণে
আরজ আলীর ‘সত্যের সন্ধানে
জেগে থাকে সেসব প্রশ্নের টান।
সেই স্বশিক্ষিত আরজ আলী মাতুব্বরের
বিষয় জানতে হলে ক্লিক করুন এখানে
https://bn.wikipedia.org/wiki/আরজ_আলী_মাতুব্বর
উপসংহার: প্রশ্নের অনন্ত যাত্রা
থেলিসের বিস্ময় থেকে শুরু
বিশ্বের মূল কোথায়?
পিথাগোরাস শুনলেন সংখ্যার অন্তর্লীন সুর;
হেরাক্লিটাস দেখলেন পরিবর্তনের অনন্ত প্রবাহ
পারমেনিদিস খুঁজলেন অস্তিত্বের অচল সত্য।
সক্রেটিস প্রশ্ন ফেরালেন মানুষের নিজের দিকে
নিজেকে জানো।
প্লেটো ছায়ার গুহা পেরিয়ে খুঁজলেন আলোর জগৎ;
অ্যারিস্টটল যুক্তির নিয়মে চিন্তাকে দিলেন কাঠামো।
ভারতের ন্যায় জিজ্ঞাসিল প্রমাণ কোথায়?
চীনের মোহিস্টরা তুলল নাম, ভাষা ও বাস্তবের প্রশ্ন।
তারপর বাগদাদ, পারস্য, আন্দালুস
আল-কিন্দি, আল-ফারাবি, ইবন সিনা,
গাজ্জালি, ইবন রুশদ-
পুরোনো জ্ঞানকে অনুবাদ করে
শুধু রক্ষা নয়,করলেন পুনর্বিচার।
আল-খাওয়ারিজমি
অজানাকে আনলেন সমীকরণে
আল-রাজি দেখলেন রোগকে
পর্যবেক্ষণের চোখে
ইবন আল-হাইসাম বললেন
অনুমানকে পরীক্ষায় যাচাই করো
আল-বিরুনি বললেন প্রকৃতিকে মাপো।
এই দীর্ঘ যাত্রায় জ্ঞান বদলেছে ভাষা
বদলেছে পদ্ধতি, কিন্তু বদলায়নি মূল সুর
প্রশ্ন যুক্তি প্রমাণ পরীক্ষা নতুন প্রশ্ন।
সভ্যতার ইতিহাস তাই
শুধু রাজ্য ও সাম্রাজ্যের ইতিহাস নয়
এ মানুষের জিজ্ঞাসার ইতিহাস।
একটি উত্তর আরেকটি প্রশ্নের জন্ম দেয়,
একটি আবিষ্কার খুলে দেয় অজানার নতুন দ্বার।
তাই এই সমাপ্তি আসলে কোনো শেষ নয়
যতদিন মানুষ প্রশ্ন করবে
ততদিন জ্ঞানের পথ চলবে।
অন্ধকার থেকে আলোয়
অজ্ঞতা থেকে অনুসন্ধানে
অনুসন্ধান থেকে জ্ঞানে
এই অনন্ত যাত্রার নামই মানুষ।
আর তার হাতে এখনও জ্বলছে
একটি ক্ষুদ্র অথচ অমর প্রদীপ
প্রশ্নের আলো।
এই পর্বের সমাপ্তি আসলে কোনো শেষ নয়
যতদিন মানুষ প্রশ্ন করবে
ততদিন জ্ঞানের পথে নতুন পর্ব লেখার কাজ চলবে ।
এত দীর্ঘ সময় ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ
সাথে লম্বা লেখা পাঠে বা দর্শনে বিরোক্তির কারণ
সৃজনের জন্য ক্ষমা প্রার্থনা করছি বিনীতভাবে ।
সকলের জন্য রইল শুভেচ্ছা ।
পরের ৪র্থ পর্ব দেখার আমন্ত্রন রইল ।
০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মনোযোগ দিয়ে প্রায় সমগ্র কাব্যটি পাঠ করা এবং বিশেষ করে ইমাম গাজ্জালী, ইবনে সিনা, আল-ফারাবী
ও আরজ আলী মাতুব্বরের প্রসঙ্গ ধরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। একজন মনযোগী
পাঠক যখন কাব্যের অন্তর্নিহিত ইতিহাস, দর্শন ও চিন্তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন আমার জন্য সেটি
নিঃসন্দেহে মূল্যবান।
তবে আমার বিনীত বক্তব্য হলো কাব্যে কোনো ব্যক্তিকে পাশাপাশি বা একই ধারাবাহিকতায় উপস্থাপন করা মানেই
তাঁকে একই দার্শনিক মতবাদের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করা নয়। ইসলামের জ্ঞানদীপ স্বর্ণযুগের যাত্রা তে আমি
মূলত চিন্তার ইতিহাসের বিভিন্ন বাঁক, সংঘাত, পুনর্বিবেচনা ও উত্তরাধিকারের একটি দীর্ঘ পরিসরকে কাব্যিক আখ্যানের
মধ্যে ধরতে চেয়েছি। তাই এখানে ধারা শব্দটি সর্বত্র সরাসরি মতাদর্শগত উত্তরাধিকার অর্থে ব্যবহৃত হয়নি; অনেক
ক্ষেত্রে তা জ্ঞান-অন্বেষণ, প্রশ্ন, সংশয়, যুক্তি ও সত্যসন্ধানের ঐতিহাসিক সংলাপের অর্থে এসেছে।
ইবনে সিনা ও আল-ফারাবীর সঙ্গে ইমাম গাজ্জালীর সম্পর্ক নিঃসন্দেহে সরল উত্তরাধিকারের সম্পর্ক নয় বরং তাঁদের
মধ্যে গভীর বৌদ্ধিক বিতর্ক ও সমালোচনার সম্পর্কও রয়েছে। বিশেষত তাহাফুত আল-ফালাসিফা-তে গাজ্জালী গ্রিক
দর্শনের কিছু মৌলিক দার্শনিক অভিমতের কঠোর সমালোচনা করেছেন। কিন্তু সেই কারণে তাঁকে ইসলামী বুদ্ধিবৃত্তিক
ইতিহাসের বাইরে বা কেবল দর্শনের বিরোধী হিসেবে দেখলে তাঁর মাকাসিদ আল-ফালাসিফা, যুক্তিবিদ্যা, কালাম,
নৈতিকতা ও আধ্যাত্মিক চিন্তার জটিল অবদানটি কিছুটা আড়াল হয়ে যায়। একইভাবে ইবনে রুশদ গাজ্জালীর
সমালোচনার জবাব দিয়ে তাহাফুত আল-তাহাফুত রচনা করেছেন অর্থাৎ এখানে উত্তরাধিকার যেমন আছে, তেমনি
বিরোধ, সংশোধন ও পুনর্নির্মাণও আছে।
আরজ আলী মাতুব্বরকে সালমান রুশদির সঙ্গে তুলনা বা তাঁদের একই বৃহত্তর যুক্তিবাদী/ধর্ম-সমালোচনামূলক
পরিসরে দেখা যেতে পারে কি না এটিও একটি আলোচনাযোগ্য বিষয়। তবে তাঁদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও
বৌদ্ধিক প্রেক্ষাপট এক নয়। আমার কাব্যে আরজ আলী মাতুব্বরকে কোনো নির্দিষ্ট ব্যক্তির সরাসরি উত্তরসূরি
হিসেবে প্রতিষ্ঠা করার চেয়ে, পল্লী বাংলার মুসলিম সমাজে ধর্ম, যুক্তি, সংশয় ও জিজ্ঞাসার আধুনিক সংলাপের
একটি পরবর্তী প্রতিধ্বনি হিসেবে দেখানোই আমার উদ্দেশ্য ছিল।
আর ইসলামের এনলাইটেনমেন্ট প্রসঙ্গে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। আমি ইউরোপীয় Enlightenment-এর
সরাসরি প্রতিরূপ হিসেবে শব্দটি ব্যবহার করিনি। ইসলামী সভ্যতার যে জ্ঞানচর্চার যুগে কুরআন-হাদিস, ফিকহ, কালাম,
দর্শন, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, অনুবাদ-আন্দোলন এবং বিভিন্ন সভ্যতার জ্ঞান পরস্পরের সঙ্গে সংলাপে প্রবেশ
করেছিল আমি সেই ঐতিহাসিক বৌদ্ধিক জাগরণকেই কাব্যিক অর্থে জ্ঞানদীপ বা স্বর্ণযুগের পরিসর হিসেবে দেখেছি।
এর শিকড় অবশ্যই ইসলামের পূর্ববর্তী আসমানি ঐতিহ্য ও মানবসভ্যতার সঞ্চিত জ্ঞানভাণ্ডারের সঙ্গেও সম্পর্কিত;
একই সঙ্গে ইসলামী ওহি সেই জ্ঞানচর্চাকে নিজস্ব নৈতিক ও তাওহিদী কাঠামোর মধ্যে নতুন অর্থ দিয়েছে এটাই আমার
পাঠের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
আপনার বলা ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি এই বক্তব্যটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তবে মহাকাব্য
ইতিহাসের গ্রন্থ নয়; ইতিহাসের উপাদানকে কাব্যিক বিন্যাসে রূপ দেওয়ার সময় কখনো কখনো কালানুক্রমের পাশা
পাশি ভাবের ধারাবাহিকতাকেও অগ্রাধিকার দিতে হয়। ফলে কোথাও যদি আমার কাব্যিক বিন্যাস ঐতিহাসিক উত্তরা-
ধিকারের সরল পাঠের সুযোগ সৃষ্টি করে থাকে, সেটি অবশ্যই পুনর্বিবেচনার যোগ্য।
আপনার আপত্তিগুলো তাই আমি বিরোধিতা হিসেবে নয়, বরং কাব্যটির বৌদ্ধিক পাঠকে আরও সমৃদ্ধ করার একটি
আন্তরিক আহ্বান হিসেবেই গ্রহণ করছি। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্যের মধ্য দিয়েই তো জ্ঞানচর্চার
প্রকৃত সৌন্দর্য। আপনার পাঠ ও প্রশ্নের জন্য আবারও আন্তরিক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
২|
০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:০৬
সুলাইমান হোসেন বলেছেন: আমার সবচাইতে প্রিয় মনিষী ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির আলোচনা করেছেন দেখে ভালো লাগল।তিনি মূলত ইন্দ্রিয়লব্দ জ্ঞানের উর্ধ্বে গিয়ে বাতেনি বা রুহানী উপলব্ধিগত দর্শনকে গুরুত্ব দিয়েছিলেন।এবং মানুষকে সীমাবদ্ধ জগত থেকে বের করে সীমাহীন এক জগতের দিকে রাস্তা দেখিয়েছিলেন।এজন্য তিনি প্রমান করেছিলেন যে মানুষের ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের বাইরে অতিন্দ্রীয়লব্ধ জ্ঞানও অর্জন করা সম্ভব
এজন্য ইমাম গাজ্জালী রহ.একটি দারুন উদাহরনও দিয়েছেন ইহইয়াউল উলুমুদ্দিনের সংক্ষিপ্ত ভার্সন "কিমিয়ায়ে সাদাতের "মধ্য।
উদাহরণ টি হলো,
" কুয়োর মধ্যে থেকে উপরের ঘোলা পানি ফেলে দিলে নিচ থেকে যেমন সচ্ছ পানি উঠে আসে,ঠিক অনুরুপ বারিরের জ্ঞান দ্বার বন্ধ করে আত্মশুদ্ধিতে মগ্ন হলে আত্মার ধ্যনে মগ্ন হলেও ভিতর থেকে অতিন্দ্রীয় জ্ঞানলাভ করা সম্ভব।আর কুয়ো যত গভীরে খনন করা হয় তার পানিও তত সচ্ছ হয়(খোলাছা ভাবার্থ)
ইমাম গাজ্জালী রহ.কে অন্যান্য দার্শনিকের সাথে তুলনা করলে ভুল ও হতে পারে।তিনি মানবআত্মার পূর্ণতা অর্জন বিষয়ক দর্শনকেই গুরুত্ব দিয়েছিলেন।তার অভিজ্ঞতা ছিলো অতুলনীয়,যুক্তিবিদ্যায়ও তিনি ছিলেন তুলনাহীন।তিনি মূলত আল্লাহকে দিয়ে সবকিছু দেখার তত্ত্বে বিশ্বাসী ছিলেন।তিনি মূলত আল্লাহকে দিয়ে সৃষ্টিকে দেখা এবং সৃষ্টিকে দিয়ে আল্লাহকে দেখা দুই পথেই জ্ঞানী ছিলেন।এবং দুইটাকেই তিনি সমর্থন করেছেন।তবে আগে আল্লাহকে পাওয়া পরে আল্লাহকে দিয়ে সৃষ্টির জ্ঞান লাভ করা যে বেশি পরিপূর্ণ এটাও তার লেখনি থেকে বোঝা যায়।তিনি সম্ভবত এটাকেই বেশি গুরুত্ব দিতেন।এবং এই পথে তিনি বিখ্যাত সুফিদেরকে অনুসরন করতেন।
তার আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি প্রথমে পীর বা আধ্যাতিক শিক্ষক ছাড়া একা একাই সাধনা শুরু করেছিলেন।
তিনি তার আত্মজীবনীতেও বলেন,আমি মূলত তাছাউফ শিখেছিলাম বিখ্যাত সূফি জুনায়েদ বাগদাদী,বায়জিদ বোস্তামীদের মতো বিখ্যাত সূফীদের আধ্যাতিক বিষয়ক লেখনি পাঠ করে।
লেখা পাঠ করে দেখলাম আধ্যাতিক পথে জ্ঞান লাভ করতে হলে শুধু বই পুস্তক থেকে জ্ঞান লাভ করাই যথেষ্ট নয়।এই পথে কাজ করা সাধনা করা আমল করা খুবই জুরুরি।
পরিশেষে তিনি নিযামিয়া মাদ্রসার শিক্ষকতা অধ্যাপনা ছেড়ে আধ্যাতিক জ্ঞান লাভের জন্য বের হয়ে গেলেন।প্রচন্ড বিরোধিতা সত্তেও তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।নিযামুল মুলকের অনুরোধ সত্ত্বেও তিনি থামলেননা।তার জনপ্রিয়তা তখন তুঙ্গে।তার একটি দর্শন ছিলো,
আধ্যাতিক সাধনায় জনপ্রিয়তা প্রাথমিক সালিক বা মুবতাদির জন্য ক্ষতিকর হয়ে থাকে।
সম্ভবত তিনি দামাস্কাসের এক নির্জন জায়গায ধ্যানে মগ্ন হয়েছিলেন।
প্রায় ১০ -১২ বছর তিনি নির্জন সাধনা করে আত্মাকে পূর্নতার উচ্চশিখরে পৌঁছিয়েছিলেন।তার বিখ্যাত এহইয়াউল উলুমুদ্দিন সম্ভবত নির্জন সাধনার সময়ের লেখা,তবে ঐতিহাসিকদের দ্বীমত রয়েছে।
তিনি গ্রন্থ রচনার জন্য তেমন সময় হাতে পান নাই।তারপরো তিনি একশতেরও বেশি গ্রন্থ রচনা করে গেছেন।গ্রন্থগুলোও বিশাল বড় বড় ভলিয়মের
পরিশেষে,
খুবই দারুন একটি বিষয় নিয়ে লিখছেন আল্লাহ তায়ালা এই মহা কাব্যের পূর্ণতা দান করুন এবং শেষ পর্যন্ত পৌছার তৌফিক দিন।আমার "হাকিক্বতুল মায়ারিফের" পর্ব—১১,এবং ১৩ পাঠের আমন্ত্রন দিয়ে বিদায় নিচ্ছি।ভালো থাকুন।
শুভেচ্ছা রইলো
০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
পোস্ট এর লেখাগুলো মনযোগ দিয়ে পাঠান্তে এর মুল্যায়ন করার জন্য ধন্যবাদ । আপনার সুন্দর মুল্যবান কথামালা যথা ইমাম গাজ্জারীর ইহইয়াউ উলূমিদ্দীন প্রসঙ্গমালার দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে ।
ইমাম আবু হামিদ আল-গাজ্জালী (রহ.)-এর ইহইয়াউ উলূমিদ্দীন ইসলামী জ্ঞান-ঐতিহ্যের অন্যতম প্রভাবশালী ও
মৌলিক গ্রন্থ। নামটির অর্থ দ্বীনি জ্ঞানসমূহের পুনর্জাগরণ । গ্রন্থটির মূল উদ্দেশ্য কেবল ধর্মীয় বিধি-বিধানের
আলোচনা নয়; বরং মানুষের বাহ্যিক আমলকে অন্তরের পরিশুদ্ধতা, নৈতিকতা ও আল্লাহমুখী আত্মিক জীবনের সঙ্গে
যুক্ত করা।
মোট চারটি বৃহৎ অংশে বিন্যস্ত গ্রন্থটিতে , দৈনন্দিন জীবন ও সামাজিক আচরণ, আত্মবিধ্বংসী প্রবৃত্তি এবং আত্ম -
মুক্তিদায়ক গুণাবলি। নামাজ, রোজা, যাকাত, হজ থেকে শুরু করে খাদ্যাভ্যাস, উপার্জন, পরিবার, সামাজিক সম্পর্ক,
জ্ঞান, বন্ধুত্ব, দুনিয়ার মোহ, অহংকার, হিংসা, রিয়া, লোভ, তওবা, সবর, শোকর, তাওয়াক্কুল, মহব্বত ও আল্লাহর
নৈকট্য মানবজীবনের বহুবিধ বিষয় তিনি ধর্মীয়, নৈতিক ও আত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন।
ইহইয়া-র সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো গাজ্জালী শরিয়তের বাহ্যিক বিধান ও অন্তরের আধ্যাত্মিক অবস্থাকে
পরস্পর বিচ্ছিন্ন করেননি। তাঁর কাছে নামাজ কেবল একটি শারীরিক কর্ম নয়; এর লক্ষ্য অন্তরের উপস্থিতি। রোজা
শুধু খাদ্য-পানীয় বর্জন নয়; প্রবৃত্তির সংযমও। জ্ঞান শুধু তথ্যের সঞ্চয় নয়; এমন জ্ঞানই প্রকৃত জ্ঞান, যা মানুষকে
আত্মসংশোধন ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনে সাহায্য করে।
এই গ্রন্থে গাজ্জালীর নিজস্ব বৌদ্ধিক বৈশিষ্ট্যও স্পষ্ট। তিনি ফকিহ, কালামবিদ, দার্শনিক-সমালোচক এবং সুফি এই
বিভিন্ন বৌদ্ধিক পরিসরের অভিজ্ঞতাকে একত্র করে মানুষের নৈতিক ও আত্মিক উন্নতির একটি সমন্বিত কাঠামো
নির্মাণ করেছেন। বিশেষত তাঁর চিন্তায় যুক্তি ও আধ্যাত্মিকতার সম্পর্কটি সরল বিরোধের নয়; বরং যুক্তির সীমা
স্বীকার করে আত্মিক উপলব্ধির একটি স্বতন্ত্র ক্ষেত্রকে তিনি প্রতিষ্ঠা করেন।
তবে ইহইয়াউ উলূমিদ্দীনকে নিছক একটি ফিকহের গ্রন্থ বা দর্শনের গ্রন্থ হিসেবে পড়লে এর প্রকৃত ব্যাপ্তি ধরা পড়ে না।
এটি মূলত মানুষের “অন্তর্গত জীবন”-এর একটি বিশদ ইসলামী নৈতিক ও আধ্যাত্মিক মানচিত্র। একই সঙ্গে গ্রন্থটিতে
বিভিন্ন হাদিসের সনদ ও গ্রহণযোগ্যতা নিয়ে পরবর্তী আলেমদের আলোচনা ও সমালোচনাও রয়েছে; ফলে গবেষণা
মূলক পাঠে এর প্রতিটি বর্ণনাকে সমানভাবে সহিহ ধরে নেওয়ার পরিবর্তে হাদিস-সমালোচনার আলোকে পাঠ করা
অধিক নিরাপদ।
সব মিলিয়ে, ইহইয়াউ উলূমিদ্দীন ইসলামী সভ্যতার এমন এক বৌদ্ধিক মাইলফলক, যেখানে শরিয়ত, নৈতিকতা,
আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনাকে একই বৃহৎ জীবনদর্শনের অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজ্জালীর প্রকৃত কৃতিত্ব সম্ভবত
এখানেই তিনি ধর্মকে কেবল বিধানের সমষ্টি হিসেবে নয়, মানুষের বাহ্যিক জীবন থেকে অন্তরের গভীরতম পরিবর্তন
পর্যন্ত বিস্তৃত একটি পূর্ণাঙ্গ আত্মিক-নৈতিক যাত্রা হিসেবে উপস্থাপন করেছেন।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৩২
সৈয়দ কুতুব বলেছেন: আমি আজকে প্রায় পুরো কবিতা পড়েছি । হালকা স্কিপ করেছি । আরজ আলী মাতুব্বর এবং ইমাম গাজ্জালীকে ধারাবাহিকতায় দেখতে পেয়ে অবাক হয়েছি। আমার মনে হয় আপনার এই দুইজনের বিষয়ে আরেকটু বিবেচনা করা উচিত । ইবনে সিনা , আর ফারাবীর উত্তরসূরি কোনোভাবেই গাজ্জালী হতে পারেন না । তিনি গ্রীক সকল দার্শনিকের ভাবনা চিন্তা দিয়ে ধর্মকে ব্যাখ্যার বিরোধিতা করেছেন । আরজ আলী মাতুব্বর হলো সালমান রুশদির মতো মানুষের উত্তরসূরি । এখানে আপনি দার্শনিক এবং ধর্মীয় জ্ঞান দুইটাকে একই উৎসের ধারা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন । ইসলামের এনলাইটেন যুগের কথা বলেছেন তবে ইহা ইসলামের সরাসরি কোনো ধারার সাথে যুক্ত ছিলো না । ইসলামের ধারাবাহিকতা এসেছে পূর্ববর্তী আসমানি কিতাব হতে । কবিতা হিসাবে সুখপাঠ্য হলেও ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি ছিলো।