নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি সেই আমি

ভেবে দেখা

এই আমি সেই আমি › বিস্তারিত পোস্টঃ

এই ক্ষেত্রে ধর্ম কি বলে ?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

৫/১১২০১২ তে বাইরে থেকে কানের ভিতরে Otosclerosis , কানের ভিতরে ছিদ্র করে অতি খুদ্র একটি protheses বসিয়ে দিয়েছে। বলা হয়েছে ৬ মাস যেন সাবধানে থাকি। উচ্চ শব্দ পরিত্যাজ্য । ১১ তারিখে দেশে এসেছি ।



আজ আছরের পর থেকে আমার মহল্লার মাদ্রাসায় ওয়াজ শুরু হয়েছে এখনও চলছে। একটা মাইক বেঁধেছে আমার বাসার ঠিক ১০ ফুট দূরে ইলেকট্রিক খুঁটিতে । আমার বাসা দোতালায় , ঠিক সম উচ্চতায় । এবার বুজেন। প্রতিটা শব্দের সাথে সাথে আমার কানের পর্দা কাপছে । পাগল হবার যোগার। আমি ari proof headphone ব্যবহার করি কিন্তু সেটা ফ্যাক্টরিতে । কানে তুলা গুজে বসে আছি। অসহ্য হয়ে আমার বৃদ্ব শ্বশুর কে পাঠিয়েছিলাম । তারা বলে দিয়েছেন রোগীকে বলেন সোবহানাল্লাহ সোবহানাল্লাহ জপতে ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

রোদেলা দুপুর বলেছেন: আল্লাহ তাদের হেদায়েত দান করুক.।.।.।।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

এই আমি সেই আমি বলেছেন: আমিন্‌, ছুম্মা আমিন ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

প্রদীপ মিত্র বলেছেন: আপনে আপাতত ২ দিন বাপের বাড়িতে গিয়ে থাকেন। কানের সমস্যা নিয়া ঢাকা শহরে থাকাটা খুব কঠিন কাজ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

শার্লক বলেছেন: কি আর কমু। গত দুইদিন ধরে রাত দুপুরে আমাদের এলাকায় কোন নবাব যে নিকাহ করতে বসছে সারারাত ড্রামের আওয়াজ শুনি খালি। আপনার কানে কি হইছিল? আমারও একটা সমস্যা আছে তাই জিজ্ঞেস করলাম।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

ফ্রিঞ্জ বলেছেন: হিজরত করেন (অন্য বাসায় বেড়াইতে যান) ...

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

আফিফা মারজানা বলেছেন: ইসলামে এটা জায়েজ নেই ।প্রিয়
নাবী সাঃ রাতে এমন
ভাবে বিছানা থেকে উঠে যেতেন
যাতে আয়শা রাঃ এর ঘুমের
ক্ষতি না হয় ।
ঐ ব্যক্তি মুসলিম নয় যার হাত ও মুখ দ্বারা অন্য কেউ কষ্ট পায় -মেশকাত ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

রায়হান কবীর বলেছেন: আমারো otosclerosis operation করেছি ২০১০ এ চেন্নাই থেকে।

উচ্চ শব্দ থেকে দূরে থাকতে না পারলে কানে তুলা দেই। কনসার্টে যেতে পারি না চাইলেই।

ওয়াজে বাকিদের সমস্যা হলেও তাদের কিছু যায় আসে না, আল্লাহ শুধু তাদেরই, আমাদের আমজনতার না!!

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

এই আমি সেই আমি বলেছেন: কানে ঠিকই শুনছি ।আগের থেকে অনেক ভাল। কিন্তু কানের ভিতর অনবরত একটানা একটি শব্দ শুনছি । ডাক্তার বলেছে এটা পরে চলে যাবে। কিন্তু কতদিন থাকবে ? এ ব্যপারে আপনার অভিজ্ঞতা কি ?

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মৈত্রী বলেছেন: ধর্ম কি বলে সেইটা শুইনা লাভ নাই...

আপাতত নিজের জান বাঁচান.......

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

akash3269 বলেছেন: এই না হলে বাংলাদেশ । এখানে মা।নুষের সমস্যা থেকে ব্যাবসা বড়। X( X( X( X( X( X( X(

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

শার্লক বলেছেন: হুম উইকিতে দেখলাম।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

এই আমি সেই আমি বলেছেন: আশা করি বুজতে পেরেছেন আপনার সমস্যাটা এই ধরনের কিনা ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

নিষ্‌কর্মা বলেছেন:
উমমম ... ওয়াজ হচ্ছে কানের কাছে। এক্কেবারে কানের ভেতরে আল্লাহ-খোদা নামে ধুকিয়ে দিয়ে যাবে মুল্লারা। ভয় পাচ্ছেন কেন এ নিয়ে? উচ্চ শব্দ, এতো আল্লাহরই দান।

কানের কাছে আল্লাহ খোদার নাম যত নেওয়া হৈবে, কানের অবস্থার উন্নতি ততই হৈতে থাকিবে। তাই আল্লাহ যাহা দিয়াছেন, তাহা মানিয়া নেওয়াটাই উত্তম। জানেনই তো, উনার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

এই আমি সেই আমি বলেছেন: তাইতো উনারা বলে পাঠিয়েছেন সোবহানাল্লাহ সোবহানাল্লাহ জপতে ।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

গোবর গণেশ বলেছেন: ফ্রিঞ্জ বলেছেন:
হিজরত করেন (অন্য বাসায় বেড়াইতে যান) ...
|-)

ওয়ারিসাতুল আম্বিয়া গন যাহা বলেন তাহা মেনে চলুন, না হলে কিন্তু........

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

bakta বলেছেন: আপনার এই ধরনের কান-ঢাকা সমস্যাটা কতদিন থাকবে ?

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

wrongbaaz বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রেই মসজিদ কমিটির লোকজন হয় কাঁচা টাকার মালিক, অশিক্ষিত, অভদ্র ও প্রভাবশালী লোকজন। এরা অন্যের সমস্যার প্রতি সহানুভূতিশীল না, মসজিদকেও এরা নিজেদের দাপট দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। রোজার মাসে ভোর রাতে উচ্চ শব্দে ইসলামী সংগীত বাজানো নিয়ে মহল্লার মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করেছিলাম। উনি বললেন, কমিটির লোকজন নাকি বলে " গজল না হইলে রোজার মাস এইটা মানুষ কিভাবে বুঝবে? " এইসব অশিক্ষিত লোককে কে বুঝাবে বলেন। ............ এর জন্য ধর্ম দায়ী নয়।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

wrongbaaz বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রেই মসজিদ কমিটির লোকজন হয় কাঁচা টাকার মালিক, অশিক্ষিত, অভদ্র ও প্রভাবশালী লোকজন। এরা অন্যের সমস্যার প্রতি সহানুভূতিশীল না, মসজিদকেও এরা নিজেদের দাপট দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। রোজার মাসে ভোর রাতে উচ্চ শব্দে ইসলামী সংগীত বাজানো নিয়ে মহল্লার মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করেছিলাম। উনি বললেন, কমিটির লোকজন নাকি বলে " গজল না হইলে রোজার মাস এইটা মানুষ কিভাবে বুঝবে? " এইসব অশিক্ষিত লোককে কে বুঝাবে বলেন। ............ এর জন্য ধর্ম দায়ী নয়।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

রায়হান কবীর বলেছেন: কানের মধ্য সাইরেনের মতো শুনেন? আমি অপারেশনের পরে এখন খুব কম শুনি, একে বলে tinnitus.

এক কানে otosclerosis হলে অপর কানেও হতে পারে, তবে দুই কানে অপারেশন করে না , এক কান সাধারনত রেখে দেয়া হয়।

tinnitus বেশি শুনলে ডাক্তার দেখান, আমি নিজেও অনেক দিন ফলোআপ করি না, কানের কি অবস্থা জানি না।

বাংলাদেশে কাকে দেখান?

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

এই আমি সেই আমি বলেছেন: সচরাচর নাক , কান , গলায় অপারেশন হলে ছয় মাসের মধ্যে ঐ খানে দ্বিতীয় অপারেশন করা হয় না । হলিফ্যামিলিতে দেখাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.