| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর পিয়াস করিম চ্যানেল আইয়ে হাজির হলেন । তার বক্তব্যে ক্ষোভ ছিল, দুঃখ ছিল ,অবস্থা সামলে নেবার জন্য ভাষা ছিল সংযত কিন্তু তার এই সংযত বক্তব্যেও উনি উনার জাত চেনাতে ভুল করেননি ।
প্রথমেই উনি সাফাই গাইলেন ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করেছেন কিন্তু আজকের বক্তব্যেও উনি প্রমান করলেন উনি জামাত রাজনীতির ধারক ও বাহক । মশিউর রহমান , আনোয়ার জাহিদও বামপন্থী রাজনীতি করেছে, কিন্তু তারাও মুক্তি যুদ্বের বিরোধী ছিল । অবশ্য তার দাদা কি রাজনীতি করেছেন সেটা ক্লিয়ার করলেন না ।
অনেক মানুষ মারা গেল , আনেক সম্পদের ক্ষতি হল , অনেক জায়গায় আগুন লাগানো হল সে জন্য পিয়াস করিম সরকারকে ব্যর্থ বলল । আমরা অবশ্যই সরকারকে সমালোচনা করব , কারন এসব কিছুর রক্ষার দায়িত্ব সরকারের । কিন্তু এসব কিছু যারা করল তাদের ব্যপারে সে কিছুই বলল না । বরঞ্চ তাদের সাফাই গাইলেন , কারন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে । তারমতে যেহেতু জামাতের দেয়ালে পিঠ ঠেকে গেছে অতএব তাদের জন্য খুন হত্যা অগ্নিসংযোগ জায়েজ ।
পিয়াস করিম ক্ষুব্দ কারন শাহবাগের ব্যপারে মিডিয়া যথাযথ ভুমিকা পালন করেনি । তার মতে শাহবাগকে মিডিয়া হাই লাইটস করেছে , বেশী কাভারেজ দিয়েছে । আর শাহ বাগের তরুণরা যাদের প্রতি তার শ্রদ্বাবোধ আদি ও অকৃত্রিম তারা (ঐ একই চর্বিত চর্বণ )দেশের অপরাপর সমস্যা নিয়ে কোন কথা বলছে না ।
অনুষ্ঠানের অন্য আলোচক মেজর জেনারেল (অবঃ )আব্দুর রশিদ জামতের রাজনীতি নিষিদ্বে আমেরিকার ভুমিকা নিয়ে ব্যাখ্যা দিলেন যে কমিউনিজকে ঠেকানোর জন্য আমেরিকা একসময় ইসলাম ধর্ম ভিত্তিক দলগুলিকে সমর্থন দিত । কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিজমের পতনের পর তাদের প্রয়োজনীয়তা ফুরায় পক্ষান্তরে তারা উল্টে আমেরিকাকে কামড়ে ধরে । তাই ইসলামী দলগুলির প্রতি আমেরিকার মনোভাব নেতিবাচক । কিন্তু পিয়াস করিম কোন ব্যাখ্যা না দিয়ে তার সাথে দ্বিমত করে বললেন যে আমেরিকা জামাতকে সংসদে দেখতে চায় ।
পিয়াস করিম ক্ষুব্দ কারণ শাহবাগ তার সাথে অত্যন্ত সহিংস আচরণ করেছে , তার চামড়া তুলে নিতে চেয়েছে । আর বর্তমানে সে চিন্তিত শাহবাগ নাকি ক্রমান্বয়ে সহিংস হয়ে উঠছে যা বংলাদেশের জন্য অশনি সঙ্কেত । কিন্ত জামত যে এতদিন যাবত ধ্বংস যজ্ঞ চালাচ্ছে সে ব্যপারে সে নির্বিকার ।
দীর্ঘ একমাস শীতনিদ্রার পর তার বক্তব্য শুনে বলতে হয় কয়লা ধুলেও ময়লা যায় না ।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
এই আমি সেই আমি বলেছেন: একজন শিক্ষিত অধ্যাপক হয়েও বাক্যবাণে শাহবাগ কতৃক কর্ণ কর্তনের একমাস পরে এসেও যেই রাজাকার , সেই রাজাকার। আক্ষরিক অর্থেই ওর কান কাটা দরকার ।
২|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
ধুমধাম বলেছেন: রাফা বলেছেন: রাজাকার চিরকালই রাজাকার।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
এই আমি সেই আমি বলেছেন: হুমায়ন আজাদের একটি বিখ্যাত উক্তি যে রাজাকার চিরদিনের জন্য রাজাকার কিন্তু মুক্তি যোদ্বা সবসময়ের জন্য মুক্তিযোদ্বা নয়
৩|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭
অজানাবন্ধু বলেছেন: প তে পিয়াস করিম, তুই রাজাকার তুই রাজাকার।
রাজাকার চিরকালই রাজাকার।
জয় বাংলা।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭
এই আমি সেই আমি বলেছেন: আরও জোরে রাজাকারের চামড়া তুলে নেব আমরা ।
হুমায়ন আজাদের একটি বিখ্যাত উক্তি, যে রাজাকার চিরদিনের জন্য রাজাকার কিন্তু মুক্তি যোদ্বা সবসময়ের জন্য মুক্তিযোদ্বা নয়।
৪|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
আহলান বলেছেন: আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই নিহত হয়েছেন। কারণ হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে বুলবুল যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদানের জন্যই এমনটি হয়েছে। কিন্তু আজ প্রথম আলোতে নাঃগঞ্জের ত্বকি হত্যা কান্ডের মোটিভ নিয়ে একটি সংবাদ প্রমাণ করে সব হত্যা কান্ডের দায় জামাতের কাঁধে দেয়া মানে আসল হত্যাকরিীকে বাচিয়ে দেয়া। আর যদি ধরেই নিই বুলবুলের ভায়ের মৃত্যু এই কারণেই হয়েছে, তাহলে কি ধরে নেবো এই ভয়েই জাফর ইকবাল, শাহরিয়ার কবিরের মতো লোকে সাক্ষ্য দিতে ভয় পেয়েছেন?
৫|
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
ধুমধাম বলেছেন: শাহরিয়ার কবির সাক্ষ্য দিতে ভয় পেয়েছেন, কে বললো? @আহলান
৬|
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
এই আমি সেই আমি বলেছেন: আপনি পোস্ট সংশ্লিস্ট মন্তব্য করুন ।
আপনি যা খুশি ধরে নিতে পারেন।
জাফর ইকবাল, শাহরিয়ার কবিরকে জিজ্ঞেস করুন তারা কেন ট্রাইব্যুনালে যায় নাই ।
৭|
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
রেজোওয়ানা বলেছেন: @ আহলান ...জাফর ইকবাল সাক্ষ্যি দিতে ভয় পেয়েছে সেই কথা কোথা থেকে আবিষ্কার করলেন? উনাকে সাক্ষ্য দিতে ডাকা হয়নি।
লেখকের যে বিষয়ে পোস্ট দিলেন সেই বিষয়ে আপনার মন্তব্য কি?
১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮
এই আমি সেই আমি বলেছেন: ওরা কিছু বক্তব্য ঠিক করে নেয় , তারপর মেধাহীন ভাবে এই রেকর্ড বাজাতে থাকে সামঞ্জস্যহীন ভাবে ।
৮|
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মহামহোপাধ্যায় বলেছেন: রাজাকারের ঠাঁই
এই বাংলায় নাই !!
১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১
এই আমি সেই আমি বলেছেন: রাজাকারের রক্ষা নাই আর যারা রাজাকারের পক্ষ নিয়েছে তাদেরও রক্ষা নাই ।
৯|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
আলাপচারী বলেছেন: জামাতী চেনার আরেক উপায় হোল এরা জোব্বা পড়বে না, পারতপক্ষে দাড়িঁ রাখবে না। আর দাড়িঁ রাখলেও অল্প। পোশাকী উপস্থাপনা নিরীহ। তবে কথায় একটা ধাক্কা দেওয়ার প্রবণতা একেবারে সার্বজনীন। আমি খুব কৌতুক ও কৌতুহলে এদের বাচন ভঙ্গি দীর্ঘদিন খেয়াল করেছি।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪
এই আমি সেই আমি বলেছেন: রাজাকারের পক্ষ অবলম্বনকারীদের কিভাবে চিনব , এখন সে ব্যাপারে নজর দেয়া এবং সতর্ক হওয়া উচিৎ ।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
রাফা বলেছেন: রাজাকার চিরকালই রাজাকার।
জয় বাংলা।