নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি সেই আমি

ভেবে দেখা

এই আমি সেই আমি › বিস্তারিত পোস্টঃ

জিল্লুর রহমান ; একই নৌকার মাঝি

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

পদ্মা যমুনায় অনেক পানি বয়ে গেছে । অনেক সুর , অনেক গান গীত হয়েছে । কিন্ত জিল্লুর রহমান একই গান গেয়ে গেলেন , একই নৌকা বেয়ে গেলেন । ঈশান কোণে মেঘ জমেছে ,কাল মেঘে ছেয়ে গেছে দুস্তর পারাবার , নদীতে ফণা তুলেছে কাল নাগিনী , কিন্তু তিনি ছাড়েননি নৌকার হাল । বদর বদর বলে সারা জীবন বেয়ে গেলেন একই নৌকা ।



ওয়ান ইলেভেনের কঠিন পরিস্থিথিতে যখন শেখ হাসিনা বন্দী সেনা কুঠিরে ,দেখা করাও দুষ্কর । একদিন বাক্স পেঁটরা বহু খুজে বের করলেন উকালতির সার্টিফিকেটটি । অনেকদিনের অব্যবহারে জীর্ণ কালো গাউনটি পরে ছুটলেন আদালতে মুজিব ভাইয়ের মেয়েটিকে বাচাতে, নেত্রীর আইনজীবি হিসাবে আইনী লড়াই লড়তে । বললেন, নেত্রী আমি এসেছি।



শেখ হাসিনার দু চোখে জলের ধারা , চিন্তাক্লিষ্ট নেত্রীর কণ্ঠে দীপ্ত উচ্চারন , চাচা এখন আর দুনিয়ার কোন শক্তি নেই আমাকে বন্দী রাখে, আমি বের হবই ইনশাল্লাহ ।



হে নৌকার মাঝি আল্লাহ আপনাকে বেহেশত দান করুন ।











মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আরমান28 বলেছেন: allaha take vehesto noseb korok(amin..)

২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

আমি ভুত বলছি বলেছেন: আল্লাহ্‌ নিশ্চয়ই তাকে ভেহেশটো করবেন।।

৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আমি ভুত বলছি বলেছেন: আল্লাহ্‌ নিশ্চয়ই তাকে ভেহেস্তো নছিব করবেন আমিন..।!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.