নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি সেই আমি

ভেবে দেখা

এই আমি সেই আমি › বিস্তারিত পোস্টঃ

ওরা স্কুলের স্যারোক মারছে ,মোকো থাপড়াইছে ,ধাক্কায়া ফেলে দিছে..............................................।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

"ওরা স্কুলের স্যারোক মারছে ,মোকো থাপড়াইছে ,ধাক্কায়া ফেলে দিছে , কইছে হরতালত দিন স্কুলত আসলে আবার মারিম ,তোমরা কন

আমরা কি স্কুলত পড়বার পাবারনং । "



উপরের কথা গুলি হরতালে হামলার শিকার খুনিয়া গাছ সরকারি প্রাথমিক বিদ্যাল্যের তৃতীয় শ্রেণীর ছাত্র আহত মাসুদ রানার ।



মানব জমিনের হৃদয় বিদারক রিপোর্ট টি কিংবা আমাদের সময় পড়ে দেখুন





প্রাথমিক বিদ্যালয়ে হামলা, ভাঙচুর, প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ ২০ ছাত্রছাত্রী আহত

শুক্রবার, ২৯ মার্চ ২০১৩



লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হরতাল সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হরতালকারীদের হামলায় প্রধান শিক্ষক, শিক্ষিকাসহ ২০ ছাত্রছাত্রী আহত হয়েছেন। সূত্র জানায়, দুপুর ১২টায় লালমনিরহাট খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হরতালকারী বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও বেঞ্চ ভাঙচুর করে। এ সময় কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বিদ্যালয় ছেড়ে পালিয়ে যায়। হরতালকারীরা প্রধান শিক্ষক আবদুল হাই, ৩ জন শিক্ষিকাকে মারপিট করে। বিদ্যালয়ের ছাত্রদেরকেও পিটিয়ে আহত করেছে। এতে প্রায় ২০ জন আহত হয়। পরে হরতালকারীরা পাশে খুনিয়াগাছ উচ্চ বিদ্যালয়ে হামলা চালায়। তারা খুনিয়াগাছ উচ্চ বিদ্যালয়ের জাতীয় পতাকা তুলে ফেলে। পরে স্থানীয় লোকজন হরতালকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ অবস্থায় ওই বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। অভিভাবক মহল হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষিকারা পুলিশ ভ্যানে লালমনিরহাটে চলে আসেন। ওদিকে প্রধান শিক্ষক আবদুল হাই জানান, বিদ্যালয় চলাকালে বিএনপির লোকজন আমাকেসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পিটিয়ে আহত করেছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, বিদ্যালয় চলাকালে বিএনপির লোকজন ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর করে শিক্ষকদের লাঞ্ছিত করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।







জামাত চায় না বাংলাদেশ শিক্ষা দীক্ষায় পাকিস্থান থেকে এগিয়ে যাক এবং লেখাপড়া শিখে মুক্তিযুদ্বের সঠিক ইতিহাস জানুক । তাহলে তাদের সমূহ বিপদ । কারন লেখাপড়া শিখলে তারা মঞ্চ ফঞ্চ তৈয়ার করে রাজাকারের মুক্তি চায় ।



খালেদা চায়না ছেলে মেয়েরা লেখা পড়া করুক । লেখা পড়ার প্রতি তার একটি স্বভাবজাত অনীহা আছে , সেটার একটি স্পষ্ট কারন দুষ্ট লোকেরা তার নিজস্ব এবং তার ছেলেদের শিক্ষাদীক্ষার প্রতি ইঙ্গিত করে ।



মাধ্যমিক পরীক্ষার সময় ৫ টি হরতাল ছাত্রদের কতটা ক্ষতি করেছে সেটা পরিমাপ করার মত শিক্ষা বা ইছা কোনটাই তাদের নেই । সামনে আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা কি এই বিষয়টা ভেবে দেখবেন



তাদের ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনার বলি হবে শিক্ষার্থীরা ?



যে রাজাকাররা ৩০ লক্ষ লোক মারল ২ লক্ষ মা বোনের ইজ্জত লুটল তাদের বাচাবার হরতালে বলি হবে আমাদের এই কোমল মতি ছাত্রদের শিক্ষা জীবন ।ছাত্রদের শিক্ষা জীবনের চাইতে বেশী মূল্যবান এই রাজাক্রদের জীবন?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার মায়ের চোখে অশ্রু কেনো ? জবাব চাই X((

২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

এই আমি সেই আমি বলেছেন: ভাই আডভান্স জবাব তারা আগেই দিয়ে রেখেছে ; তারা আরও রক্ত চায় , আরও অশ্রু চায় ।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

শাহীন ভূইঁয়া বলেছেন: ছোট্র কোমলমতি শিশুরা কি ভুলতে পারবে এই দৃশ্য ........কোন চিন্তা নিয়ে বড়ো হবে এরা ভেবেছে কেউ............? ভাবে না কখনো ...একটা বাঘ, সিংহ শিকার ধরার আগে অনেক ভাবে কিন্তু আমরা মানুষ ভাবিনা পরিণতি.....আজ মনে হয় মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব.....কখনো শ্রেষ্ঠ নয় ....হতে পারে না ......

৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

এই আমি সেই আমি বলেছেন: আমরা চিন্তিত হলেও কি জামাত শিবিত বাংলাদেশকে পাকিস্থানী্ অবয়ব দিতে চায় এবং সে লক্ষ্যে তারা ভালভাবেই এগিয়ে যাচ্ছে তাই তারা B-)) B-)) B-)) B-)) B-))

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

এসএমফারুক৮৮ বলেছেন: ভয়ঙ্কর অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.