নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি সেই আমি

ভেবে দেখা

এই আমি সেই আমি › বিস্তারিত পোস্টঃ

এক বেবি রাজাকারের জন্য সাফার করবে দেশের ১৬ কোটি জনগণ ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

আজকের হরতাল কেন ডেকেছে , কে ডেকেছে ?



এক পোনা রাজাকার ( বেবি রাজাকার ) কে গ্রেফতার করেছে পুলিশ আর তার জন্য জামাত শিবির হরতাল ডেকেছে ।





বিএনপি আগে ঠারে ঠুরে জামাতের হরতালে সমর্থন দিত । ম্যাডাম আগে নেকাব বজায় রেখে কথা বলতেন । সিঙ্গাপুর থেকে ফিরে তিনি সেটা ফেলে দিয়ে বললেন এখন থেকে ১৮ দল এক সাথে আন্দোলন করবে ।



এই হরতালে সমর্থন প্রসঙ্গে বিএনপির নেতারা যা বলেন এক কথায় তা শাক দিয়ে মাছ ঢাকা নয় এটা মাছ দিয়ে মাছ ঢাকা ।





যারা বাংলাদেশই চায়নি , একবারের জন্যও যারা বলেনি ৭১ এ তারা ভুল করেছে ,যারা বাংলাদেশের অভ্যুদয়কে এখনও মেনে নেয়নি । আর সেই রাজাকারের বাচ্চার জন্য বাংলাদেশে হরতাল হবে। রাস্তায় গাড়িতে মানুষ পুড়িয়ে মারবে , পাকিস্থানের আদলে পুলিশকে এভাবে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় রক্তাক্ত করবে । নিভিয়ে দিবে অন্তুর চোখের দৃষ্টি , আর আমরা দেখব অন্তুর অসহায় মায়ের করুণ ভয়ার্ত চাহনি । আজকে দেখলাম ঢাকা চট্টগ্রাম রেল লাইন উপড়ে ফেলেছে । ৩০ জন আহত হয়েছে । এক ভয়ানক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রেলের অগণিত যাত্রী । ইঞ্জিন সহ কয়েকটি বগি লাইন চ্যূত হয়েছে । এই তস্য রাজাকারের জন্য ঘটে যেতে পারত বাংলাদেশের ভয়াবহতম দুর্ঘটনা ।



যারা দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বেহেশত ফেরি করে , যারা সাইদীর ছবি চাঁদে দেখা গিয়েছে বলে ভন্ডামি করে জঘন্যতম নারকীয় তান্ডব চালায় তাদের গ্রেফতার করলে এই বাংলাদেশে হরতাল হবে আর এই বেবি রাজাকারের জন্য ঢাকা হরতালে সাফার করবে দেশের ১৬ কোটি জনগণ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: সব ভণ্ড
কি চায় ক্ষমতা না ইসলাম
ধর্মান্ধদের আল্লাহর নিকট নেই দাম

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নষ্ট শয়তান বলেছেন: এই সেই আওয়ামীলীগ। ব্লগারদের ঠান্ডা পানি আর বিরিয়ানী খাইয়ে মাসের মাসের পর মাস পরম মমতায় গৃহপালিত জন্তুর মত লালন পালন করেছে। সময় এসেছে এখন ব্লগারদের ঝাটা পেটা করে দূরে সরিয়ে দেবার। কারন আর কিছুই না। ভোটের আগে আবার ধর্ম ভিত্তিক দল গুলোর সমর্থন আদায় করা।

আহ প্রিয় আওয়ামীলীগ। ১৯ জন ভিআইপি ব্লগারদের কোয়ালিটির বিচার না করে দলীয় সুবিধায় পুলিশ প্রটেকশন দিয়েছে। সময় এসেছে ওই পুলিশ দিয়েই তাদের আবার ধরিয়ে নেবার। ভিআইপি ব্লগার মগাচীপ ই হয়ত প্রথম শিকার।

এই সেই আওয়ামীলীগ। প্রধানমন্ত্রী রাজীব নামক নোংরা কীটের বাসায় যেয়ে তাকে শহীদ ঘোষনা করে আসে। যদিও কোন হত্যাই গ্রহনযোগ্য না। শাহবাগে রাষ্ট্রীয় মর্যদায় তার যানাজা পড়া হয়।

এই সেই আওয়ামীলীগ। যারা ১৯৭৪ সালের ২৮শে ডিসেম্বর এক দলীয় শাষন ব্যাবস্থা কায়েম করে যেমন সমস্ত মুক্তচিন্তার খবরের কাগজের কন্ঠ রোধ করে বাকশাল কায়েম করে আজকে সেই এক ই খর্গ তুলে নিয়ে স্বাধীন চিন্তার অনলাইন এ্যাক্টিভিষ্টদের গলা চেপে ধরার পায়তারা করছে।

প্রিয় আওয়ামীলীগ। বিশ্বজিত হত্যার পর দোষ দেয়া হয় বিএনপির ওপর অথচ দুনিয়ার সবাই দেখেছে কারা বিশ্বজিত হত্যা করেছে।

প্রিয় আওয়ামীলীগ। নারায়নগঞ্জের ত্বকির বাবার সন্তান হত্যার বিচার কি আপনার শাষন আমলে পাবে? নাকি আপনার দাবী হবে এই বিচার চাওয়ার জন্য আর এক টার্মের ক্ষমতা দখল?

মাননীয় আওয়ামীলীগ। নরসিংদীর লোকমান হত্যার কিন্তু কোন সুরাহা হয় নি যদিও তিনি আপনার দলের একজন নেতা ছিলেন? কি জবাব?

সন্মানিত আওয়ামীলীগ। ইলিয়াস গুমের কোন সুরাহা কিন্তু হয়নি। আপনি বিরোধীদলে গেলে আপনার নেতারা যদি এই ভাবে গুম হয়ে যায় আমরা কি বিচার দাবী করব না?

সুপ্রিয় আওয়ামীলীগ। আপনি তারেক জিয়ার খাম্বা নিয়ে খুব উদ্ভিগ্ন। সেই বিদেশ থেকে টাকা আদায় করে নিয়ে আসছেন। সাধু। সাধু। পদ্মা সেতুর টাকা কিন্তু কিছু এখনো দেশে আছে সেগুলো উদ্ধারের কি করলেন?

মহামান্য অওয়ামীলীগ শেয়ারবাজারের টাকা গুলো কোথায় গেল? এত টাকা! স্রেফ বাতাসে গায়েব হয়ে গেল?

এই সেই আওয়ামীলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই অ্যান্থনী মাসকারেনহাস কে বলেছেন, শক্তিশালী সেনাবাহিনী গঠনে বিরুদ্ধে (বাংলাদেশ রক্তের ঋন পৃঃ ৪১)তাহলে কি ধরে নেব তারই ধারাবাহিকতায় বিডিআর হত্যাকান্ড?

প্রিয় আওয়ামীলীগ। টিপাই মুখ বাধের কি হল? হয়ে গেছে নাকি এখনো কিছু বাধ আছে?

এই সেই আওয়ামীলীগ। দেশের সবার প্রিয় র্যাব কেন আজকে রক্ষী বাহিনীর মত আচরন করে?

এই সেই আওয়ামীলীগ। ডেস্টিনি দূর্নিতির তীর কিন্তু আপনার দলের দিকে

মহামান্য আওয়ামীলীগ। ইউনিপের টাকা নাকি লন্ডনে আপনার কোন আত্মীয়ের কাছে গেছে? কই কোন কিছুই তো বললেন না।


শেয়ার বাজার, কুইক রেন্টাল, হলমার্ক, বৈদেশিক শ্রমবাজার, ডেসটিনি, গ্রামীন, বিডিআর .........
দ্রব্যমূল্য সহ প্রশাসান শিক্ষা ক্ষেত্রে অরাজকতা, এত সব ব্যর্থতা চউক্ষেই পড়ে না?????????

ভিন্নমত দলনে দেখা মাত্র গুলির নির্দেশ দেবার পরও কি সরকারকে কোলে নিয়া আন্দোলন করবে?????


এই সব বালছাল কইয়া আর সত্য ধামাচাপা দেয়া যাইব না।

চেতনা বেচা শেষ। এইবার সত্য বলার সময় আসছে।

যেই আওয়ামীলীগ ১৭৩ দিন হরতাল দিল তত্ত্ববধায়ক ইস্যুতে....
সেই আওয়ামীলিগ আবার তা বাদ করলো কোন যুক্তিতে?

আর বাদ করলে- বিগত ১৭৩ দিনে জাতির যে অর্থনৈতিক, রাজনৈতিক, আন্র্তজাতিক, শিক্ষা সহ সকল খাতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে- তার ক্ষতিপূলন দিতে হবে।

চোখের টিনের চশমা খোল, সময় থাকতে- নইলে পরে কানলেও লাভ হবে না।

কারন-সময় গেলে সাধন হবে না ;)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

এই আমি সেই আমি বলেছেন: ভাই কার বক্তব্য কোত্থেকে নিয়ে আসলেন ? ধার করা কথা তাও আমার পোস্টের সাথে সামঞ্জস্য কোথায় ?

এক ছাত্র গরু রচনা মুখস্থ করে এসে দেখে বাংলাদেশের নদী এসেছে । গরুকে নদীতে ফেলে দিয়ে শুরু করলেন গরু রচনা ।

পোস্টের কন্টেন্টে আপনার মন্তব্য করুন ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

মেহেদী হাসান মানিক বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: নষ্ট শয়তান বলেছেন: এই সেই আওয়ামীলীগ। ব্লগারদের ঠান্ডা পানি আর বিরিয়ানী খাইয়ে মাসের মাসের পর মাস পরম মমতায় গৃহপালিত জন্তুর মত লালন পালন করেছে। সময় এসেছে এখন ব্লগারদের ঝাটা পেটা করে দূরে সরিয়ে দেবার। কারন আর কিছুই না। ভোটের আগে আবার ধর্ম ভিত্তিক দল গুলোর সমর্থন আদায় করা।


কোন রাজনৈতিক দলের সমর্থক হিসেবে নয় তবে কথাগুলা সত্যি বলেই মনে হচ্ছে।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

এই আমি সেই আমি বলেছেন: এক ছাত্র গরু রচনা মুখস্থ করে এসে দেখে বাংলাদেশের নদী এসেছে । গরুকে নদীতে ফেলে দিয়ে শুরু করলেন গরু রচনা ।

পোস্টের কন্টেন্টে আপনার মন্তব্য করুন ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

আমি মেহমান বলেছেন: সত্যিকারের মানুষেরাই তাদের 'বেবী'দের যত্ন নেয়! অধুনালুপ্ত সরীসৃপবিশেষরা তাদের
মৃতদের পরিশোধ নেয়ার নেশায় ঘোর পাগল - কি বলেন?


০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

এই আমি সেই আমি বলেছেন: ৭৫ এর পর মুক্তিযুদ্বার ঔরসে জন্ম নিল বেবি রাজাকার আর তারা পরম যত্নে তাদের আজও লালন করছে । "সত্যিকারের" মানুষেরা যেভাবে বেবিদের যত্ন নিয়ে মোটাতাজা করছে তার ফল অবশ্যই তারা ভোগ করবে ।

অবশ্যই তারা ৭১এ তাদের শহীদদের প্রতিশোধ নেবার জন্য পাগল যেমনটা জার্মানরা এখনও নাজীদের খুজছে, কি বলেন ?

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

আহমেদ রিজভী বলেছেন: চেতনা নিবেন চেতনা ! হরেকরকম চেতনা আছে চেতনা ।
আসেন ভাই লন ভাই চেতনা । চেতনা নিবেন চেতনা !

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

এই আমি সেই আমি বলেছেন: আমাদের চেতনা আদি ও অকৃত্রিম । চেতনার ফেরিওয়ালাদের কদর ৭৫ এর পর আজন্ম পাপের ফসল যারা তাদের কাছে ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

তথই বলেছেন: আচ্ছা আওয়ামীলীগ এখন ছাগু কেন হয়না?

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

এই আমি সেই আমি বলেছেন: কারন আম গাছে জাম্বুরা ধরে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.