| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাবা বাবা যা লিখেছে তা কোন মতেই সমর্থন করা যায় না । আমি নুরানি চাপা সম্পূর্ণ পড়তেও পারিনি , মাথা ঘুরে যায় । কিন্তু এটাকে ব্লগের সীমিত পরিসর থেকে হাইলাইট করে জনগণের মধ্যে প্রচার করে উসকানি দিয়ে দাঙ্গা লাগানো্, এটা মাহমুদুর রহমানের নবী প্রেম বা ইসলাম প্রেম নয় । জামাতি মালিকানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উদ্দেশ্য ভিন্ন।
মত প্রকাশের স্বাধীনতার ধুঁয়া তুলে প্রথম আলো বা অন্য কোন পত্রিকা যদি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস ছাপিয়ে এই ধরনের দাঙ্গা বাঁধায় তাহলে কি এটাকে সমর্থন করা যায় ?
অনেকেই একটি খোঁড়া যুক্তি বার বার উল্লেখ করে থাবা বাবা লিখতে পারলে মাহমুদ বাবা কেন ছাপতে পারবে না । ব্যাপারটা তাহলে এই দাঁড়ায় সালমান রুশদি লিখতে পারলে প্রথম আলো কেন ছাপতে পারবে না ? এখানেই একজন পেশাদার সম্পাদকের সাথে বাইচান্স সম্পাদকের পাথক্য ।
কাবাঘরের খিলাফ পরিবর্তনের অনুষ্ঠানের দৃশ্যকে সাইদির মুক্তির জন্য মানবন্দ্বন বলে তার পত্রিকায় ছবি ছাপিয়ে যে প্রচারনা চালিয়েছে এখন পর্যন্ত সে কোন দুঃখ প্রকাশ বা ভুল স্বীকার করেনি । আর এটা সে করবে না ।এর গুঢ় কারন এখন বিভিন্ন পত্রিকায় প্রকাশ পাচ্ছে । কারন প্রতিটা এ ধরনের এসাইনমেন্টের জন্য সে বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকে ।
মওদুদীর ফাঁসি হয়েছিল কাদিয়ানী দাঙ্গা লাগানোর জন্য , আর এই দাঙ্গা, উত্তরা ষড়যন্ত্র সহ অনেক অঘটনের নায়ক এই লোকটার আস্পর্ধা আর খুঁটির জোর দেখে আমি যারপরনাই বিস্মিত ও হতাশ । রাষ্ট্র এবং আইনের প্রতি তার চ্যালেঞ্জ এবং উদ্বত উক্তি আমাদের আক্ষরিক অর্থেই শঙ্কিত করে আবার কোন দুর্যোগে ফেলে দেশ এবং জাতিকে । এমন একটি দূবৃত্তের কাছে রাষ্ট্র যন্ত্র অসহায় , তার কি কিছুই হবে না ?
আর হবে কি করে যখন দেখি তার জন্য খালেদা জিয়ার মায়া কান্না আর বীর মুক্তিযোদ্বা কাদের সিদ্দিকি নোবেল চায় ।
২|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
এই আমি সেই আমি বলেছেন: ব্যস শুরু করে দিলেন চেনা পথে ত্যানা প্যাচানো । আমার পোস্ট ভাল করে পড়ে দেখুন । আমি স্পষ্ট ভাষায় লিখেছি আমি থাবা বাবার নুরানি চাপা সমর্থন দুরের কথা পড়তেও পারিনি । আর এখন তো সব বেরিয়ে আসছে থাবা বাবা নয় এগুলি সব লিখেছে আপনাদের মাহমুদ বাবা ।এগুলি সব ফেব্রিকেটেট।
এগুলি সব বিশ্ব ব্যপী জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের আর একটি খেলা ।
৩|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: থাবা বাবা কোন একক ব্যক্তি না, এটা একটা সিন্ডিকেট, এরা ধর্মকারী, মুক্তমনা, আমারব্লগ, ইস্টিশন - এইসব প্রচন্ড ইসলামবিদ্বেষী ও ঘৃনা ছড়ানো ব্লগগুলো আমাদের শিক্ষিত সমাজের মানস গঠনে ভয়াবহ নেতিবাচক, ফ্যাসিবাদী ও হিংসাত্মক অবদান রাখছিল. এরা ইসলামের বিরুদ্ধে ঘৃনা ও উস্কানি ছড়িয়ে নোংরা ট্যাগিং, গালাগাল ও ব্লগ-দাঙ্গা বাধিয়ে রেখেছিল যা মাঝে মাঝেই উত্তপ্ত হত, এখনও হয়. থাবাবাবা, আসিফেরা এইসব দাঙ্গাবাজি কর্মকান্ডে ব্লগ কর্তৃপক্ষের বরাবরই প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ লাই পেয়ে এসেছে. সামহোয়্যারেও এই লাই বরাবর ছিল, যে ব্লগগুলার কথা বললাম তার চেয়ে একটু কম উগ্র মাত্রায়. এই ভয়াবহ ঘৃনার চর্চার বিষয়টি আদালতে নিয়েও কোন কাজ হয়নি, থাবা বাবাদের কোন লাগাম টেনে ধরেনি কেউ, ধরতোও না. এই বিষয়টিকে অত্যন্ত বিরূপ ও প্রতিকূল পরিস্থিতিতে জনগণের সামনে ধরে যে সাহসের পরিচয় দিয়েছেন মাহমুদুর রহমান তাতে আমি তাকে সশ্রদ্ধ সালাম জানাই.
মাহমুদুর রহমান কোন দাঙ্গা লাগায়নি, থাবাবাবারা ব্লগে যে দাঙ্গা বাধিয়ে বসেছিল সেই উস্কানি, সেই দাঙ্গার ভয়াবহ ধরনটা সমাজকে জানিয়ে তার সামাজিক দায় পালন করেছেন ও দেশকে নষ্টদের অধিকারে যাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন. মাহমুদুর রহমানের জন্যই আমাদের সমাজের একাংশে গোপনে বেড়ে উঠা ক্যান্সারের প্রতিষেধকের কথা আজ শুধু হেফাজতিরা না, এমনকি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী সবাই বলছে. মাহমুদুর রহমানের জন্যেই আসিফকে ধরা হয়েছে এবং তাদের কাছে অন্তত এটুকু বার্তা স্পষ্ট পৌছেছে যে, ভার্চুয়াল জগতের সীমাহীন স্বাধীনতার সুযোগে ইসলাম বা অন্য কোন দায়িত্বজ্ঞানহীন উস্কানি ও দাঙ্গামূলক বক্তব্য দেয়াটা পূর্বাপর দায়মুক্ত কোন বিষয় না.
৪|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
এই আমি সেই আমি বলেছেন: মাহমুদুর কে কারা সমর্থন করে সেটা থাক ।
আপনি আবার ভাল করে পড়ে দেখুন আমি কিন্তু থাবা বাবাকে সমর্থন করিনি । আর আসিফদের সংখ্যা কিন্তু ব্লগে আক্ষরিক ভাবেই একান্তই নগণ্য তারপরও আমরা যখন তাদের পোস্ট দেখেছি তখন আমরা ঝাপিয়ে পড়েছি । মাহমুদূর রহমান বা খালেদার মত ব্যক্তিরা যাদের জীবন যাপন , আচার ব্যবহার , পোশাক পরিচ্ছদ কতটা ইসলাম সম্মত বা ইসলামী আইনে তারা কি সেই উপযুক্ত ব্যক্তি যে এই নগণ্য সংখ্যক ব্লগারদের জন্য আমাদের ঢালাও ভাবে নাস্তিক এবং নস্ট ছেলে বলে অভিহিত করবেন ।
আমি আগেই উল্লেখ করেছি আবারও উল্লেখ করছি এটা এই সমস্ত ব্যক্তির নবী প্রেম বা ইসলাম প্রেম নয় । তাদের উদ্দেশ্য যে কি সেটা বিশেষত এই সময়ে এটা বুঝার জন্য কারও বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই এবং অবশ্যই সেটা আপনার আছে ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
বিডি আইডল বলেছেন: প্রধানমন্ত্রী কর্তৃক স্বীকৃত শহীদ থাবা_বাবাকে নিয়ে আপনি মস্করা করার দুঃসাধ্য দেখান কি করে?