নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি সেই আমি

ভেবে দেখা

এই আমি সেই আমি › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য মুছলেই মাহমুদুর রহমানের অপকর্ম ঢাকা যাবে না ।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

একটা পোস্টে দেখলাম মাহমুদুর রহমানের জন্য কান্নার রোল পড়ে গেছে , চোখের পানিতে ভেসে গেছে ব্লগ ।View this link আমি রুমাল হাতে তাদের চোখ মুছবার জন্য ব্লগে ঢুকে একটা মন্তব্য করেছিলাম । কিছুক্ষণ পর দেখি আমার মন্তব্য গায়েব ।সৎ সাহস থাকলে আমার মন্তব্যের যুক্তি খণ্ডন করুন , আমি কোথায় ভুল করেছি সেটা আমাকে ধরিয়ে দিন । তা না করে আমার মন্তব্য মুছে দেয়া কাপুরুষতার লক্ষন।



কি লিখেছিলাম সে মন্তব্যে ? আমি কতিপয় ছবির মাধ্যমে মাহমুদুর রহমানের ভণ্ডামির মুখোশ উন্মোচন করেছিলাম । আসুন আবার চেষ্টা করা যাক ।



দেখেন কতবড় চালবাজ সে , জেল খানায় অনশন করেছে , জান যায় যায় , মুখে অক্সিজেন মাক্স লাগিয়ে শুয়ে আছে । কিন্তু সম্পূর্ণ চোখ খোলা আবার দেখেন মুসলমানিত্ব প্রমাণ করার জন্য পাশে কুরআন শরিফ রাখা ।





এবার আসা যাক এত বড় ধর্ম প্রাণ মাহমুদুর রহমান কি কাণ্ড করেছেন । সমগ্র মুসলিম বিশ্ব প্রত্যহ যে কাবা শরিফ কে পাঁচ বার কেবলা করে সেজদা দেই এই প্রতারক সেই কাবা শরিফের গিলাফ পরিবর্তনের দৃশ্যকে সাইদির মুক্তির জন্য মানব বন্দ্বন বলে নিউজ করে ।



আসল নিউজ



কাবা শরিফের গিলাফ পরিবর্তনের দৃশ্য





আমার দেশে মাহমুদ কতৃক বানানো নিউজ





আর ভণ্ড মাহমুদ দেখুন সেই দৃশ্যকে সাইদির মুক্তির জন্য মানব বন্দন বলে চালিয়ে দেয় ।



থাবা বাবা যা লিখেছে তা কোন মতেই সমর্থন করা যায় না । আমি নুরানি চাপা সম্পূর্ণ পড়তেও পারিনি , মাথা ঘুরে যায় । কিন্তু এটাকে ব্লগের সীমিত পরিসর থেকে হাইলাইট করে জনগণের মধ্যে প্রচার করে উসকানি দিয়ে দাঙ্গা লাগানো্‌, এটা মাহমুদুর রহমানের নবী প্রেম বা ইসলাম প্রেম নয় । জামতি মালিকানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উদ্দেশ্য ভিন্ন।



মত প্রকাশের স্বাধীনতার ধুঁয়া তুলে প্রথম আলো বা অন্য কোন পত্রিকা যদি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস ছাপিয়ে এই ধরনের দাঙ্গা বাঁধায় তাহলে কি এটাকে সমর্থন করা যায় ?



অনেকেই মত প্রকাশের স্বাধীনতার ধুয়া তুলে যুক্তি দেখায় থাবা বাবা লিখতে পারলে মাহমুদ বাবা কেন ছাপতে পারবে না । ব্যাপারটা তাহলে এই দাঁড়ায় সালমান রুশদি লিখতে পারলে প্রথম আলো কেন ছাপতে পারবে না ?





মওদুদী কাদিয়ানী দাঙ্গা লাগানোর জন্য ফাঁসি হয়েছিল , আর এই দাঙ্গার জন্য মাহমুইদ্যার ফাসি চাই ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

দিশার বলেছেন: মাহমুদুর , মৌদুদির পথে যাইতেসে, পার্থক্য মৌদুদী ইন্টার ফেল ভন্ড ছিল, আর মাহমুদুর শিক্ষিত। জামাত বিএনপি ক্ষমতায় গেলে, মাহমুদুর ইসলামী চিন্তাবিদ মৌলানা মাহমুদুর হিসাবে আত্ম প্রকাশ করবে। জোট সরকার এর আমলে তো মাহমুদুর এর হাতে কখনো কোরান শরিফ ও দেখি নাই, মুখে চাপ দাড়ি ও না . এখন এগুলা সাথে রাখার মানে কি? ভন্ডামি

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

এই আমি সেই আমি বলেছেন: এক বানর যেমন তার লেজের আগুনে সারা শহরে আগুন লাগায় , আর এই মাহমুদ দেখুন কিভাবে তার আমার দেশ লেজের মাধ্যমে কানসাটে , ফটিকছড়িতে আগুন লাগাচ্ছে ।

২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

এম এস আই জুেয়ল বলেছেন: ডিলেট মারা মারা মন্তব্যটি কি ছিল আন্দাজ করতে পারেন?একটু শেয়ার করুন।দেখি আপনি কি লিখেছিলেন।

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

রমনা টেক বলেছেন: আপনি কি মন্তব্য করেছিলেন?

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

এম এস আই জুেয়ল বলেছেন: ভাইবান, ১০:৪২টার সময় পোস্ট ছেড়েই ঘুমিয়ে পড়লেন?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

এই আমি সেই আমি বলেছেন: না ভাই ঘুমাই নাই । অন্যত্র ব্যস্ত ছিলাম । মন্তব্য টা দীর্ঘ ছিল । স্মৃতি থেকে পুরা মন্তব্যটাই পোষ্ট আকারে দিলাম । শব্দ প্রয়োগ এদিক সেদিক হতে পারে । ছবি গুলিও ছিল । আমার মনে হয় সেটাই ওদের গাত্র দাহের কারণ ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

চিকন আলি বলেছেন: কি কইছিলেন.......??? সেটা না কইয়া হুদাই চিল্লাইলে কাম হইবো না।

আর নুরানি চাপা আমারদেশ ছাপার আগে ইনকিলাব ছাপাইছে। শুধু আমারদেশের দোষ দেন কেন.....??
তারোও আগে রাজীব মারা যাবার পর টাইমস অব ইন্ডিয়াতে শিরোনাম দিছিলো Anti Islamist blogger killed.
টাইমস অব ইন্ডিয়া কেমেন জানলো রাজীব Anti Islamist ?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

এই আমি সেই আমি বলেছেন: সংবাদ পত্রে কোন নিউজ করার কিছু নর্ম , এথিকস, রীতিনীতি আছে । নিউজ করা আর নিউজের মাধ্যমে উস্কানি দেয়া এক কথা নয় । বিগত দিনে আমার দেশে প্রকাশিত নিউজ গুলি লক্ষ্য করলেই আমার কথার সত্যতা মিলবে । হ্যাঁ কিছু লোকের কাছে এই সংবাদ গুলি উপাদেয় হতে পারে । ফটিক ছড়ি নিয়ে দেয়া খোকার সেই অর্বাচীন বক্তব্যের মত । কোন দায়িত্বশীল ব্যক্তি প্রতিষ্ঠান এই ধরনের উস্কানিকে সুস্থ মনের পরিচয় বলে মনে করতে পারে না ।

হ্যাঁ ইনকিলাব প্রথম ছাপিয়েছিল । কিন্তু পরবর্তীতে ইনকিলাব সেই ঘটনাকে বিশেষ উদ্দ্যেশ্যে ফেনিয়ে তুলে নাই । আমার দেহ সেটা লুফে নেয় ।

জামাতের বিশ্বব্যাপী মিলিয়ন ডলার প্রজেক্টের জে জাল পাতা তার মাধ্যমে ঘণ্টা খানেকের মধ্যে রাজীব কি ছিল সেটা জানাবার দায়িত্ব জামাত নিজেই নিয়ে নেয় ।





৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

Toriqul বলেছেন: সাধু সাবধান

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

এই আমি সেই আমি বলেছেন: মাহমুদ এবং তার চেলাদের সাবধান হওয়া উচিত ।

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

এম এস আই জুেয়ল বলেছেন: ধন্যবাদ ভাইজান,তবে তেঁতে উঠবেন না।তার আগে আমাকে কয়টা কথা বলতে দিন।
প্রথম কথা-সাগর রুনির কথা আমরা কম বেশি জানি।তার বিচার আজও হয়নি।জানিনা আদৌ হবে কিনা!
দ্বিতীয় কথা-জনকন্ঠ পত্রিকার প্রথম শ্রেণীর কিছু ব্যক্তিত্বকে অনেকদিন অকথ্য নির্যাতন সইতে হয়েছিল।
তৃতীয় কথা-আসিফ মহউদ্দীন সহ কয়েকজন ব্লগার আটক আছেন।তারা কে কোথায় আছেন,কেমন আছেন জানিনা।
চতুর্থ কথা-মাহমুদুর রহমানের শাররীক অবস্থার কথা যা আপনার পোষ্ট থেকেই জানা যায়।
শেষ কথা-আপনী আমি একজন ব্লগার।মানে প্রকারান্তরে সাংবাদিক।
তাহলে সাংবাদিক নির্যাতনে আপনার আমার চোখ দিয়ে কি পানি আসে না?আসিফের উপর নির্যাতনে আমরা কি শিউরে উঠি নাই?আমরা কি সমব্যথি নই?সরকার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আওয়ামীলীগ, বিএনপি, জামাত রাজনৈতিক প্রতিষ্ঠান।তারা রাজনীতি করবে এটাই স্বাভাবিক।সাথে আমি আপনিও যদি রাজনীতি শুরু করি তবে ব্লগে কেন,রাজনৈতিক মাঠ রয়েছে।আপনার লেখাটি মি: হানিফ,কামরুল,মহিউদ্দীন,নাসিম,ইনু সাহেবদের প্রতিধ্বনি।ব্লগে এমনটি অনেকেই করি।তখন ব্লগার আর রাজনৈতিক কর্মীর মধ্যে প্রার্থক্য থাকে না।আমার কথা হল-আপনি ব্লগার আমি ব্লগার,আপনি সাংবাদিক আমি সাংবাদিক।ব্যস এটাই আমাদের ঐক্যের পরিচয়।ব্লগ একটি প্লাটফর্ম।এর সার্বজনীনতা,গ্রহণযোগ্যতা আসুন তৃণমূল মানুষদের দুয়ারে পৌছে দিই।শত্রু-মিত্র সবার ব্যথায় সমব্যথি হই।আমরা আমাদের পরিচয়টা ধরে রাখি।
পরিশেষে আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় শুভরাত্রী।সৃষ্টিকর্তার সকল সৃষ্ট সুখি হোক।মানবতার জয় হোক।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

এই আমি সেই আমি বলেছেন: তেতে উঠব কেন ? তাহলে তো আমার আর মন্তব্য ডিলিটকারীর মধ্যে কোন প্রাথক্য থাকেনা ।

আপনার প্রথমত , দ্বিতীয়ত ....... এই গুলি আমার কাছে পরিষ্কার নয় , তাই থাক ।

একজন ব্লগার রাজনীতিক বা একজন রাজনিতিক ব্লগার হতে পারবেন না এমন কোন কথা নাই । আমি একটি পক্ষ নিতে পারব না এটা থিক ঠিক নয় । আপনিও নিতে পারবেন । একজন সচেতন নাগরিক হিসাবে সমসাময়িক ঘটনা থেকে কিভাবে চোখ বন্ধ্ব করে রাখবেন ? কিন্তু কথা হল আমি কোন আদর্শকে সমর্থন করতে গিয়ে সমস্ত নীতি নৈতিকতাকে বিসর্জন দিতে হবে ? আমি আমার বিবেককে কেন হাসিনা খালেদার কাছে বন্দক দিব ?

কাবা ঘরের ঘটনাকে নিয়ে মাহমুদর রহমান জে মিথ্যাচার করেছেন সেটা কোন মানদণ্ডেই ব্যাখ্যা করা যায় না ।

আর উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজীবের ঘটনাকে দিনের পর দিন হাইলাইট করে দেশে যে বিশেষ পরিস্থিতির সৃষ্টি করেছেন আমি তার প্রতিভায় মুগ্ধ । এটা কতটুকু সমীচীন ?

আপনি আমার ব্লগে সু স্বাগতম ।



































৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

সেফানুয়েল বলেছেন: @এম এস আই জুেয়ল

আমরা সবাই একই কাতারে বলে সত্যকে সত্য বলা যাবে না???? না সত্য কে এড়িয়ে যাব?? আসুন ভালো এবং কল্যানকর কিছু নিয়ে ঐক্য গড়ি কোন প্রতারকের প্রতি সস্তা সেন্টিমেন্ট প্রকাশের জন্য নয়।

আপনার ১ম থেকে ৩য় দাবির প্রতি সহমত।

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

সেফানুয়েল বলেছেন: @এম এস আই জুেয়ল

আমরা সবাই একই কাতারে বলে সত্যকে সত্য বলা যাবে না???? না সত্য কে এড়িয়ে যাব?? আসুন ভালো এবং কল্যানকর কিছু নিয়ে ঐক্য গড়ি। মাহমুদুর রহমানের মত কোন ফ্রড, প্রতারকের প্রতি সস্তা সেন্টিমেন্ট প্রকাশের জন্য নয়।

আপনার ১ম থেকে ৩য় দাবির প্রতি সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.