নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি সেই আমি

ভেবে দেখা

এই আমি সেই আমি › বিস্তারিত পোস্টঃ

ইমরানকে ধিক্কার কিন্তু যখন এই দেশেরই একজন নেত্রী এভাবে যুদ্বাঅপরাধীদের পক্ষ নেয় তার বেলায় ?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

প্রথম আলোর অন লাইন সংস্করণে একটি খবর পড়লাম “এবার কাদের মোল্লার পক্ষে ইমরানের সাফাই” । যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে এবার সাফাই গাইলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আজ মঙ্গলবার জানায়, গতকাল সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে ইমরান খান দাবি করেন, ‘কাদের মোল্লা নির্দোষ। যে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেগুলোও “ভুয়া”।’

এই পর্যন্ত (1237 P.M. ) সংবাদটিতে ১৯০ টি মন্তব্য এসেছে আর সব গুলি মন্তব্যতেই ইমরান খান এবং পাকিস্তানের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পেয়েছে । আর মন্তব্য গুলির পক্ষে প্রচুর লাইক পড়লেও অত্যন্ত পরিতাপের বিষয় কিছু ডিসলাইক পড়েছে ।

কাদের মোল্লা ছিল পাকিস্তানের Most obedient servent বা পাচাটা কুকুর আর কুকুরের প্রতি মনিবের সহানুভূতি থাকাটা অস্বাভাবিক কিছু নয় । কিন্তু পরিতাপের বিষয় এই ডিস লাইক প্রদানকারীরা । আমরা সহজেই বুঝতে পারি এরা হল ৭১ এর রাজাকার এবং তাদের পোষ্যপুত্ররা ।

কিন্তু তার চাইতেও পরিতাপের বিষয় বি এন পি যখন কাদের মোল্লার ফাঁসিতে কোন প্রকার প্রতিক্রিয়া জানায় না । সারা দেশ যখন কাদের মোল্লার ফাঁসিতে আনন্দ উল্লাসে উদ্বেলিত তখন বিএনপি মুখে কুলুপ এটে থাকে ।

৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভূলুণ্ঠিত হয় যখন খালেদা জিয়া সিলেটের জনসভায় নাম ধরে গুয়াজম নিজামীর মুক্তি চায় । ঐতিহাসিক সোহরাওয়ারদি উদ্যানে, যেখানে ৯০ লক্ষ পাকিস্তানি সৈন্যের আত্মসমপর্ণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়, কিছুদিন আগেও খালেদা জিয়া যুদ্বাঅপরাধীদের সেখানে রাজনৈতিক বন্দী বলে ঘোষণা করেন এবং আরও ঘোষণা দেন যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের তিনি মুক্ত করে দিবেন ।

আমরা ইমরান খানের বক্তব্যে তীব্র নিন্দা ও উষ্মা প্রকাশ করে কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে নানা প্রস্তাব দেই । কেউ কেউ প্রস্তাব রেখেছেন পাকিস্তানের এয়াম্বেসডের কে ডেকে এনে কৈফিয়ত তলব , কিংবা তাকে বহিষ্কার করা ইত্যাদি ।



কিন্তু যখন এই দেশেরই একজন নেত্রী এভাবে যুদ্বাঅপরাধীদের পক্ষ নেয় তার বেলায় ?





মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
অন্তত এটা স্বীকার করল যে - এই কাদের সেই কাদেরই।
এই কাদের সেই পাকিস্তানের প্রভুভক্ত কুকুর!

হিংশ্র কুকুরদের মনিবেরা তার পক্ষ নিবে - এতে অবাক হওয়ার কি আছে?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

এই আমি সেই আমি বলেছেন: কিন্তু কুকুরদের এই দেশীয় মনিবরা কিন্তু সবসময় কোলা ব্যাঙ্গের মত গলা ফুলিয়ে বলে তাহারা শহীদ মুক্তি যোদ্বা জিয়াউর রহমানের দল এবং তাদের দলেই বেশী মুক্তি যোদ্বা আর শেখ মুজিব পাকিস্তানে দাওয়াত খেতে গেছে তাজ উদ্দিনরা কলিকাতার হোটেলে আর পদ্মার ইলিশ দিয়ে ভাত খেয়েছে ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: নির্মম হলেও অতিসত্য কথা অনেকেই আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনও বিশ্বাস করে না। তাদের প্রতিহত করাই নতুন ভাবে মুক্তি কামীদের কাজ। জয় হোক বাংলার ,জয় হোক তারুণ্যের।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

এই আমি সেই আমি বলেছেন: জয় হোক বাংলার ,জয় হোক তারুণ্যের।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

নিজাম বলেছেন: ইমরান খানের একজন ভক্ত ছিলাম, তাঁকে স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে জানতাম, এখন থেকে নেই।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

এই আমি সেই আমি বলেছেন: ইমরান খানরা পাকিস্তানে বসে এই রাজাকারদের পক্ষ নেয় । কিন্তু এই দেশেও জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের উচ্ছিষ্ট ভোগী ভানুমতী খেলোয়াড়রা ফেসবুকে স্ট্যাটাস দেয় " এই কাদের সেই কাদের নয় " আর কিংবদন্তির মুক্তি যোদ্বা গামছা গলায় রাজাকার কাসেম আলির টিভিতে গামছা গলায় রাজাকারদে জন্য সুস্ট , নিরপেক্ষ............................. আন্তর্জাতিক মানের বিচার চায় ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

সীমাহীন ভালবাসা বলেছেন: এ দেসে জামাত আওয়ামীলীগ এর সাথে জোট বেধে সংসদে গিয়েছে,,তখন হয়তো আপনার মত বুদ্ধিজীবী দের পয়দা হয় নাই,, জামাত নিধন না যুদ্ধ অপরাধী নিধন চলছে তা আওয়ামীলীগ নেতারাই ভালো জানে,,তবে বি এন পি কে তো সরকার অনেক চাপে রেখেছে,এবার যদি বি এন পি নির্বাচনে না যায় হয়তো সংগঠনের অস্তিত্ব ও বিলান হয়ে যেতে পারে কারন যে ভাবে সরকার নেতা কর্মী দের আটক করছে,, তবে যাই হোক বি এন পি যদি ক্ষমতায় যায় তবে যারা আওয়ামীলীগ এর দোষ দেখে না তাদের মুখে গোবর পরবে,,আমরা সে গোবার পরার দৃশ্য দেখার অপেক্ষারত আছি,,আর যদি আওয়ামীলীগ ছারা কোন দল কখনোই না আসে তবে প্রমান এ দেশে আওয়ামীলীগ ছারা কোন দল জনগন পছন্দ করে না,,যদি কোন দোল ক্ষমতায় আসে তবে আগে যারা বেশি পেচাল করত তারা লজ্জায় মুখ লুকাবে

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

এই আমি সেই আমি বলেছেন: এ দেসে জামাত আওয়ামীলীগ এর সাথে জোট বেধে সংসদে গিয়েছে আপনার এই বক্তব্যটি স্পষ্ট নয় । সে যাই হোক একটা ভুল বা অপকর্ম দিয়ে আর একটি ভুল বা অপকর্ম কে বৈধতা দেয়া যায় না । আওয়ামীলীগ যেহেতু Once upon a time জামাতকে নিয়ে আন্দোলন করেছে তাই বিএনপির পরবর্তীতে জামাতের দুইজন কে মন্ত্রী করে কিংবা আবার ক্ষমতায় এসে চারজনকে মন্ত্রী করে রাজকারদের গাড়ীতে ৩০ লক্ষ শহিদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া পতাকা তুলে দেয়া জায়েজ , এটা বলা অসততা।

কার মুখে কি পড়ল সেটা নিয়ে চিন্তিত না হয়ে আপনি আপনার মুখে কি পড়বে সেটা ভাবুন । প্রাথনা করি আপনার মুখে ফুল চন্দন পড়ুক আর জাতির মুখে যেন বোমা না পড়ে । যে নমুনা দেখছি তাতে মনে হয় এবার ৫০০ জায়গায় নয় ৫০০০ জায়গায় বোমা পড়বে ।






৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

রানার ব্লগ বলেছেন: ঘৃনা জানাই ইমরানের প্রতি এবং পাকিস্তান কে সাবধান করে দিতে চাই বাংলাদেশের ব্যেক্তিগত সমস্যা নিয়ে যেন বেশি মাথা না ঘামায়, এক বার শিক্ষা দিয়ে দিছি নেক্সট কিন্তু জালিয়ে পুরিয়ে ধ্বংস করে দিব।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

পার্থরূপ বলেছেন: ইমরান খান নাকি কুখ্যাত যুদ্ধপরাধি নিয়াজির ভাতিজা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.