| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বা্ংলাদেশে বর্তমানে এক আজব গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রমাণ দেখা যাচ্ছে । সরকার বিরোধী খবর প্রচারের কারনে যখন তখন যে কোন পত্রিকা কিংবা চ্যানেল বন্ধ করে দেওয়া হয় । কিন্তু কেউ প্রতিবাদ করে না । করে শুধু যারা ভুক্তভোগী তারা । কোন বিশেষ দলকে যখন রাস্তায় নামলেই গুলি টিয়ারশেলের মুখে পড়তে হয় তখন্ও সবাই নিরব । কিন্তু এরা বুঝে না আজ অমুক টিভি বন্ধ হচ্ছে কাল অমুক পত্রিকা বন্ধ হচ্ছে এর পরদিন তো আমাকেও স্থব্দ করে দেওয়া হতে পারে । আজ এই দলকে প্রকাশ্যে সমাবেশ করতে দেওয়া হল না কাল সেই দলকে দেওয়া হলনা পরশু তো আমার দলকেও না দিতে পারে । আজ তো আমার কাছে তাই মনে হচ্ছে । বাম নেতাদের গ্রেফতারের মাধ্যমে সরকার কি সেই ইঙ্গীত দিল ?
©somewhere in net ltd.