নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাক স্বাধীনতা চাই কিন্তু বাক স্বাধীনতির নামে বিদ্বেষ ছড়ানো চাই না

ফ্রেশ ম্যান

বলার মত কিছু নেই

ফ্রেশ ম্যান › বিস্তারিত পোস্টঃ

সংঘাতের রাজনীতি : শেষ কোথায় ?

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬

বাংলাদেশ অনেক চড়াই উতরাই পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে । আমাদের এই অগ্রযাত্রার পেছনে অবদান যতটা না সরকারের তার চেয়ে বেশি এদেশের মেহনতি মানুষ এবং কৃষকদের । বিদেশে যারা কাজ করেন তাদের অবদান ও খুব বেশি । আর ব্যাবসা বিণিজ্য বা শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমার মনে হয় সাধারন মানুষই এদেশের উন্নয়নের নিয়ামক । সরকারগুলো যদি ঠিকভাবে এদেশের মানুষকে সাপোর্ট দিতো তাহলে এই অগ্রাত্রা আরো বেগবান হত । আমাদের অগ্রযাত্রা বিঘ্নিত হবার মুল কারন আইনের শাসনের অভাব, দুর্নীতি এবং রাজনৈতিক সংঘাত । এদেশের অনেক বুদ্ধীজীবি এবং সুশীল সমাজ যদিও অনেক সময় এই সংঘাতের জন্য কোন বিশেষ দল বা জোটকে দায়ী করতে চেষ্টা করেন কিন্ত আমার মনে হয় এর জন্য কমবেশি সবাই দায়ী । আবার অনেকে আছেন যারা ভাবতে পারেন আমরা তো আর সংঘাত করি না তাহলে আমরা এই অপবাদ থেকে মুক্ত । কিন্তু আমি মনে করি প্রতিটি সচেতন মানুষই বাংলাদেশের এই সংঘাতমুখর রাজনীতির জন্য কম বেশ দায়ী । আমি দেখেছি যখন নিজেদের পছন্দের কোন দল কোন অপরাধ করে তখন আমরা মৌনব্রত পালন করি, আবার যখন অপছন্দের দল কোন খারাপ কাজ করে তখন আমরা গলা ফাটিয়ে এদের মুন্ডুপাত করি ।



আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে আমরা যেকোন দল বা গোষ্ঠীকেই সাপোর্ট করি না কেন সবসময় সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে শিখতে হবে । সবসময় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আমাদের চলতে হবে । আজকের এই রক্তাক্ত রাজনীতি থেকে বের হবার একটাই রাস্থা সংলাপ । এবং এই সংলাপ হতে হবে খোলা মনে । আমাদের বুঝতে হবে রাজনৈতিক ভাবে যারা আমাদের মতের সাথে একমত নয় তারা কখনো আমাদের শত্রু নয় বরং তাদেরকে নিজের মতে আনতে হলে অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.