| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যখন তোমার ধন-সম্পদ থেক দান কর,তোমার সে দান এক ক্ষুদ্র দান।তুমি যখন আত্নত্যাগ কর তখনই তুমি আসলে দান কর।
এমন মানুষ আছে যারা তাদের অনেক সম্পদ থেকে অল্প দান করে,কিন্তু তারা অন্তরে আত্নপ্রচারের উদ্দেশ্য নিয়ে দান করে।তাদের গোপন বাসনা তাদের দানকে করে অকল্যাণকর।
এবং এমন মানুষ আছে যারা তাদের সামান্য যা কিছু আছে সব দান করে দেয়।তারাই জীবনে এবং জীবনের প্রচুর্যে বিশ্বাসী,তাদের ভান্ডার কখনো শূন্য হয় না।
এমন মানুষ আছে যারা দান করে আনন্দ পায়,সে আনন্দ তাদের পুরষ্কার।
আবার এমন মানুষও আছে যারা দান করে ব্যথিতও হয়,সে বেদনায় তাদের পুণ্যস্নান।
আবার এমন মানুষও আছে যারা দান করে ব্যথিতও হয় না আনন্দিতও হয় না,তারা দানের মহত্বও মনে রাখে না,
নিকট উপত্যকায় বনের ফুল যেমন বাতাসে তার সুবাস ছড়িয়ে দেয়,তারা তেমনি দান করে।
কাহলিল জিবরান
দি প্রফেট।
২|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২
নাবিক সিনবাদ বলেছেন: চমতকার কথাগুলো
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
তাল পাখা বলেছেন: আবার এমন মানুষও আছে যারা দান করে ব্যথিতও হয় না আনন্দিতও হয় না,তারা দানের মহত্বও মনে রাখে না।
নিকট উপত্যকায় বনের ফুল যেমন বাতাসে তার সুবাস ছড়িয়ে দেয়,তারা তেমনি দান করে।
অসাধারণ।