নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারের পথিক

আঁধারের পথিক › বিস্তারিত পোস্টঃ

যে ভুল গুলো আমরা প্রতিদিন করি

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

তোমার লিখা পড়িয়া তো ভালই লাগিতেছে। চালিয়ে যাও হে। আমরা তোমার সহিত আছি। একদা আমার স্ট্যাটাস পড়িয়া লোকেরা এই রুপ মন্তব্য করিত। আমার যাহা মনে চাইতো আমিও তাহাই লিখিতাম। লিখা ভাল হইতেছে নাকি খারাপ হইতেছে তাহা ভাবিতাম না। একসময় ভাবিলাম, আমি যাহা লিখিতেছি তাহা হইতে মানুষেরা ভুল শিক্ষা নিতে পারে। আমার লিখা সঠিক হইতেছে না। সঠিক হইতেছেনা মানে খুলিয়া বলি, ধরেন আমি একখানা ভালবাসার গল্প শেয়ার করিলাম। সকলে সেইটা পড়িয়া মজা পাইল, আমাকে বাহবা দিল। পরে বুঝিতে পারিলাম এইটা করা আসলে ভুল। এই গল্প হইতে মানুষ ভুল শিক্ষা নিবে। তাহারা ভাবিবে আমাদিহগরাও ভালবাসিব। আমি দুই চোখ বন্ধ করিয়া বলিতে পারি সমাজে আমরা আজ যে প্রেম-ভালবাসা দেখিতে পাইতেছি তাহার মত ভুল জগতে দ্বিতীয়টি নাই। যখন হইতে আমি বুঝিলাম আমি মানুষকে ভুল কিছু শিখাইতেছি তখন হইতে লিখা বন্ধ করিয়া দিলাম। মানুষেরা আসলে নিজের সব ভুল বর্তমান সময়ে বুঝিতে পারেনা। এইরকম ভুল করিতেছেনা এমন মানব খুঁজিয়া পাওয়া যাইবে আর কয়জন। কেহ লিখিতেছে " আবুলের বউ পুকুরে গোসল করিতেছিল, এমন সময় লুচ্চা শামছু পাশ দিয়া যাইতেছিল।" কেহ লিখিতেছে " আজ আমার পুড়াতন প্রেমিকার সাথে দেখা করিয়া আসিলাম। খুব ভাল লাগিয়াছে। " আবার কেহ লিখিতেছে " হাই, গোড মর্নিং, হ্যাপি ভ্যালেন্টাইন ডে ইত্যাদি। " ভাল কিছু পাইলে আবার লিখিব আমি, যাহা হইতে মানুষ ভাল কিছু শিখিয়া লইতে পারে। আর যদি না পাই তাহা হইলে নতুন স্ট্যাটাস শুন্যই পড়িয়া থাকিবে এই ওয়াল খানা। ভুল আর ভুল, আমিও ভুল। ভুলের মধ্যে বাস করিয়া সঠিক হওয়া যায় কি অল্পে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.