| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম ছিলোনা
যদিও আমার নাম ছিলোনা তবুও অদ্ভুত কারনে পরিচিতজনেরা আমাকে সৈয়দ মিরাজ বলে সম্বোধন করে ! ব্লগঃ Namchilona.wordpress.com
ব্লুরে আসা মাত্রেরই দেখিতে বসিলাম "Snow White and the Huntsman" মুভি খানা ।
রেটিং ছিলো ৬.৪ আর পোষ্টার খানাও ছিলো সিরাম, তাই ভাবিলাম এই মুভি দেখিতে সমস্যা নাই ।
ডাউনলোডানোর পর যথারীতি শুরু হইলো সাথে সাথে দেখা । আসলে কি , তাজা মুভির স্বাদই অন্যরকম
ছবির শুরুতেই সেই পুরোন ত্যানা
এক ছিল রাজা, তার ছিলো মেয়ে , রাজা গেলো নিপাত , মেয়ে গেলো জেলে , রাজার ২য় বঊ রাজ্য করলো দখল , ব্লা ব্লা ব্লা......
যাক, দখল নেয়ার পর ভাবলাম এইবার কিছু টুইষ্ট আসবে । কিন্তু ত্যানা বাকি ছিলো ! নতুন রানী আবার ডাইনি বিশেষ
তিনি প্রতিদিনই নিত্য নতুন মেয়েদের কাছ হইতে যৌবন আরোহোন করেন ! আবারো ব্লা ব্লা ব্লা ...........
ধৈর্য্য ধরিয়া ভাবিলাম এইবার নতুন কিছু হইবেক, কিন্তু আফসোস !
চিরচারিত বাংলা সিনেমার ন্যায় রানী জানিলেন এইবার রাজকন্যার হার্ট চিরে বের না করে নিলে তার আর চিরযৌবনা থাকিবার উপায় নাই :-<
কাহিনী মুতাবেক রাজকন্যা সময় মতো ভাগিলেন , পাইলেন নায়কের দেখা, আবারো ব্লা ব্লা ব্লা .......
যাই হোক, মুভির মাঝখানে নিয়া যাই, নইলে ব্লা ব্লা ব্লা লিখিয়াই সময় পার হইয়া যাইবেক ।
মুভির মাঝে আসিয়া দেখি Kristen Stewart ( ক্রিস্টেন স্টুয়ার্ট ) মুভির নায়িকা যিনি টুইলাইট কুখ্যাদ্য মুভির জন্যে কুখ্যাত । তিনি হঠাত ঢলিয়া পড়িয়া মারা যান ![]()
ভাবিলাম যাই হোক, আপদ বিদায় গিয়াছে , এই বার মুভিতে প্রান আসিবে ।কারন এই মহান নায়িকা সারা মুভিতে যেই পরিমান এক্সপ্রেশন দিয়েছিলেন তার চেয়ে বেশি এক্সপ্রেশন সম্ভবত মুভিতে ব্যাবহার করা 'দা-কুড়াল' কিংবা ‘ঢাল-তলোয়ার’ দিয়াছিলো ।
কিন্তু বিধিবাম একি ! মুভির ২য় নায়ক যখন তার মৃতদেহের কাছে গিয়া তাহার আকুতি জানাইলেন, তিনি তাহাকে কতটা চাইতেন (আবারো ব্লা ব্লা ব্লা…..) তাতেই কুফা লাগিয়া গেলো !
মৃত নায়িকা ঘুম হইতে উঠিবার ন্যায় উঠিয়া গেলেন এবং আবদার করিলেন যুদ্ধে যাইবো
যাই হোক, মুভির নায়ক মাত্রেরই ভোদাই এবং বেওয়াকুফ , তাই প্রেমিকদ্বয় চোখে চোখ রাখিয়া বলিলেন চলো যাই, মধুচন্দ্রিমা সেখাইনেই বানাই ! , তোমার বাবার দেশ আবার ফিরিয়ে আনি ! (যেনো পুতুল খেলা
)
নায়িকা আদেশ দিয়াছেন, আর যায় কোথা , কোন পরিকল্পনা নাই, কিচ্ছু নাই। সবাই সোজা দুষ্ট রানীর প্রাসাদের দিকে দৌড়াইতে লাগিলেন , আজ দখল তারা নিয়েই ছাড়বেন !
কিন্তু এখানেও সমস্যা , সবাই মরে তো দুষ্ট রানী মরে না !
এবার ঘটলো চমৎকারী ঘটনা ! এক্সপ্রেশন বিহীন নায়িকা মুখে কিছুটা এক্সপ্রেশন দিলেন, সম্ভবত রানী ইহাতেই মারা গেলেন !!
মশা মাছির মতো অসঙ্খ্য প্রজা-সৈনিক মরিয়া অবশেষ নটে গাছটা মুড়োলো , মুভি (!) ও শেষ হলো ।
আফসোসের ব্যাপার এত কিছুর পরও নায়িকা Kristen Stewart ঠিক একই এক্সপ্রেশন দিলেন যখন তিনি মারা যাচ্ছিলেন কিংবা যখন তিনি নায়কের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়েছিলেন ।
এখন এই ফালতু মুভির আরো বেশী ফালতু রিভিউ পড়েও যদি আপনি মুভিটি দেখতে বসেন, তাহলে শুধু একটি কথাই বলার থাকে।
আপনাকেই খুজছে ক্রিষ্টেন ষ্টুয়ার্ট ![]()
ও আচ্ছা আমার জীবনের ১২৭ মিনিট বেহুদা, বাকোয়াস ভাবে কাটিয়া গেলো তাহা উল্লেখ করিতে ভুলিয়া গিয়াছিলাম
ক্রিষ্টেন ষ্টুয়ার্টকে দেখে আমার বানানো একটা ইমেজ আশা করি তার পরিচয় বহন করবেঃ
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৬
আমার নাম ছিলোনা বলেছেন:
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০
টেস্টিং সল্ট বলেছেন: এক্সপ্রেশন বিহীন নায়িকা মুখে কিছুটা এক্সপ্রেশন দিলেন, সম্ভবত রানী ইহাতেই মারা গেলেন !
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৬
আমার নাম ছিলোনা বলেছেন: এক বিন্দু মিথ্যা বলিতেছি না
৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৮
অনির্বাণ তন্ময় বলেছেন: ব্লা ব্লা ব্লা মুভির থেকে আপনার ব্লা ব্লা ব্লা রিভিউখানা পড়ে বেশি বিনোদিত হইলাম।
পিলাস+
অ.টঃ বাংলা ভাষায় বিনোদিত বলে কোন শব্দ আছে?
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০১
আমার নাম ছিলোনা বলেছেন: পিলাচের জন্যে ধইঞ্চা , বিনোদিত না থাকলেও আবিষ্কার করতে কতক্ষন ?
৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৪
কাউসার রুশো বলেছেন: মুভিটা আজকেই দেখলাম
ক্রিস্টেন স্টুয়ার্ট এখনও এক্সপ্রেসন দেয়া শিখলোনা !!! :-<
তারচেয়ে শার্লিজ থেরনকে স্নো হোয়াইট চরিত্র করতে দিলে এই বয়সেও সে ফাটায় ফেলতো।
মুভিটা ভাল্লাগে নাই। তারচেয়ে স্নো হোয়াইট নিয়ে তারসেম সিংয়ের মিরর মিরর টা ভালো হয়েছে। যদিও এটাও অত ভালো লাগে নাই। আমি স্নো হোয়াইট এন্ড দি হান্টসম্যান নিয়ে বেশি আশাবাদি ছিলাম। কিন্তু আশায় গুড়েবালি
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৭
আমার নাম ছিলোনা বলেছেন: আশায় শুধু গুড়েবালি না, চিনিতেও বালি
গলাটা একটু এগিয়ে দেন, ধরে কান্দি
৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৫
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৮
আমার নাম ছিলোনা বলেছেন: মুভি দেখেছেন ?
৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩২
সাকিন উল আলম ইভান বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৭
আমার নাম ছিলোনা বলেছেন:
দিয়েছি ডিলিট করে ।
৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৭
রাখালছেলে বলেছেন: পোষ্ট টি স্টিকি হউক । কাল সকালে আপডেট দিতে ভুলিবেন না। যেমন : দেশ ও দশের কথা ভাবিয়া স্টার সিনেপ্লেক্সে যাইয়া মুভি দেখতে গ্যালাম । তারপর ব্লা ব্লা ব্লারাাাাাাা......
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৮
আমার নাম ছিলোনা বলেছেন: ছ্যাপ না আঠা লাগাইয়া ইসটিকি করা হইবেক ? এই নিয়ে বিস্তারিত লিখে একটা পোষ্ট দেন
৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১২
মোমবাত্তি বলেছেন: মোস্ট ওয়েলকাম দেকছ নি বা ??
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪০
আমার নাম ছিলোনা বলেছেন: নাহ , যারা যাবে বলে আগে লাফিয়েছিলো তারাই সময় আসার পর হাপিস
৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫১
হাসান মাহবুব বলেছেন: উফকারি পুস্ট।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৯
আমার নাম ছিলোনা বলেছেন: ট্যাকা দেন, এমনি এমনি উপকার করি না ।
১০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৮
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: দ্যাখলাম না, তোর মুভি।
ধন্যবাদ, ভাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৯
আমার নাম ছিলোনা বলেছেন: না দেখায় আপনাকে তিরষ্কার । আমি কষ্ট পেয়েছি , আপনি পাবেন না কেনো ?
১১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৯
ওবায়েদুল আকবর বলেছেন: থেরন ছাড়া আর কারো অভিনয়ই ভালো লাগেনি।
কাহিনির নতুনত্ব খুজা বৃথা কারণ গল্প সবারই জানা। এখানে অভিনয়, গল্প, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স দিয়ে যেটুকু ফাটানো যেত সেটাও করতে পারলনা এই ছবিটার প্রোডাকশন। পেরাই হতাশ মুভি দেখে।
ক্রিস্টেন রে নিয়ে করা ফটোশপ স্বার্থক। প্যাটিনসনের উচিৎ বকরি ছদগা দেয়া কিন্তু ও নাকি দেওয়ানা হচ্ছে। পুওর গাই একেই বলে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৩
আমার নাম ছিলোনা বলেছেন: মনের মতো কমেন্ট ! ঝাঝা
১২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২১
মাস্টার বলেছেন: আমি সেইদিন জীবন থেইক্কা কাট-ভার্সন ১০৭ মিনিট গায়েব কইরা হালছি... টুইলাইট এক পর্বের পর আর দেখছিনা, কিন্তু ভাবছিলাম স্নো হোয়াইটে হয়তো হারামজাদী একটু সিধা হবে।
কিন্তু হয় নাই... উলটা আমি সিধা হইয়া ডিসিশন নিছি, জেমস ক্যামেরুনও যদি এইটারে তার মুভিতে নেয়, আমি জেমস ক্যামেরুনের মুভিও দেখুম না...
ডিসিশন এই যায়গায় ফাইনাল...কারো কোঙ্কথা শোনা হবেনা...
** এ এমনি এক নায়িকা যার শইল ও নাই এক্সপ্রেশ ও নাই... ওরে ধুইয়া কি পানি খামু!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৫
আমার নাম ছিলোনা বলেছেন: আমি তো জানতামই না যে ম্যাডাম মুভিতে আছেন !
নইলে নাকে খত দিয়ে মুভি না দেখেই ডিলিট করে দিতাম
১৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫
কালো হিমু বলেছেন: পুস্ট স্টিকি করা হোক...
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩০
আমার নাম ছিলোনা বলেছেন: ছ্যাপ লাগাইয়া লটকানো হোক
১৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৭
দূর্যোধন বলেছেন: ব্লা ব্লা ব্লা রিভিউ সেইরাম হইছে!
দুইটা ঘন্টা নষ্ট হইছিলো এইটা দেইখা।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৩
আমার নাম ছিলোনা বলেছেন: আপনেও ?
১৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২
জামান তালুকদার বলেছেন: ট্রেইলার দেইখা দেখমু ভাবসিলাম। পুরাই ঠগ মুভি মনে হইতাছে। ব্লা ব্লা রিভিউ পইড়া উফকৃত।
পিলাচ জানবেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৪
আমার নাম ছিলোনা বলেছেন: ঠগ মানে ? মধু মুভি, জামান পিলিচ, একবার দেখো
১৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: আরে ভাই, কি তাজ্জব !! ছবি দেইখ্যা মনে মনে যা চিন্তা করতাসিলাম, আপনে দেখি হুবাহু তাই লেইখ্যা দিসেন !!! গ্রেট মেন থিঙ্ক এলাইক !!
এই রকম থার্ড ক্লাস মুভি কমই হয়।
চরম লেখা ভাই, ব্লাব্লাব্লা.....
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৪
আমার নাম ছিলোনা বলেছেন: আপনাকেও ব্লা ব্লা ব্লা , মানে ধন্যবাদ
১৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮
মাস্টার বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: আরে ভাই, কি তাজ্জব !! ছবি দেইখ্যা মনে মনে যা চিন্তা করতাসিলাম, আপনে দেখি হুবাহু তাই লেইখ্যা দিসেন !!! গ্রেট মেন থিঙ্ক এলাইক !!
কেম্নে কি!! নিজেরা নিজেদের গ্রেইট ম্যান বলে পিঠ চাপড়াইতেছে
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০
আমার নাম ছিলোনা বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: @মাস্টারঃ হু হু জানেন না, চেনা বামুনের পৈতা লাগে না !! একটা কবিতা আছে গ্রেট ম্যান দের নিয়া - "লোকে যারে গ্রেট ম্যান বলে, গ্রেট ম্যান সে নয়। নিজে যারে গ্রেট ম্যান বলে, গ্রেট ম্যান সে হয় !!!
১৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: @মাস্টারঃ হু হু জানেন না, চেনা বামুনের পৈতা লাগে না !! একটা কবিতা আছে গ্রেট ম্যান দের নিয়া - "লোকে যারে গ্রেট ম্যান বলে, গ্রেট ম্যান সে নয়। নিজে যারে গ্রেট ম্যান বলে, গ্রেট ম্যান সে হয় !!!"
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২
আমার নাম ছিলোনা বলেছেন: সাব্বাশ, উপযুক্ত জবাব দিয়েছেন । যারা আমাদের গ্রেট মনে করেনা তাদের ক্রিষ্টেন এর সাথে এক রাত ডিনার করার শাস্তি দেয়া হোক
১৯|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৬
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: নাহ, দেখার শখ ও নাই!
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৪
আমার জীবন বলেছেন: Bla Bla Bla